Headlines

স্কুল থেকে ফেরার পথে টুকটুক উল্টে প্রাণ গেল ৪ বছরের শিশুর! ধর্মনগরে শোকের ছায়া

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক টুকটুক দুর্ঘটনায় মৃত্যু হল চার বছরের শিশুকন্যার। ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।জানা গেছে, রুপন পালের চার বছরের মেয়ে বৃদ্ধি পাল স্কুল থেকে টুকটুকে করে বাড়ি ফিরছিল। সেই সময় টুকটুকটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি।পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য…

Read Full News

জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার নিয়ে সেমিনার, সাংবিধানিক ও আইনি সুরক্ষার ওপর জোর

আগরতলা, ২৮ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরস্থিত জিরানিয়া ল’ কলেজে “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার রক্ষায় সংবিধান, প্রচলিত আইন এবং সামাজিক সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের রাষ্ট্রবিজ্ঞান…

Read Full News

১১ পড়ুয়া, ৪ শিক্ষক—তবুও মাটিতে বসে ক্লাস! জম্পুইজলার স্কুলে থমকে পরিকাঠামো

জম্পুইজলা, ৮ আগস্ট: ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্বপ্ন নিয়ে পথচলা একটি স্কুলেই যেন থমকে রয়েছে পরিকাঠামোর উন্নয়ন। জম্পুইজলা সাব-ডিভিশনের শিবঠাকুরপাড়া জেবি স্কুলের বেহাল পরিকাঠামো নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম নেই। নেই সঠিক বাউন্ডারি। পাশাপাশি রয়েছে বিশুদ্ধ পানীয় জলের সমস্যাও। অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সমস্যার কথা সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা…

Read Full News

কমলপুরে সিপিআইএম অফিসে ভাঙচুর-লুটের অভিযোগ, প্রতিবাদে মিছিল

উৎসবের আবহেও কমলপুরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি, সিপিআইএম নেতা প্রকাশ কেওয়টের উপর হামলার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনার প্রতিবাদে মিছিল বের করেন সিপিআইএম কর্মী-সমর্থকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Read Full News

২০০ টাকার অভিমানে নিখোঁজ বাক ও শ্রবণপ্রতিবন্ধী যুবক! কান্নায় ভেঙে পড়েছেন মা

গোমতী জেলার মেলাঘর থানাধীন খাস চৌমুহনী এলাকায় ১৯ বছরের এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম হৃদয় দাস।পরিবারের দাবি, সামান্য ২০০ টাকা নিয়ে অভিমান করে হৃদয় বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।পরিবার…

Read Full News

বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত: অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ

আজ সকাল ১১:৫৪ মিনিটে ওড়িশার কটকের নেরগুন্ডি স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল যাত্রীরা, যখন বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি কোচ হঠাৎই লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের গতি থাকায় প্রচণ্ড ঝাঁকুনি লাগে, অনেকে তাদের সিট থেকে ছিটকে পড়েন। যদিও এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির…

Read Full News

তেলিয়ামুড়ায় সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও মোবাইল-সরঞ্জাম

তেলিয়ামুড়া, ২২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার পি.ডব্লিউ.ডি-র অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্বৃত্তরা গভীর রাতে অফিসের মূল ফটক, বিভিন্ন কক্ষ, লকার ও আলমারির তালা ভেঙে সরকারি কাজে ব্যবহৃত একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।বুধবার খার্চি পূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও বিশেষ প্রয়োজনে কয়েকজন কর্মী অফিসে এসে মূল ফটকের তালা ভাঙা…

Read Full News

আমতলীর বাইপাসে গাড়ি থামাতেই মিলল ২৫ কেজি গাঁজা, আটক ২

আমতলী থানার বাইপাস নাকায় রাতের চেকিংয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে TR.01.BW 0764 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আটক করেছে আমতলী থানার পুলিশ।আটক দু’জনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। আজ তাঁদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন…

Read Full News

অনুরাগ কাশ্যপের বলিউড ত্যাগ: সৃজনশীলতার সংকট?

বলিউডের প্রখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ ঘোষণা করেছেন যে তিনি বলিউড ছেড়ে দিচ্ছেন এবং মুম্বাই ত্যাগ করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আমার ইন্ডাস্ট্রির প্রতি চূড়ান্ত হতাশ এবং বিরক্ত।” কাশ্যপের মতে, বলিউড এখন সৃজনশীলতার চেয়ে ব্যবসায়িক লাভকে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “এখানে মৌলিক গল্পের চাহিদা কমে গেছে, শুধুমাত্র বড় বাজেটের রিমেক এবং সুপারস্টারদের ঘিরেই…

Read Full News

স্মার্ট সিটির বাস্তব চিত্র খতিয়ে দেখতে রাস্তায় মুখ্যমন্ত্রী, আগরতলার রাস্তা-ড্রেন পরিদর্শনে মানিক সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন রাস্তা ও নিকাশি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার শহরের একাধিক এলাকা পরিদর্শন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত এবং সংশ্লিষ্ট দপ্তরের একাধিক আধিকারিক। তারা শহরের বিভিন্ন রাস্তা, ড্রেন…

Read Full News