Headlines

টেট শিক্ষকদের বেতনক্রমের দাবিতে শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি

টেট শিক্ষকদের প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের আওতায় আনার দাবিতে সরব হলো ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।এই দাবিগুলিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা অধিকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে টেট শিক্ষকদের চাকরির শুরু থেকেই নিয়মিত…

Read More

কাঞ্চনপুরে বড়সড় মাদকবিরোধী অভিযান, ৯,৫০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও কাঞ্চনপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ৩১ আগস্ট যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৯,৫০০টি ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা।অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি TVS Apache মোটরসাইকেলও বাজেয়াপ্ত…

Read More

🎓 পানীয় জল থেকে নিরাপত্তা—একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ কলেজ, বিক্ষোভে এবিভিপি

পানীয় জল থেকে নিরাপত্তা—একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন মৌলিক সমস্যা সমাধান না হওয়ায় মঙ্গলবার কলেজ চত্বরে বিক্ষোভে সরব হল এবিভিপির ছাত্রছাত্রীরা।আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক কমন রুমের ব্যবস্থাও নেই। পাশাপাশি গত দুই বছর ধরে অনুষ্ঠিত হয়নি কলেজ উইক, বন্ধ রয়েছে NSS Unit-ও।এছাড়াও কলেজ…

Read More

লেফুঙা বিদ্যুৎ অফিসে রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগ

মোহনপুর: মোহনপুর মহকুমার লেফুঙাস্থিত বিদ্যুৎ অফিসে রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে অফিসে এসে কর্মীরা প্রধান দরজা ও ক্যাশ কাউন্টারের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় কেউ বা কারা অফিসে ঢোকার চেষ্টা করে ভাঙচুর চালিয়ে থাকতে পারে। তবে ঘটনায় কী উদ্দেশ্য ছিল এবং অফিস থেকে কোনো…

Read More

‘প্রতিশ্রুতি অনেক, উন্নয়ন কোথায়?’ বক্সনগরের ১০ নম্বর ওয়ার্ডে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সোনামুড়া, ১৪ জুলাই: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা এলাকার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়নমূলক কাজের অভাব এবং প্রয়োজনীয় পরিষেবা নিয়ে নিজেদের অসন্তোষের কথা তুলে ধরেন।স্থানীয়দের অভিযোগ, একাধিক মৌলিক সমস্যার সমাধানের দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও এখনও পর্যন্ত সেগুলির স্থায়ী…

Read More

জাতীয় পতাকা ও রক্তদান শিবিরে বাধার অভিযোগ, সোনামুড়ায় DYFI-এর প্রতিবাদ মিছিল

সোনামুড়া: জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগে সোনামুড়ায় প্রতিবাদ মিছিল করল DYFI-এর সোনামুড়া বিভাগীয় কমিটি। সোমবার CPI(M) সোনামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রচৌমুহনীতে গিয়ে শেষ হয়।DYFI-এর অভিযোগ, সিপাহিজলা জেলার কলমচৌড়া ও নলছড়ে জাতীয় পতাকা উত্তোলনে CPI(M) কর্মীদের বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরার ঢুকলি…

Read More

“১২ বছর নিখোঁজ ছেলে! খোঁজ নিতে গিয়ে টিএসআর জওয়ানের হামলায় রক্তাক্ত অসহায় পিতা”

বিশালগড়ের গোকুলনগর রাস্তার মাথা এলাকায় চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, পাশের বাড়ির এক যুবককে বিদেশে পাঠিয়ে দীর্ঘ ১২ বছর ধরে গুম করে রাখার সঙ্গে জড়িত রয়েছেন এক টিএসআর জওয়ান। নিখোঁজ ছেলের সন্ধান জানতে অভিযুক্তের কাছে গেলে অসহায় পিতার উপর নেমে আসে নির্মম অত্যাচার।অভিযোগ অনুযায়ী, টিএসআর জওয়ান বিজয় দাস ওই বৃদ্ধ পিতাকে মারধর করে গুরুতর জখম…

Read More

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, বিক্ষোভের জেরে কল্যাণপুরে বিদ্যুৎ দফতরে তালা

কল্যাণপুর, ৩০ জুন: কল্যাণপুরে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান শ্রমিক বিধু কপালি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বিধু কপালি। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার…

Read More

২৯ জুলাই কুমারঘাটে SC-OBC জনসমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক, সরব কংগ্রেস

কৈলাসহর, ১২ জুলাই: আগামী ২৯ জুলাই কুমারঘাটে অনুষ্ঠিতব্য এসসি ও ওবিসি (SC-OBC) ডিপার্টমেন্টের যৌথ জনসমাবেশকে সফল করার লক্ষ্যে রবিবার পাবিয়াছড়া ব্লক কংগ্রেস অফিসে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের উদ্যোগ নেয় কৈলাসহর জেলা এসসি ডিপার্টমেন্ট।বৈঠকে উপস্থিত ছিলেন এসসি ডিপার্টমেন্টের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ রাংখল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ…

Read More

দিব্যাঙ্গ ছেলের ভাতা মেলেনি, চোখের জলে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

দিনমজুরের সংসারে নেমে এসেছে চরম অসহায়তা। বহুবার আবেদন করেও জন্মগতভাবে দিব্যাঙ্গ সপ্তম শ্রেণির পড়ুয়া বিকাশ দাসের জন্য সরকারি ভাতা না মেলায় এবার সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন তার পরিবার।জানা গেছে, সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস পেশায় একজন দিনমজুর। তার ছেলে বিকাশ দাস জন্ম থেকেই শারীরিকভাবে দিব্যাঙ্গ। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে…

Read More