Headlines

রাধানগরে প্রশাসনিক ও সহায়ক কর্মীদের সম্মান জানাল আসাম রাইফেলস

ত্রিপুরার রাধানগরে প্রশাসনিক ও সহায়ক কর্মীদের সম্মান জানিয়ে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল আসাম রাইফেলস। আসাম রাইফেলস পাবলিক স্কুল, রাধানগর এবং ইউনিট কমপ্লেক্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদ্যালয় ও ইউনিটের সঙ্গে যুক্ত কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া হয়।বিদ্যালয়ের আয়া ও সহায়ক কর্মীদের স্কুলের সুষ্ঠু পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংবর্ধিত করা হয়। একইসঙ্গে ইউনিট…

Read Full News

কাঁটাতারের পাশেই সম্প্রীতির রথ! বিলোনিয়ার আমজাদ নগরে ইতিহাস গড়তে চলেছে হিন্দু-মুসলিমের মিলন উৎসব

বিলোনিয়া, ১৪ জুলাই: সীমান্তে কাঁটাতার দুই দেশকে আলাদা করেছে, কিন্তু মানুষের হৃদয়ের বন্ধনকে আলাদা করতে পারেনি—এই বার্তাই যেন উঠে আসছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার আমজাদ নগর থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা এই এলাকায় এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ‘সম্প্রীতির রথযাত্রা’, যেখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করবেন।আগামী ১৬ জুলাই জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রাকে কেন্দ্র…

Read Full News

“অভিযুক্তকে চাবি দিল কে?”— স্কুলকাণ্ডে নতুন প্রশ্ন তুলে শ্রীনগর থানায় সিপিআইএমের ডেপুটেশন

স্কুলের শ্রেণিকক্ষে এক ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। এই ঘটনায় শুধু মূল অভিযুক্তের গ্রেফতারেই নয়, বরং অভিযুক্তের হাতে স্কুলের চাবি তুলে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিকেও অবিলম্বে গ্রেফতারের দাবিতে শ্রীনগর থানায় ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএম।মঙ্গলবার সিপিআইএমের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা শ্রীনগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশের কাছে স্মারকলিপি জমা দেন। তাদের অভিযোগ,…

Read Full News

জামাই ষষ্ঠীর আগে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টি ও মল মাসে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

আগরতলা, ১৯ জুন: আগামীকাল বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন বাজারে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। করমচা, ফুল, দূর্বা, বেলপাতা, ফলমূলসহ ষষ্ঠী পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে জমজমাট প্রস্তুতি দেখা গেলেও অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্রেতাদের ভিড় তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা।ব্যবসায়ীদের মতে, গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝেমধ্যেই…

Read Full News

মোহনপুরে দ্বিতল মার্কেট শেড উদ্বোধন, লটারিতে স্টল বণ্টন করলেন মন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ১৩ জুলাই: মোহনপুর বাজারে নতুন দ্বিতল মার্কেট শেডের উদ্বোধন এবং ব্যবসায়ীদের মধ্যে লটারির মাধ্যমে স্টল বণ্টন করা হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে নতুন মার্কেট শেডের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব। তাঁর মতে, স্বচ্ছতা শুধু বাহ্যিক পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ…

Read Full News

জিবি হাসপাতালে রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৬ আগস্ট: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের দাবি, কয়েকদিন আগে ধর্মনগর থেকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসা এক রোগী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।বৃহস্পতিবার যুব কংগ্রেসের প্রতিনিধিদল স্বাস্থ্য দপ্তরে গিয়ে ঘটনার প্রতিবাদ জানায় এবং…

Read Full News

দুই বছরেও শেষ নয় পানীয় জলের পাম্প নির্মাণ, ডি.ডব্লিউ.এসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মান্দাইবাসী

মান্দাই, নিজস্ব প্রতিনিধি:মান্দাই বিধানসভা কেন্দ্রের হরেকৃষ্ণ গ্রামে পানীয় জলের তীব্র সংকট দূর করতে প্রায় দুই বছর আগে জনস্বাস্থ্য কারিগরি (ডি.ডব্লিউ.এস) দপ্তরের অর্থায়নে একটি পানীয় জলের পাম্প নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু নির্মাণকাজ কিছুদূর এগোনোর পরই রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দুই বছর কেটে গেলেও প্রকল্পটির কাজ আর শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ,…

Read Full News

“বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণা আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের, সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানালেন সন্তোষ গুপ্ত”

আসন্ন বিভিন্ন ক্রীড়া ও সাংগঠনিক কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। এদিন সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ গুপ্ত বিভিন্ন কর্মসূচির রূপরেখা ব্যাখ্যা করেন। তিনি জানান, ক্রীড়া সাংবাদিকতার উন্নয়ন, তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলার প্রসার…

Read Full News

জঙ্গল থেকে রেলস্টেশন—নেশার বিরুদ্ধে জোরদার অভিযান, গাঁজা বাগান ধ্বংস ও যুবক গ্রেপ্তার

আগরতলা: জঙ্গল থেকে শহর—নেশার বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। মেলাঘর থানার অন্তর্গত উত্তর তৈবান্দাল, দক্ষিণ তৈবান্দাল ও মাস্টারঢেপা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে।অন্যদিকে, আগরতলা রেলস্টেশনে ফের গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবকের নাম ইমান হোসেন (২৪)। তাঁর কাছ থেকে প্রায় ১০ কেজি গাঁজা…

Read Full News

বাংলাদেশে নেশা কারবারে জড়ানোর অভিযোগ, ৪০ লক্ষ টাকার চাপ ঘিরে যাত্রাপুরে চাঞ্চল্য

বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়ে এক যুবক নেশা কারবারের সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বাংলাদেশ পুলিশের হাতে আটক হওয়ার পর ওই যুবক তার খুড়তুতো ভাইদের দায়ী করে। এরপরই জরিমানার ৪০ লক্ষ টাকা আদায়কে কেন্দ্র করে দুই ভাইকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা সামনে আসে।অভিযুক্ত যুবকের নাম ইমরান নাজির…

Read Full News