Headlines

নাবালিকা নিখোঁজের অভিযোগে পরিবারে ক্ষোভ! দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ বাবা

বাইখোড়া: বাইখোড়া থানাধীন স্বদেশনগর এলাকার এক নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় দ্রুত উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন তাঁর পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারের দাবি, গত ২৩ জুন প্রাইভেট টিউশনে যাওয়ার পথে নাবালিকা নিখোঁজ হয়। ওইদিনই পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে দীর্ঘ…

Read More

হরিনায় জগন্নাথ জিউ মন্দিরের উন্নয়নে ৮.৩৮ লক্ষ টাকার প্রকল্প, শিলান্যাস করলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী

হরিনা: এলাকার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এলাকার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।জানা গেছে, বিধায়কের উন্নয়ন তহবিল থেকে প্রায় ৮ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মন্দিরের পরিকাঠামো আরও আধুনিক ও উন্নত করা হবে বলে জানানো…

Read More

জনজাতি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বড় উদ্যোগ, দেরাদুনে আইটিআই প্রশিক্ষণে পাঠাল আসাম রাইফেলস

ফটিকরায়, ১৭ জুন: জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ২৮ নম্বর আসাম রাইফেলস। ফটিকরায়ের রাধানগরস্থিত ২৮ নম্বর আসাম রাইফেলস ক্যাম্পের উদ্যোগে এলাকার পাঁচজন জনজাতি ছাত্রকে আইটিআই প্রশিক্ষণের জন্য দেরাদুনে পাঠানো হচ্ছে।এই উপলক্ষে বুধবার ক্যাম্প প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ নম্বর আসাম রাইফেলসের…

Read More

৪৮ বছরে ‘দেশের কথা’, রক্তদান ও দেহদান শিবিরে মানবিক উদ্যোগ

ডেইলি দেশের কথার ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ পত্রিকার অফিসের হলঘরে আয়োজিত হলো রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠা দিবসকে ঘিরে এই মানবিক উদ্যোগে অংশ নেন অনেকে।

Read More

এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টার, দুর্ভোগে রোগী-পরিজন

সোমবারের প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে জলমগ্ন হয়ে পড়ল আগরতলার জিবিপি হাসপাতাল-এর ট্রমা সেন্টার চত্বর। হাসপাতালের গুরুত্বপূর্ণ এই অংশে জল জমে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন রোগী, পরিজন এবং স্বাস্থ্যকর্মীরা।হাসপাতালের বিভিন্ন অংশে হাঁটু সমান জল জমে যাওয়ায় রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে সমস্যার সৃষ্টি হয়। ট্রমা সেন্টারের সামনে নিকাশি ব্যবস্থার বেহাল…

Read More

রক্তদানে এগিয়ে এল ২০ নম্বর ওয়ার্ড, শিবিরে উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা, ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত-সহ অন্যান্যরা। রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন উপস্থিত অতিথিরা।

Read More

সরকারি ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ, সুবিধাভোগীর দাবি—‘দুর্বল ছাগল পেয়েছিলাম’

বামুটিয়া, ২১ আগস্ট: বামুটিয়া কৃষি মহকুমার উদ্যোগে সুবিধাভোগীদের মধ্যে ছাগল বিতরণকে ঘিরে উঠল একাধিক প্রশ্ন। অভিযোগ, জুলাই মাসের শেষ দিকে ৩৯ জন সুবিধাভোগীর মধ্যে দু’টি করে ছাগল বিতরণ করা হলেও প্রকল্পের পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে।পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ তাঁতী জানান, তিনিও দু’টি ছাগল পেয়েছিলেন। তাঁর দাবি, একটি ছাগল বিতরণের প্রায়…

Read More

মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি বিক্রির অভিযোগ! ৩২ লক্ষ টাকার লেনদেন ঘিরে চাঞ্চল্য

আগরতলা: মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাজার কমিটির দুই সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, মহারাজগঞ্জ বাজারের সুলভ শৌচালয়ের পেছনে অবস্থিত একটি খালি জায়গায় একসময় আগরতলা পুর নিগমের উদ্যোগে কিছু ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিজেদের নির্দিষ্ট স্থানে…

Read More

ধর্মনগর হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ নেই! উদ্বেগে অভিভাবকরা

ধর্মনগর জেলা হাসপাতালে পর্যাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ না থাকায় শিশুদের চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে শিশু রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের ভোগান্তির অভিযোগ উঠেছে।অভিযোগ, বর্তমানে একজন পিজি চিকিৎসকের মাধ্যমে শিশুদের চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি রোগীর পরিবারের।মঙ্গলবার…

Read More

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন। বুধবার আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শংকর প্রসাদ দত্ত, ডিওয়াইএফের রাজ্য সম্পাদক নবারুণ দেবসহ অন্যান্যরা।রাষ্ট্রদূতের ত্রিপুরা সফরকে ঘিরে সংশ্লিষ্ট মহলে উৎসাহ তৈরি হয়েছে। সফরকালে বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Read More