Headlines

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলা সভা, উপস্থিত সভাধিপতি বিশ্বজিৎ শীল

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে গুরুত্বপূর্ণ ‘জেলা সভা’ অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট আধিকারিকরা।সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। জেলার সার্বিক…

Read Full News

নেশাগ্রস্ত ছেলের তাণ্ডব, মারধরের শিকার বাবা-মা! থানায় অভিযোগ

বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল চৌমুহনী এলাকায় নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে বাবা-মাকে মারধর এবং ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন দীনেশ দেবনাথের ছেলে গোবিন্দ দেবনাথ।পরিবারের দাবি, বেশ কয়েক মাস ধরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে বাবা-মায়ের সঙ্গে অশান্তি ও মারধর করে আসছেন গোবিন্দ। অভিযোগ, বাড়ির বিভিন্ন জিনিসপত্রও নিয়ে গিয়ে বিক্রি করে দেন তিনি।…

Read Full News

সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি, আগরতলায় প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

আগরতলা, ১৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিসহ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি সমর্থনে এবং দিল্লিতে অনশনরত পরিবেশবিদ সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি, দিল্লিতে চলমান অনশনের প্রতি সমর্থন জানিয়ে তারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের…

Read Full News

উদ্বোধনের কয়েক মাসেই বিকল টাউন হলের এসি, প্রশ্নে রক্ষণাবেক্ষণ

বিশালগড়: মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই অফিসটিলা নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি বিকল হয়ে পড়ায় প্রশ্ন উঠেছে রক্ষণাবেক্ষণ ও দায়িত্বশীলতার ভূমিকা নিয়ে।জানা গেছে, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টাউন হলটি কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার হাত ধরে উদ্বোধন করা হয়। শুক্রবার দুপুরে সেখানে ত্রিপুরা সরকারের উদ্যোগে রোড ট্রাফিক সচেতনতামূলক…

Read Full News

বামুটিয়ায় রাবার বাগানে অজানা রোগের আতঙ্ক! লাল হয়ে ঝরছে পাতা, দুশ্চিন্তায় চাষিরা

আগরতলা, ১৫ জুলাই: পশ্চিম ত্রিপুরার বামুটিয়া বিধানসভার অন্তর্গত উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের জলিলপুর এলাকায় রাবার বাগানে অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে রাবার চাষিদের মধ্যে। অভিযোগ, বাগানের বহু রাবার গাছের পাতা প্রথমে লাল হয়ে যাচ্ছে, এরপর ধীরে ধীরে গাছ শুকিয়ে মারা যাচ্ছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় চাষিরা।সমস্যার কথা জানতে পেরে…

Read Full News

ছিনাইহানী মহাশ্মশানে ‘সুন্দর যাত্রা’র শুভ উদ্বোধন, উন্নয়নের বার্তা বিশিষ্টজনদের

ধর্মীয় ও সামাজিক পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে ছিনাইহানী মহাশ্মশানে নবনির্মিত ‘সুন্দর যাত্রা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এক আন্তরিক পরিবেশে। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ লক্ষ্য করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ দাস, সাউথ জোনের চেয়ারম্যান প্রদীপচন্দ এবং ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

Read Full News

দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘জন কল্যাণ শিবির’! ঊনকোটিতে সাংবাদিক সম্মেলনে জেলা শাসক

জন কল্যাণ শিবিরকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঊনকোটি জেলা শাসক ও জেলা কালেক্টরের চেম্বারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে জন কল্যাণ শিবিরের বিভিন্ন দিক তুলে ধরেন ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন (আইএএস)।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জন কল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সরকারি পরিষেবা…

Read Full News

আগরতলায় নতুন সিভিল হাসপাতাল উদ্বোধনের কাউন্টডাউন, শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব

রাজধানী আগরতলা শহরবাসীর জন্য বড় স্বাস্থ্য পরিকাঠামো হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কাঁসারপট্টিতে নির্মিত নতুন সিভিল হাসপাতাল। আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তার আগে হাসপাতালের শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ স্বাস্থ্য দফতর…

Read Full News

নতুন ভবনের উদ্বোধন থেকে বস্ত্র বিতরণ, সমাজসেবামূলক নানা উদ্যোগে নজর কাড়ল নেতাজি নবৎজ্যোতি সংঘ

ওএনজিসি (ONGC) সংলগ্ন নেতাজি নবৎজ্যোতি সংঘের উদ্যোগে একাধিক সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সংঘের নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি আধুনিক জিমের শুভ উদ্বোধন, গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রাণী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মনিকা চক্রবর্তী, সম্পাদক উত্তম…

Read Full News

জন্মাষ্টমীতে কৃষ্ণমন্দিরে ভক্তের ঢল, উৎসবের আবহে মুখর আগরতলা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবকে ঘিরে শুক্রবার উৎসবের আমেজে মেতে উঠল আগরতলা। জন্মাষ্টমী উপলক্ষে আগরতলার কৃষ্ণ মন্দিরে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।শ্রীকৃষ্ণের দর্শন ও পুজো দিতে দূরদূরান্ত থেকে মন্দিরে ছুটে আসেন অসংখ্য মানুষ। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি কৃষ্ণনাম ও ভক্তিগানে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ।জন্মাষ্টমী উপলক্ষে…

Read Full News