Headlines

শহরের উন্নয়ন খতিয়ে দেখতে মাঠে মেয়র, পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পরিদর্শন

আগরতলা, ৩০ জুন: রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করতে মঙ্গলবার পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত এলাকা পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন মেয়র-ইন-কাউন্সিলর রত্না দত্তসহ আগরতলা পৌর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।পরিদর্শনের সময় এলাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং নাগরিক পরিকাঠামোসহ বিভিন্ন…

Read Full News

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ হয়।প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এই সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে। রাজ্যপালও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি সামাজিক মাধ্যমে উল্লেখ করেন। তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

Read Full News

শিশু সুরক্ষায় নতুন উদ্যোগ, আগরতলায় প্রথম ‘চাইল্ড রাইটস কনক্লেভ’

আগরতলা: শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় অনুষ্ঠিত হল ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (TCPCR)-এর উদ্যোগে প্রথম ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’। বুধবার মেলারমাঠে TCPCR-এর কার্যালয়ে এই কনক্লেভ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার Child Welfare Committee (CWC), District Child Protection Officer (DCPO), District Inspector of Social Education (DISE) এবং Child…

Read Full News

উদয়পুরের নিত্য বাজারে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া, মিলল একাধিক স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা

উদয়পুরের কিল্লা নিত্য বাজার কলসী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, উদয়পুর শাখা এবং গোমতী জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উপজাতি অধ্যুষিত এই এলাকায় স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে উপস্থিত হন। নিত্য বাজার…

Read Full News

🚨 রাতে স্কুল চত্বরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশ্নের মুখে নিরাপত্তা

চড়িলাম ব্রজপুর হাইস্কুলকে ঘিরে উঠছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাতের অন্ধকারে বিদ্যালয় চত্বরে অসামাজিক কর্মকাণ্ডে জড়ো হচ্ছে দুষ্কৃতীরা। ফলে স্কুলের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।অভিযোগ, বিদ্যালয় চত্বরে এমন কর্মকাণ্ড চললেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাতের বেলা স্কুল প্রাঙ্গণের এমন পরিস্থিতির দৃশ্য সামনে আসতেই হতবাক স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকরাও।শিক্ষার্থীদের নিরাপদ…

Read Full News

সাব্রুমের ছোটখীলে তাণ্ডব! ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তার দাবিতে থানায় ৮০ পরিবার

সাব্রুমের ছোটখীল এলাকায় লীলাগড় চা বাগানের একাংশ শ্রমিকের বিরুদ্ধে প্রায় ৮০টি পরিবারের বাড়িঘর ও বাগান ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ, হামলায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাবার ও পেঁপে বাগানেও ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।ঘটনার পর আতঙ্কিত পরিবারগুলোর সদস্যরা নিরাপত্তার দাবিতে ছুটে সাব্রুম থানায় আশ্রয় নেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পরিস্থিতি বর্তমানে থমথমে।আক্রান্ত পরিবারগুলোর অভিযোগ,…

Read Full News

নল লাগানো রোগীও অবরোধে আটকে, অপেক্ষা শুধু পথ খোলার!

৭২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেলপথ অবরোধে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় আটকে রয়েছেন শিশু, মহিলা, প্রবীণ থেকে শুরু করে অসুস্থ রোগীরাও। এমনই এক হৃদয়বিদারক পরিস্থিতির ছবি সামনে এসেছে বড়মুড়া অবরোধস্থলে।শরীরে চিকিৎসার নল লাগানো অবস্থায় এক রোগীকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েও অবরোধের কারণে মাঝপথে আটকে পড়েছেন পরিবারের সদস্যরা। অসুস্থ রোগীকে দ্রুত নিরাপদ…

Read Full News

কিস্তি বকেয়া, গ্রাহককে মারধরের অভিযোগ চোলা ফাইন্যান্সের বিরুদ্ধে

গাড়ির কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারায় এক গ্রাহকের উপর দৈহিক আক্রমণের অভিযোগ উঠেছে চোলা ফাইন্যান্সের বিরুদ্ধে। অভিযোগ, কিস্তি আদায়ের জন্য চাপ সৃষ্টি করার পাশাপাশি ওই গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রাহকের অভিযোগ, আর্থিক সমস্যার কারণে সময়মতো কিস্তি পরিশোধ করা সম্ভব না হওয়ায় তাকে চাপ দেওয়া…

Read Full News

স্মার্ট মিটারে ৫০ হাজার টাকার বিল! মাথায় হাত সোনামুড়ার মনিরের

স্মার্ট মিটার বসানোর কয়েক মাসের মধ্যেই প্রায় ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল হাতে পেয়ে দিশেহারা সোনামুড়ার বাসিন্দা মনির হোসেন। এত বিপুল বিল কীভাবে এলো, তা নিয়ে উঠছে প্রশ্ন।মনির হোসেনের দাবি, স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সম্প্রতি প্রায় ৫০ হাজার টাকার বিল আসায় রীতিমতো মাথায় হাত পড়েছে তাঁর।এ ঘটনায় বিদ্যুৎ দপ্তরের…

Read Full News

লরিতে কোটি টাকার নেশার ট্যাবলেট! উত্তর ত্রিপুরায় পুলিশ–আসাম রাইফেলের যৌথ অভিযান

উত্তর ত্রিপুরায় নেশা-বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ ও আসাম রাইফেল। বিশেষ অভিযানে একটি লরি থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে লরিটি তল্লাশি করে উদ্ধার হয় বিপুল সংখ্যক নেশার ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য কোটি কোটি টাকা বলে জানা গেছে। অভিযানে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।উদ্ধার…

Read Full News