Headlines

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবি, কল্যাণ দপ্তরে টিএসইউর স্মারকলিপি

আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ বিভাগের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)।এদিন টিএসইউর পক্ষ থেকে আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। শিক্ষার্থীদের স্বার্থে দাবিগুলি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।স্মারকলিপি প্রদানকারী পাঁচ…

Read Full News

মাদক পাচারে বাধা দেওয়ায় যুবককে ঘিরে মারধরের অভিযোগ, সোনামুড়ায় ৬ জনের বিরুদ্ধে মামলা

সোনামুড়া, ৮ আগস্ট: সীমান্ত এলাকায় মাদক পাচারে বাধা দেওয়া এবং বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। সোনামুড়া থানাধীন সোনাপুর এলাকায় রুবেল নামে এক যুবককে ঘেরাও করে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।অভিযোগ অনুযায়ী, সীমান্তে মাদক পাচারে বাধা দেওয়ার পাশাপাশি বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রুবেলের ওপর ক্ষুব্ধ…

Read Full News

রাধানগরে বয়স্ক পথচারীকে ধাক্কা টমটমের, আহত মহিলা হাসপাতালে

আগরতলা: আগরতলার রাধানগর এলাকায় পথচারী এক বয়স্ক মহিলাকে ধাক্কা দিল মালবোঝাই একটি নম্বরবিহীন টমটম। দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা।জানা যায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা টমটমটি ওই বয়স্ক মহিলাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যান।…

Read Full News

ঝুলন্ত বিদ্যুতের তারে গরুর মৃত্যু! উদয়পুরে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ

দক্ষিণ ত্রিপুরার উদয়পুরের পূর্ব গকুলপুর এলাকায় ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গৃহপালিত গরুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাধনা দয়াময় বৃদ্ধাশ্রম সংলগ্ন এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকা বিদ্যুতের তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, ধজননগর বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ একটি ট্রান্সফর্মারের পাশের বিদ্যুতের খুঁটি থেকে…

Read Full News

কমলপুরে শক্তি প্রদর্শন সিপিআইএমের! ৬ ভিলেজ কমিটিতে মিছিল করে মনোনয়ন জমা

শুক্রবার কমলপুর দুর্গা চৌমুহনী আর.ডি. ব্লকের অধীন মোট ৬টি ভিলেজ কমিটিতে প্রার্থীদের নিয়ে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিল সিপিআইএম। জাতি-উপজাতি, মহিলা ও পুরুষ প্রার্থীদের নিয়ে এদিনের মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ধলাই জেলা সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য, উপজাতি নেতা বদরভোম হালাম এবং নারী নেত্রী কল্যাণী রায়ের…

Read Full News

শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ‘যুব সংবাদ ২০২৬’-এ বিপ্লব দেব, ভবিষ্যৎ গড়ার বার্তা

শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুব সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করতে উদয়পুর মহকুমার জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘যুব সংবাদ ২০২৬’ কর্মসূচি।বিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিদ্যালয়ের প্রধান…

Read Full News

স্বামীর পরিবারকে নির্যাতনের অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী! গণপিটুনিতে চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ৫ আগস্ট: দীর্ঘদিন ধরে স্বামীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিশালগড় থানার অধীন ভূঁইয়ার মাথা এলাকায়। অভিযোগের জেরে স্থানীয় মহিলাদের একাংশ অভিযুক্ত এক গৃহবধূকে মারধর করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত গৃহবধূ ঝোটন দাস দীর্ঘদিন ধরে স্বামী, শ্বশুর ও শাশুড়ির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন…

Read Full News

রাতের আঁধারে বুলডোজার! বিজেপি নেতার ১৫০ বছরের পুরনো দোকান ভাঙার অভিযোগ

সোনামুড়া: রাতের আঁধারে বুলডোজার চালিয়ে বিজেপির এক সক্রিয় মেম্বারের দীর্ঘদিনের পুরনো দোকান ভেঙে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুড়ায়। ঘটনাটি ঘটেছে গোমতী নদীর পাশে বাঁশ বাজার এলাকায়। অভিযোগের তীর সোনামুড়া নগর পঞ্চায়েতের কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে।ভুক্তভোগী বিজেপি মেম্বারের দাবি, তাঁর দোকানটি প্রায় ১৫০ বছরের পুরনো। দোকান উচ্ছেদের আগে নগর পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁকে কোনও নোটিশ দেওয়া…

Read Full News

সোনামুড়ায় পরিত্যক্ত অবস্থায় ১৭৫ বোতল কফ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার!

সোনামুড়া: মোবাইল ডিউটির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত দুর্গাপুর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে মোট ১৭৫ বোতল ESKUF কফ সিরাপ এবং ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সামগ্রীগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা।উদ্ধার হওয়া সামগ্রীগুলি…

Read Full News

ঘনিয়ামারায় অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের হানা, উদ্ধার বিপুল কাঠ!

বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে অভিযান চালাল বন দফতর। অভিযানে কারখানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ কাঠ ও তৈরি ফার্নিচার।বন দফতরের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধভাবে কাঠ মজুত ও ব্যবহারের বিরুদ্ধে আগামী দিনেও নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Read Full News