Headlines

ভিলেজ ভোটের প্রচারের শেষদিনে হামলার অভিযোগ, জোলাইবাড়িতে দুই বিজেপি কর্মী আহত

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনী প্রচারের শেষদিনে জোলাইবাড়িতে দুই বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি জোলাইবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত রামরাইবাড়ি রঞ্জন আলি পাড়া এলাকায়।আক্রান্ত বিজেপি কর্মী জাহুরা খাতুনের অভিযোগ, এলাকার বাসিন্দা জামাল মিয়াসহ কয়েকজন তিপ্রা মথা কর্মী দলবদ্ধভাবে তাঁর বাড়িতে আসেন। এরপর তাঁকে এবং তাঁর ভাই বিজেপি নেতা নাসির মিয়াকে…

Read Full News

পাসপোর্ট থাকলেও ‘বাংলাদেশি’ তকমা! শ্রীমন্তপুর চেকপোস্টে হয়রানির অভিযোগ, জনপ্রতি ২০০ টাকা আদায় নিয়েও ক্ষোভ

সোনামুড়া, ৪ জুন: ভারতীয় পাসপোর্ট ও বৈধ ভিসা থাকা সত্ত্বেও এক ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। একইসঙ্গে চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে আদায়ের অভিযোগ ঘিরেও ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।ভুক্তভোগী আব্দুল মিয়ার বাড়ি সিপাহীজলা জেলার মেলাঘর এলাকার তেলকাজলা গ্রামে। অভিযোগ…

Read Full News

বৃষ্টিতে চম্পকনগরে বেহাল রাস্তা, ঘণ্টার পর ঘণ্টা জ্যামে কয়েকশো গাড়ি!

দীর্ঘদিন ধরে চলছে আসাম-আগরতলা জাতীয় সড়ক ফোর লেনে উন্নীত করার কাজ। কিন্তু কখনও কাজ চলা, আবার কখনও রহস্যজনকভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যানবাহন চালকরা।বৃহস্পতিবার বৃষ্টির জেরে চম্পকনগর এলাকায় রাস্তার বিভিন্ন অংশে জল ও কাদা জমে পরিস্থিতি আরও বেহাল হয়ে পড়ে। এর জেরে রাস্তায় আটকে পড়ে বহু…

Read Full News

৬০ ঊর্ধ্বদের ‘সিনিয়র সিটিজেন কার্ড’ দেওয়ার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি আশীষ সাহার

আগরতলা: রাজ্যের ৬০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য ‘সিনিয়র সিটিজেন কার্ড’ চালুর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।গতকাল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠিতে প্রবীণ নাগরিকদের স্বার্থে এই কার্ড প্রদানের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। তাঁর বক্তব্য, প্রবীণ নাগরিকদের সরকারি সুযোগ-সুবিধা ও বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই ধরনের পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে…

Read Full News

জিবি হাসপাতালে মানিক সরকার-জিতেন্দ্র চৌধুরী, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা

আগরতলা, ২০ জুলাই ২০২৬: আগরতলার গোবিন্দ বল্লভ (জিবি) হাসপাতালে সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী-সহ বাম নেতৃত্ব উপস্থিত হন। হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তাঁরা রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেতারা অভিযোগ করেন, রাজ্যে অপরাধমূলক ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁদের…

Read Full News

রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড প্রদান, উন্নয়নের স্বীকৃতিতে সম্মানিত সেরা পঞ্চায়েতগুলি

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতে আগরতলার এ.ডি. নগরে রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও পঞ্চায়েত দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন জেলার পঞ্চায়েত প্রতিনিধিরা…

Read Full News

৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি: সিবিআই আদালতের কড়া রায়, ৫ বছরের জেল ৩ জনের

বহুল আলোচিত পাঁচ কোটি টাকার চিটফান্ড প্রতারণা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল আগরতলার স্পেশাল সিবিআই আদালত। মামলায় দোষী সাব্যস্ত তিনজনকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে আদালত।আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা বিচার প্রক্রিয়ার পর উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এবং তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা ঘোষণা…

Read Full News

‘একটি গাছ, একটি ভবিষ্যৎ’— বনমালীপুরে বরিষ্ঠ নাগরিক মণ্ডলীর বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ৩১ জুলাই: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বনমালীপুর বরিষ্ঠ নাগরিক মণ্ডলীর উদ্যোগে শুক্রবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।‘একটি গাছ, একটি ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের ধলেশ্বর শাখার সম্পাদক স্বামী অমর্তানন্দ মহারাজ। এছাড়াও সংগঠনের সদস্য, বিদ্যালয়-সংলগ্ন এলাকার…

Read Full News

শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনের আগে ধর্মনগরে রক্তদান, ২১ জনের স্বেচ্ছায় রক্তদান

ধর্মনগর: ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে ধর্মনগরে রক্তদান শিবিরের আয়োজন করল সিআইটিইউ। রবিবার দুপুরে সিপিআই(এম)-এর উপ্তাখালি অঞ্চল অফিসে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি হিসেবে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন…

Read Full News

পশ্চিম ভুবনবনে পালস পোলিও দিবসের রাজ্যস্তরীয় সূচনা, পোলিওমুক্ত ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আগরতলা, ২৮ জুন: জাতীয় টিকাকরণ দিবস (পালস পোলিও দিবস) ২০২৬ উপলক্ষে পশ্চিম ভুবনবন ইউপিএইচসি (UPHC)-তে রাজ্যস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পালস পোলিও টিকাকরণের গুরুত্ব তুলে ধরা এবং পোলিওমুক্ত ভারত গঠনে জনসচেতনতা বৃদ্ধি করা।অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, স্বাস্থ্যকর্মী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এদিন প্রতীকীভাবে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির…

Read Full News