Headlines

বেহাল রাস্তার প্রতিবাদে সুবল সিং–আগরতলা সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

আগরতলা, ২৯ জুন: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সুবল সিং–আগরতলা সড়ক সংস্কারের দাবিতে সোমবার পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। রাস্তার দুরবস্থার কারণে নিত্যদিনের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে দ্রুত সংস্কারের দাবি জানান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক বছর ধরে রাস্তার পিচ উঠে গিয়ে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে…

Read Full News

বিভিন্ন দাবিতে এসসি-ওবিসি দপ্তরে ডেপুটেশন, রাস্তায় ত্রিপুরা প্রদেশ SC ও OBC ডিপার্টমেন্ট

আগরতলা, ২৯ জুন: বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সোমবার ত্রিপুরা প্রদেশ SC ডিপার্টমেন্ট এবং OBC ডিপার্টমেন্ট-এর উদ্যোগে আগরতলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি লেইক চৌমুহনীস্থিত এসসি ও ওবিসি দপ্তরে গিয়ে শেষ হয়।সেখানে সংগঠনের প্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি (ডেপুটেশন) জমা দেন। স্মারকলিপিতে তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়ন, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং একাধিক…

Read Full News

ইংরেজি শিক্ষিকার বদলিতে স্কুলে তালা, আন্দোলনে বিশ্রামগঞ্জের ছাত্রছাত্রীরা

বিশ্রামগঞ্জ, ২৯ জুন: ইংরেজি বিষয়ের শিক্ষিকা তানিয়া সাহার বদলির প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা।বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক সংকট থাকায় তানিয়া সাহার বদলির সিদ্ধান্ত তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলবে। তাই অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ…

Read Full News

আগামীকাল সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী, থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

আগরতলা, ২৯ জুন: আগরতলার শহীদ ভগত সিং যুব আবাসের অডিটোরিয়াম হলে আগামীকাল সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচিতে থাকছে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা এবং সমাপনী ভাষণ।তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিউজ ব্যুরো জানিয়েছে, এই অনুষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি উপলক্ষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পাশাপাশি শিবিরের…

Read Full News

স্নানযাত্রায় জগন্নাথ জিউ মন্দিরে ভক্তদের ঢল, উৎসবের আবহে মুখর আগরতলা

আগরতলা, ২৯ জুন: স্নানযাত্রা উৎসব উপলক্ষে সোমবার আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত মন্দিরে এসে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন ও পূজা-অর্চনায় অংশ নেন।ধর্মীয় রীতি-নীতি মেনে দেববিগ্রহের মহাস্নানসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিময় পরিবেশ, আর দিনভর…

Read Full News

ওরিয়েন্ট চৌমুহনীতে রক্তাক্ত সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি

আগরতলা, ২৯ জুন: রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সোমবার সামান্য বচসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতর জখম হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে, এতে অন্তত একজন গুরুতরভাবে আহত হন।খবর পেয়ে…

Read Full News

বিভিন্ন দাবিতে জেলাশাসকের দপ্তরে সিআইটিইউ-র ডেপুটেশন

আগরতলা, ২৯ জুন: শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ-র জিরানিয়া শাখা।সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে একটি স্মারকলিপি জমা দেন। ডেপুটেশনে শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট একাধিক বিষয়, কর্মসংস্থান, ন্যায্য মজুরি এবং অন্যান্য দাবির কথা তুলে ধরা হয়।সিআইটিইউ নেতৃত্বের দাবি, শ্রমজীবী মানুষের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর…

Read Full News

মিড-ডে মিল খেতে গাছের নিচে ছাত্রছাত্রীরা! লক্ষ্মীছড়া স্কুলের পরিকাঠামো নিয়ে অভিভাবকদের ক্ষোভ

গোলাঘাটি, ২৯ জুন: গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন অভিভাবকরা। তাদের দাবি, বিদ্যালয়ে মিড-ডে মিল খাওয়ার নির্দিষ্ট স্থান, বিশুদ্ধ পানীয় জল এবং পর্যাপ্ত শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়ছেন ছাত্রছাত্রীরা।অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে মিড-ডে মিল খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডাইনিং শেড বা বসার ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীদের…

Read Full News

আগরতলায় নারী ও শিশু কল্যাণ প্রকল্প পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

আগরতলা, ২৯ জুন: ত্রিপুরায় নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার আগরতলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।পরিদর্শনের অংশ হিসেবে তিনি অভয়নগরে অবস্থিত গার্লস ইউনিট-২ (CCI), মহিলা আশ্রম সংলগ্ন ‘সক্ষম’ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং নির্মীয়মাণ কর্মজীবী মহিলাদের হোস্টেল পরিদর্শন করেন।এসময় তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজ…

Read Full News

বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূকর পালনের অভিযোগ, শিশু ও গর্ভবতীদের পরিষেবা বন্ধে ক্ষোভ

ফাগুনাপাড়া, ২৯ জুন: দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা ফাগুনাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিশুদের পাঠদান ও পুষ্টি পরিষেবার জন্য নির্ধারিত কেন্দ্রটি বর্তমানে শূকর পালনের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মী দুর্গা দেববর্মার মৃত্যুর পর নতুন কর্মী হিসেবে সূর্যরাণী দেববর্মাকে নিয়োগ…

Read Full News