Headlines

৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার! মুঙ্গিয়াকামিতে অসম রাইফেলস-শুল্ক দপ্তরের বড় সাফল্য

আগরতলা, ২৭ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও শুল্ক দপ্তর। যৌথ অভিযানে ত্রিপুরার মুঙ্গিয়াকামি এলাকায় একটি মহিন্দ্রা XUV 500 গাড়ি থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ₹৫ কোটি।গোপন সূত্রে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার অসম রাইফেলস ও কাস্টমস বিভাগের যৌথ দল অভিযান চালায়। অভিযানের…

Read Full News

ওষুধ নয়, প্রাকৃতিক অভ্যাসেই সুস্থতার বার্তা—আগরতলায় স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

আগরতলা, ২৭ জুন: সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে আগরতলার যোগেন্দ্রনগর বাইপাস রোডস্থিত রাধা গোবিন্দ কোরিয়ান ফরমাল থেরাপি সেন্টারে শনিবার অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বার্তা নিয়েই এই উদ্যোগের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন HAESI GHL-এর সিইও (ইন্ডিয়া) জু ইয়প লি, GHL-এর…

Read Full News

প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন, একাধিক ইস্যুতে সরব নেতৃত্ব

আগরতলা: বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ও জনস্বার্থের বিষয় তুলে ধরতে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দলের নেতারা রাজ্যের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।সাংবাদিকদের উদ্দেশে কংগ্রেস নেতৃত্ব রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি…

Read Full News

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, TNGCL-এর গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ

আগরতলা: রামনগরের মর্মান্তিক বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। বিশেষ করে, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (TNGCL)-এর কোনও গাফিলতি বা অবহেলার কারণে এই দুর্ঘটনা…

Read Full News

ঊনকোটিতে ‘ক্ষেত বাঁচাও’ অভিযান, প্রাকৃতিক কৃষিতে জোর দিল রাজ্য সরকার

কৈলাশহর, ঊনকোটি: কৃষকদের মধ্যে টেকসই, লাভজনক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির প্রসার ঘটাতে ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হলো ‘ক্ষেত বাঁচাও অভিযান’ ও ‘প্রাকৃতিক কৃষি’ বিষয়ক জেলা-স্তরের কর্মসূচি। শুক্রবার শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ হলে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণে উৎসাহিত করা হয়।একটি চারা গাছে জলসিঞ্চনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া,…

Read Full News

ফের কড়া পুর নিগম! লেক চৌমুনি-শকুন্তলা রোডে উচ্ছেদ অভিযান

আগরতলা: শহরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ফের উচ্ছেদ অভিযানে নামল আগরতলা পুর নিগম। শুক্রবার পুর নিগমের এনফোর্সমেন্ট শাখার উদ্যোগে লেক চৌমুনি বাজার, শকুন্তলা রোড এবং হরিগঙ্গা বসাক রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালীন রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, অবৈধ স্টল এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত…

Read Full News

রামনগর বিস্ফোরণ: মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন শুভ্রজিৎ, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

আগরতলা: রামনগরের রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত শুভ্রজিৎ চৌধুরী শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। দীর্ঘ সময় ধরে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েন স্ত্রী রেশমী সাহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আবেগঘন কণ্ঠে জানান, পরিবারের উপর নেমে এসেছে অপূরণীয় ক্ষতি। তিনি…

Read Full News

পবিত্র মহরম উপলক্ষে রাজধানীতে শোকের জলুস, কারবালার আত্মত্যাগ স্মরণে প্রার্থনা

আগরতলা, ২৬ জুন: পবিত্র মহরম উপলক্ষে রাজধানী আগরতলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকের আবহে পালিত হলো ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিন। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর সঙ্গীদের আত্মত্যাগ ও শাহাদাতের স্মরণে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।এদিন রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা থেকে একটি শোকের জলুস বের হয়।…

Read Full News

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: বিভিন্ন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং সাম্প্রতিক শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোমতী জেলার উদয়পুর মোটরস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করল আইসা (AISA), বিপ্লবী যুব সংস্থা, কিষান মহাসভা এবং সিপিআই (এম-এল)।বিক্ষোভ কর্মসূচির শুরুতে সাম্প্রতিক ঘটনায় প্রাণ হারানো ১৯ জন ছাত্র-ছাত্রীর স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর অনুষ্ঠিত…

Read Full News

প্রত্যন্ত কিল্লায় মেগা স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৮০০ মানুষ

উদয়পুর, ২৬ জুন: প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গোমতী জেলার উদয়পুরের কিল্লা মৈথুলুঙ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বৃহৎ স্বাস্থ্য শিবির। বাবা গড়িয়া মিশন ও হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, উদয়পুর শাখার যৌথ উদ্যোগে এবং গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই শিবিরে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।শিবিরে শিশু,…

Read Full News