Headlines

হাওড়া নদী থেকে উদ্ধার রমজান আলীর দেহ, খুনের অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ২৮ জুন: হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তোলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার নদী থেকে রমজান আলীর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়…

Read Full News

‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’— রামকৃষ্ণ মিশনের মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে রবিবার বিবেকানন্দ হলে ‘মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব’ শীর্ষক এক মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রায় ২৫০ জন অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের সম্পাদক স্বামী অমর্ত্যানন্দজী মহারাজ। তিনি বলেন, বর্তমান সময়ে সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সফল পেশাজীবী…

Read Full News

রামনগরে ‘মন কি বাত’ শোনার আয়োজন, উপস্থিত মেয়র-বিধায়ক দীপক মজুমদার

আগরতলা, ২৮ জুন: ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সুপারি বাগানস্থিত দশরথ দেব ভবনে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনার বিশেষ আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার এবং এলাকার দলীয় নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।এদিন উপস্থিত সকলেই একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন। অনুষ্ঠানের…

Read Full News

ত্রিপুরায় মহিলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, সংগঠন শক্তিশালী করার বার্তা

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা লিংকিম হাওকিপ (Lhingkim Haokip), ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, রাজ্যের বিভিন্ন সমসাময়িক বিষয় এবং মহিলা কংগ্রেসের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা…

Read Full News

আইসক্রিমে পোকা-ছত্রাকের অভিযোগ, বীরচন্দ্র মনুর ‘আপন’ আইসক্রিম ফ্যাক্টরি ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৮ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত ‘আপন’ আইসক্রিম ফ্যাক্টরির বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বাজার থেকে কেনা আইসক্রিমের ভেতরে পোকা ও ছত্রাক দেখতে পাওয়া গেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বীরচন্দ্র মনু বাজারে এক বিক্রেতার কাছ থেকে ‘আপন’ ব্র্যান্ডের আইসক্রিম কেনার পর…

Read Full News

মাটির নিচে লুকানো এসকফের ভাণ্ডার! বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: নেশা কারবারের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। শনিবার গভীর রাতে নোয়াপাড়া এলাকার কুখ্যাত নেশা কারবারি খোকন আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ এসকফ সিরাপ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির একটি গাড়ি রাখার ঘরের মেঝে খুঁড়ে বালতি ও কলসের মধ্যে ভরে মাটির…

Read Full News

‘আগে সংসার, পরে সরকারি দায়িত্ব!’—দেরিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসার অভিযোগ দিদিমণির বিরুদ্ধে

চড়িলাম, ২৭ জুন: চড়িলাম ব্লকের উত্তর লালসিংমুড়া নতুন কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অলকা দেবনাথের বিরুদ্ধে প্রতিদিন নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সকালেই খোলার কথা থাকলেও অলকা দেবনাথ নিয়মিত সকাল ৯টার পর কেন্দ্রে পৌঁছান। এতে কেন্দ্রের পরিষেবা ব্যাহত হচ্ছে এবং শিশু ও উপভোক্তাদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি…

Read Full News

দিল্লিতে ‘Tripura Global Pineapple Festival 2026’-এর শুভ সূচনা, ত্রিপুরার আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার উদ্যোগ

নয়াদিল্লি, ২৭ জুন: দেশের রাজধানী নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলো Tripura Global Pineapple Festival 2026। ত্রিপুরার সুস্বাদু ও জিআই স্বীকৃত কুইন জাতের আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড….

Read Full News

চণ্ডীপুরে ৪০০ কৃতি পড়ুয়াকে সংবর্ধনা, শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা মন্ত্রী টিংকু রায়ের

চণ্ডীপুর, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুরের বিবেকানন্দ হলে এক বর্ণাঢ্য কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা-র চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু…

Read Full News

ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, উপস্থিত দুই মন্ত্রী

আগরতলা, ২৭ জুন: আগরতলার নজরুল কলাক্ষেত্র-এ শনিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণজিৎ সিংহ রায় এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত-সহ ব্যাংকের পরিচালন পর্ষদের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং…

Read Full News