Headlines

রামনগর বিস্ফোরণ: নিহত শুভ্রজিতের পরিবারকে সমবেদনা জানাতে মানিক সরকার, পরিদর্শন করলেন দুর্ঘটনাস্থল

আগরতলা, ২৭ জুন: রামনগর ৪ নম্বর এলাকায় কয়েকদিন আগে একটি আবাসিক ফ্ল্যাটে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত শুভ্রজিত চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গতকাল জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শনিবার প্রয়াত শুভ্রজিত চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী, মা ও অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এসময় তাঁর…

Read Full News

আড়ালিয়া শালবনে চোলাই মদ-নেশার কারবারের অভিযোগ, পুলিশের তল্লাশিতে উদ্ধার সামগ্রী; আটক ১

আগরতলা, ২৭ জুন: আগরতলার আড়ালিয়া শালবন এলাকায় গতকালের বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। প্রতাপগড় যুব মোর্চার সভাপতি মনিশ চক্রবর্তীর দাবি, ঘটনার নেপথ্যে দীর্ঘদিন ধরে চলা চোলাই মদ ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবার জড়িত।অভিযোগ অনুযায়ী, গতকাল রাতে যুব মোর্চার দুই কর্মী বিশ্বজিৎ দেবনাথ ও বিনয় দেবনাথ বাড়ি ফেরার পথে শালবাগ এলাকার একটি মাংসের…

Read Full News

গন্ডাছড়ায় নৃশংসতা! দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগে পিতা আটক

গন্ডাছড়া, ২৭ জুন: গন্ডাছড়ার কানান্তা পাড়া উল্টাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এক পিতা নিজের দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন।নিহতরা হল ১৩ বছর বয়সী কন্যা রীচিকা ব্রু এবং চার বছর বয়সী পুত্র পৃসমাইহা ব্রু। অভিযুক্ত পিতার নাম লালচুয়ান মাউমা (৩৬)।ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং গন্ডাছড়া…

Read Full News

আরালিয়া-শালবাগানে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পূর্ব আগরতলা থানার পুলিশ

আগরতলা, ২৭ জুন: রাজধানীর আরালিয়া-শালবাগান এলাকায় শনিবার সন্ধ্যায় হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, এই ঘটনায় দুই মহিলা ও দুই যুবক আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৩ নম্বর প্রতাপগড় বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি মনিশ চক্রবর্তী এবং ২৭ নম্বর ওয়ার্ডের…

Read Full News

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার, পুলিশের জালে অমন দেব ও রাহুল দেবনাথ

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে সংঘটিত বহুল আলোচিত গুলিকাণ্ডের তদন্তে আরও বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার গভীর রাতে অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মামলার দুই অভিযুক্ত অমন দেব ও রাহুল দেবনাথকে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে অফিসটিলা এলাকায় অমন দেবের বাড়ি ঘিরে ফেলে। পুলিশের…

Read Full News

২৯ জুন বিক্ষোভের ডাক ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের, সাংবাদিক বৈঠকে একাধিক দাবির ঘোষণা

আগরতলা, ২৭ জুন: বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরে আগামী ২৯ জুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে এসসি (SC) এবং ওবিসি (OBC) ডিপার্টমেন্টের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের বিভিন্ন দীর্ঘদিনের দাবি, অধিকার এবং উন্নয়নমূলক বিষয়কে সামনে…

Read Full News

পেনশনার্স আবাস ‘আশ্রয়’-এ রাজ্যপালের সফর, প্রবীণদের খোঁজখবর নিয়ে উন্নয়নের বার্তা

আগরতলা, ২৭ জুন: আগরতলার কুঞ্জবনে অবস্থিত পেনশনার্স আবাস ‘আশ্রয়’ পরিদর্শন করেন ত্রিপুরার রাজ্যপাল। এদিন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু প্রবীণ আবাসিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং আবাসনের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন।পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আবাসনের পরিবেশ, বাসিন্দাদের সুযোগ-সুবিধা ও পরিষেবা সম্পর্কে তিনি…

Read Full News

সীমান্ত এলাকায় বড় সাফল্য! কুলোবাড়িতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: সীমান্ত এলাকায় টহলদারির সময় বড় ধরনের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কুলোবাড়ি সীমান্ত সড়ক এলাকায় নিয়মিত টহল চলাকালীন পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক পাচারের উদ্দেশ্যে ট্যাবলেটগুলিকে সেখানে ফেলে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায়…

Read Full News

‘কাউন্সিলরকে বলেও লাভ নেই’— ভাঙা রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

আগরতলা, ২৭ জুন: শহরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে রাস্তা, নিকাশি ও অন্যান্য পরিকাঠামোগত সমস্যা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ প্রকাশ্যে আসছে। এরই মধ্যে আগরতলা পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ৫৮ নম্বর বুথের ঘোষপাড়া এলাকার বাসিন্দারা ভাঙাচোরা রাস্তার দুরবস্থা নিয়ে সরব হয়েছেন।শনিবার সকালে এলাকার মহিলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা…

Read Full News

আগরতলায় ইলেকট্রিসিটি এমপ্লয়েজ ফেডারেশনের পূর্বাঞ্চলীয় বৈঠক, চার রাজ্যের প্রতিনিধিদের অংশগ্রহণ

আগরতলা, ২৭ জুন: ইলেকট্রিসিটি এমপ্লয়েজ ফেডারেশন অফ ইন্ডিয়ার (ইস্টার্ন রিজিওন) আঞ্চলিক বৈঠক শনিবার আগরতলার ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ কর্মীদের বিভিন্ন দাবি, সাংগঠনিক কার্যক্রম এবং বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বাঞ্চলের মোট সাতটি রাজ্যের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা ছিল। তবে বিভিন্ন অনিবার্য কারণে চারটি রাজ্যের প্রতিনিধিরাই…

Read Full News