৩০ বছর ধরে স্বামীহারা, এখনও মেলেনি ভাতা! মুখ্যমন্ত্রীর কাছে অসহায় জনজাতি বৃদ্ধার আর্তি
জম্পুইজলা, ২৬ জুন: জীবনের শেষ প্রান্তে এসেও সরকারি সামাজিক সুরক্ষার সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুললেন এক অসহায় জনজাতি বৃদ্ধা। জম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার বাসিন্দা শোভারানী দেববর্মা মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন জানিয়ে সাহায্যের আকুতি করেছেন।জানা গেছে, প্রায় ৩০ বছর আগে তাঁর স্বামী ক্ষুদিরাম দেববর্মা মারা যান। এরপর থেকেই চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাঁর।…
