Headlines

আইপিএল ২০২৫: দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস – নতুন নেতৃত্ব, নতুন চ্যালেঞ্জ

বিশাখাপত্তনমের ড. ওয়াই.এস. রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। আইপিএল ২০২৫-এর এই ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের নতুন মরশুমের প্রথম লড়াই। সবচেয়ে বড় আকর্ষণ হল দুই দলের নেতৃত্ব বদল। দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব এবার অক্ষর প্যাটেলের হাতে, আর লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিচ্ছেন দিল্লির পুরোনো অধিনায়ক ঋষভ…

Read Full News

বাঁশের সাঁকোই ভরসা! বালডুংবাসীর প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত, বক্স কালভার্টের দাবিতে ক্ষোভ

মান্দাই আরডি ব্লকের অন্তর্গত আড়ি পঞ্চায়েতের বালডুং এলাকায় একটি ছড়ার উপর বক্স কালভার্ট নির্মাণের দীর্ঘদিনের দাবি এখনও পূরণ না হওয়ায় চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে তাঁদের।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটির গুরুত্বপূর্ণ যাতায়াত পথের মাঝখানে থাকা এই ছড়ার উপর কোনো স্থায়ী…

Read Full News

পশুপালন, সমবায় ও মৎস্য দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা! সোনার তরীতে জেলা-স্তরের গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা, ১৪ জুলাই: রাজ্যের পশুপালন, সমবায় ও মৎস্য খাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার স্টেট গেস্ট হাউস (সোনার তরী)-এর কনফারেন্স হলে এআরডিডি (Animal Resources Development Department), সমবায় (SCW) এবং মৎস্য দপ্তরের জেলা-স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন রাজ্যের এআরডিডি, সমবায় ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও সংশ্লিষ্ট তিনটি দপ্তরের ঊর্ধ্বতন…

Read Full News

দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে চন্দ্রপুরে ২২ লক্ষের দুর্গাপূজা

আগরতলা: দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে থিম সাজিয়ে ২২ লক্ষ টাকা বাজেটে দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার চন্দ্রপুর তুষার সংঘ ক্লাব। সোমবার নিয়ম-নীতি মেনে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো এবারের পূজার্চনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কনভেনার বিশ্বজিৎ রায় ও সম্পাদক কৃষ্ণ সাহা। এবারের থিম ও আয়োজন ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ।

Read Full News

দীর্ঘদিনের জলসংকটে স্বস্তি, তামেংলংয়ে জলাধার বিতরণ অসম রাইফেলসের

তামেংলং, মণিপুর: দীর্ঘদিনের জলসংকটে কিছুটা স্বস্তি দিতে মণিপুরের তামেংলং জেলায় তিনটি গ্রামে জলাধার বিতরণ করল অসম রাইফেলস। অপারেশন সদ্ভাবনা-র আওতায় নিউ কাইফুন্দাই, টি. মটবুং এবং ওয়াইনামলং গ্রামের বাসিন্দাদের হাতে এই জলাধার তুলে দেওয়া হয়।জলসংকটে ভোগা প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জলাধারগুলিতে পানি সংরক্ষণ করে প্রয়োজনের সময় তা ব্যবহারের সুযোগ…

Read Full News

এসটি লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

খোয়াই, ২৯ জুন: কল্যাণপুর থানার অন্তর্গত তোতাবাড়ি এলাকায় এসটি (ST) বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দৈনিক হাজিরা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম বিধু কপালি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াইয়ের প্রহরমুড়া এলাকার বাসিন্দা বিধু কপালি ঠিকাদার সমীরণ দেবনাথের অধীনে এসটি লাইনের…

Read Full News

মহালয়ায় জগন্নাথ বাড়ির দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ

আগরতলা: বাঙালির আবেগ, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মহালয়া। আশ্বিন মাসের সূচনালগ্ন থেকেই দেবীপক্ষকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। মহালয়ার পুণ্য তিথিতে আগরতলার জগন্নাথ বাড়ির দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে সমবেত হন মানুষ।ধর্মীয় রীতি মেনে পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন অনেকে। প্রতিবছরের মতো মহালয়ার এই বিশেষ দিনে শ্রদ্ধা…

Read Full News

“জুমের জমি দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ! ৫ জনের বিরুদ্ধে মামলা, পুলিশের ভূমিকায় ক্ষোভ”

সিধাই, ১৫ জুনঃ জুমের জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সিধাই থানাধীন হেজামারা বালুয়াছড়া এলাকা। জমি জবরদখলের অভিযোগকে ঘিরে এক পরিবারের উপর হামলার ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সিধাই থানায় মামলা দায়ের করা হলেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী পরিবার।অভিযোগ, বালুয়াছড়া এলাকার বাসিন্দা কিরণমালা দেববর্মার জুমের…

Read Full News

ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে লোডশেডিংয়ের ভোগান্তি! ব্যাকআপ ব্যবস্থার দাবিতে উঠছে প্রশ্ন

ধর্মনগর, ২১ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগীদের দুর্ভোগের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে। রোগী ও তাঁদের পরিবারের দাবি, লোডশেডিং হলেই ডায়ালাইসিস পরিষেবা ব্যাহত হচ্ছে, ফলে জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।অভিযোগ অনুযায়ী, সরকারি অর্থে পরিচালিত হলেও ডায়ালাইসিস সেন্টারটি একটি…

Read Full News

বিশালগড়ে রহস্যজনক মৃত্যু! থানা ও ফায়ার সার্ভিসের সামনে গাড়িচালকের দেহ উদ্ধার

বিশালগড়, ১৪ জুলাই: বিশালগড় থানা ও ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এক গাড়িচালকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম কার্তিক দাস। তাঁর বাড়ি অফিসটিলা এলাকার নীলকমল এলাকায় বলে জানা গেছে।প্রাথমিকভাবে জানা যায়, মঙ্গলবার ওই এলাকায় কার্তিক দাসকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা…

Read Full News