উদয়পুরে রাজ্যপালের ম্যারাথন সফর, স্কুল ও শিশু নিবাসে খতিয়ে দেখলেন পরিকাঠামো ও আবাসিকদের অবস্থা
উদয়পুর, ২২ জুন: ছাত্র-ছাত্রী ও শিশু নিবাসের আবাসিকদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার উদয়পুর মহকুমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চিল্ড্রেন হোমে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। দিনভর এই সফরে তিনি শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলি সরেজমিনে খতিয়ে দেখেন।রাজ্যপালের সঙ্গে সফরে উপস্থিত ছিলেন রিঙ্কু লাথের, রিশভ সহ শিক্ষা ও সমাজকল্যাণ…
