Headlines

তিরঙ্গায় রঙিন পশ্চিম জেলা, পুলিশের র‍্যালিতে দেশপ্রেমের বার্তা

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হলো বিশেষ তিরঙ্গা র‍্যালি। জাতীয় পতাকা হাতে র‍্যালিতে অংশ নেন পুলিশকর্মীরা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠকসহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।র‍্যালির মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা তুলে ধরা হয়। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে…

Read Full News

সিমনায় ঝড়-বৃষ্টির তাণ্ডব! ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে সরকারি সহায়তার আশ্বাস রাষ্ট্রমন্ত্রী বৃষকেতুর

প্রবল ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সিমনা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন সিমনার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী Brishaketu Debbarma। রবিবার হেজামারা ব্লকের অন্তর্গত কামবুক ছড়া এডিসি ভিলেজে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি।এদিন পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক Santanu Bikash Das, হেজামারা ব্লকের বিডিও, বিভিন্ন তহশিলের তহশিলদার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।রাষ্ট্রমন্ত্রী জানান, ঝড়-বৃষ্টিতে প্রায়…

Read Full News

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের ‘কালো দিবস’

ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার ‘কালো দিবস’ পালন করা হয়। এদিন দলীয় কর্মী-সমর্থকরা কালো ব্যাজ ও পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মানুষের…

Read Full News

বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে মারধর ও বাড়িতে হামলার অভিযোগ!

আগরতলা: বিজেপির এক বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে মারধর এবং বাড়িতে হামলার অভিযোগ তুলেছেন তন্ময় দেবরায় নামে এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।তন্ময় দেবরায়ের অভিযোগ, ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে তাঁর সঙ্গে প্রথমে বচসা হয়। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে মারধর করা হয় বলে দাবি তাঁর। শুধু তাই নয়, তাঁর বাড়িতেও আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে।ঘটনার…

Read Full News

মহিলা সংরক্ষণ বিল পাসের দাবিতে দিল্লিতে কংগ্রেসের মহাসমাবেশ, ত্রিপুরা থেকে যাবে ১৫ সদস্যের প্রতিনিধি দল

আগরতলা, ১৫ জুলাই: আসন্ন সংসদ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল দ্রুত পাসের দাবিতে আগামী ২১ জুলাই দিল্লির যন্তর মন্তরে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। এই কর্মসূচিতে অংশ নিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লি যাবে।বুধবার আগরতলায় প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে…

Read Full News

ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি. এস. রাও, অনুরাগ ধ্যানকরের মৃত্যুর পর দ্রুত সিদ্ধান্ত রাজ্য সরকারের

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুর পর রাজ্য পুলিশের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নিল রাজ্য সরকার। সিনিয়র আইপিএস কর্মকর্তা জি. এস. রাও-কে ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি (হেড অব পুলিশ ফোর্স) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী, বর্তমানে অতিরিক্ত পুলিশ…

Read Full News

৫/৯-এর স্মৃতি সামনে রেখে তেলিয়ামুড়ায় দুর্যোগ মোকাবিলার মহড়া

২০২৫ সালের ৫ সেপ্টেম্বরের দুর্যোগের স্মৃতিকে সামনে রেখে তেলিয়ামুড়ায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি যাচাই করা হলো। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা যায়, তা খতিয়ে দেখতে বুধবার বিশেষ মহড়ার আয়োজন করা হয়।তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি জলাশয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে জরুরি…

Read Full News

প্রভু বাড়ি ও মধ্যপাড়ার পুকুর সংস্কার কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা

আগরতলা: শহরের জলাশয় সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রভু বাড়ির পুকুর এবং মধ্যপাড়া চলমান সংঘ সংলগ্ন পুকুর পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।পরিদর্শনকালে তিনি চলমান সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন…

Read Full News

চা শিল্পের উন্নয়নে জোর, সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন

ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, রাজ্যের চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরার চা শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উৎপাদনের মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের কল্যাণ…

Read Full News

৩ দশকের দুর্ভোগের অবসান, পাকা রাস্তা পেয়ে স্বস্তি আমবাসার ১১ নম্বর ওয়ার্ডে

দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছরের রাস্তার দুর্ভোগের অবসান ঘটল আমবাসা পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিনের মাটির রাস্তা পাকা হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বেহাল মাটির রাস্তার কারণে চরম সমস্যায় পড়তে হতো তাঁদের। সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন অংশে জল জমে রাস্তা কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ফলে সাধারণ…

Read Full News