রডবোঝাই বোলেরোর ধাক্কায় রক্তাক্ত বাইক আরোহী, আশঙ্কাজনক অবস্থায় জিবিপিতে ভর্তি
শান্তির বাজার, ৩০ জুন: সাতসকালে শান্তির বাজারে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি রডবোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইক আরোহী। বর্তমানে তিনি আগরতলার জিবিপি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে শান্তির বাজারের অনুকূল ঠাকুর আশ্রমের সামনে TR-08-D-1737 নম্বরের একটি রডবোঝাই বোলেরো গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের…
