Headlines

এজিএমসির ২২তম প্রতিষ্ঠা দিবসে হেরিটেজ পার্কে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সাড়া প্রাতঃভ্রমণকারীদের

আগরতলা, ১ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি)-এর ২২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর হেরিটেজ পার্কে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সকালবেলায় পার্কে প্রাতঃভ্রমণে আসা বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।এই উদ্যোগে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। স্বাস্থ্য সচেতনতা…

Read Full News

ধর্মনগরে বার্মিজ গরু আটক, চালক পলাতক!

ধর্মনগর থানার আনন্দবাজার নাকা পয়েন্টে পুলিশের তল্লাশিতে পাঁচটি বার্মিজ গরুসহ একটি বোলেরো পিকআপ আটক হয়েছে। তবে পুলিশের সামনেই গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সিতি কান্ত বর্ধন জানিয়েছেন, মঙ্গলবার ভোর রাতে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দিচ্ছিল। সে সময় ধর্মনগর থেকে…

Read Full News

বটতলা রাজশ্মশানে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রম

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বটতলা রাজশ্মশানে। এ উপলক্ষে মহারাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ পরিবারের সদস্যরা।রাজ পরিবারের তরফে রাজকুমারী প্রজ্ঞা দেবী মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে মহারাজার অবদান ও ত্রিপুরার আধুনিকীকরণে তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়।

Read Full News

পুজোর রাতেও চোরের দৌরাত্ম্য, কাঁকড়াবনে পাম্প ও অটোতে চুরি!

দুর্গাপুজোর আনন্দের মাঝেই চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল কাঁকড়াবন থানার অন্তর্গত কিশোরগঞ্জ এলাকায়। অভিযোগ, সপ্তমীর রাতে একই এলাকায় পৃথক দুটি স্থানে চুরির ঘটনা ঘটে। একটি পাম্প হাউস থেকে চুরির পাশাপাশি দেবাশীষ ভৌমিকের অটো গাড়ি থেকে ব্যাটারি ও চাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল।স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ইটভাটা সংলগ্ন এলাকায় পাম্প হাউসে চুরির ঘটনা ঘটে। একই…

Read Full News

লালজুরি চেকপোস্টে বড়সড় সাফল্য! ৩ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক গাড়ি

লালজুরি, উত্তর ত্রিপুরা: গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরার লালজুরি চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেটসহ একটি গাড়ি আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চোরাচালান চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য মিলেছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।পুলিশ সূত্রে জানা গেছে, TR-02N-0726 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৯৬ বান্ডিল ‘Mond’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট, অর্থাৎ ৩৯,২০০…

Read Full News

রক্তদানেই মানবতার জয়, আগরতলায় ত্রিপুরা আচার্য্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

ত্রিপুরা আচার্য্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রবিবার আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবামূলক এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়ে বিভিন্ন মহলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ Rajib Bhattacharjee, কর্পোরেটর রত্না দত্ত, ওবিসি মোর্চার চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিনের অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান একটি মহৎ…

Read Full News

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে আগরতলায় CPI(M)-এর বিক্ষোভ

আগরতলা: বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে CPI(M) সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলার বনমালীপুরস্থিত ভূতুরিয়া বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বিক্ষোভে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সাধারণ গ্রাহকদের উপর বাড়তি আর্থিক চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলীয় নেতা-কর্মীরা। বিদ্যুৎ পরিষেবা ও বিল সংক্রান্ত সমস্যার সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়।

Read Full News

৩০ লক্ষ টাকার ঋণ, ক্রোক বাড়ি! অসুস্থ বৃদ্ধ মা-বাবা নিয়ে পথে সুকমল

তেলিয়ামুড়া: প্রায় ৩০ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে ফের ক্রোক করা হলো তেলিয়ামুড়ার গৌরাঙ্গ টিলা এলাকার একটি বাড়ি। মঙ্গলবার প্রশাসনিক আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে দেওয়ার পর বাড়িটি পুনরায় ক্রোক করে ঋণ প্রদানকারী সংস্থা চোলা ম্যান্ডেলাম ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড।জানা গেছে, ২০২৪ সালে ব্যবসায়িক প্রয়োজনে…

Read Full News

উদ্বোধনের আগেই স্কুল ভবনে ফাটল! ৮.৬৬ কোটির নির্মাণকাজ ঘিরে প্রশ্ন

ত্রিপুরার উত্তর জেলার বাগবাসা বিধানসভা এলাকার কালাছড়া পিএম-শ্রী বিদ্যালয়ের নবনির্মিত তিতল ভবন উদ্বোধনের আগেই বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ৮ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনের কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলাশাসক ও আরডি দপ্তরে আরটিআই আবেদন…

Read Full News

জিবি হাসপাতালে রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৬ আগস্ট: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের দাবি, কয়েকদিন আগে ধর্মনগর থেকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসা এক রোগী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।বৃহস্পতিবার যুব কংগ্রেসের প্রতিনিধিদল স্বাস্থ্য দপ্তরে গিয়ে ঘটনার প্রতিবাদ জানায় এবং…

Read Full News