💧 “জল চাই” দাবিতে জাতীয় সড়ক অবরোধ, ৩৬ মাইলে আটকে মন্ত্রী কিশোর বর্মন!
টানা সাত দিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। অবশেষে মঙ্গলবার সকালে কৃষ্ণপুর বিধানসভার ৩৬ মাইল এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ। প্রায় চার ঘণ্টা ধরে চলা অবরোধের জেরে সড়কের দুই প্রান্তে তৈরি হয় দীর্ঘ যানজট। আটকে পড়েন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন-সহ বহু যাত্রী ও পণ্যবাহী যান।খবর পেয়ে ঘটনাস্থলে…
