Headlines

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, লেফুঙ্গায় বাজি ফাটিয়ে তিপ্রা মথার বিজয় মিছিল

ভিলেজ কাউন্সিল (VC) নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে লেফুঙ্গায় বিজয় মিছিল করল তিপ্রা মথা। আনন্দে বাজি-পটকা ফাটিয়ে বিজয় উদযাপন করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মা। জানা যায়, লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি ভিসি থেকে দাখিল হওয়া মোট ৮০টি মনোনয়নপত্র স্ক্রুটিনির পর গ্রহণ করা…

Read Full News

বাঁকুমারি মেলার আড়ালে প্রকাশ্যে জুয়ার আসর! ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য

জিরানিয়া: জিরানিয়া থানার অন্তর্গত হাথাই কোটর এলাকায় আয়োজিত ‘বাঁকুমারি মেলা’ বা ‘তের’ উৎসবকে ঘিরে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগ উঠেছে। উৎসবের মধ্যেই অবৈধভাবে জুয়ার আসর বসার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে অভিযোগ, মেলা প্রাঙ্গণেই প্রকাশ্যে কয়েকজনকে জুয়া খেলতে দেখা যায়। উৎসবের সুযোগ নিয়ে এভাবে জুয়ার আসর বসায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।স্থানীয়দের একাংশের প্রশ্ন,…

Read Full News

খাবার ডেলিভারিতে দেরি, ক্ষোভে ডেলিভারি বয়কে মারধর! নাক-মুখ ফাটার অভিযোগ কাস্টমারের বিরুদ্ধে

আগরতলা, ২৫ জুন: খাবার পৌঁছাতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক ডেলিভারি বয়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোশবাগান এলাকায়।অভিযোগ অনুযায়ী, ডেলিভারি বয় অভিজিৎ সরকার, যার বাড়ি কৃষ্ণনগর এলাকায়, নির্ধারিত খাবার পৌঁছে দিতে গেলে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহক ভিকি মজুমদার। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে…

Read Full News

বর্ধিত বিদ্যুৎ বিলের জেরে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা

সোনামুড়া: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগে সোমবার সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার শতাধিক বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে সেই বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। তাই বর্ধিত বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার…

Read Full News

ধলাই থেকে শুরু ভার্চুয়াল ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’, সরাসরি শুনলেন মানুষের সমস্যা

আগরতলা, ২০ মে: রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার ধলাই জেলা দিয়ে ভার্চুয়াল মাধ্যমে “মুখ্যমন্ত্রী সমীপেষু” কার্যক্রমের সূচনা করলেন মুখ্যমন্ত্রী Manik Saha।এদিনের কর্মসূচিতে ধলাই জেলার প্রায় ৩৫ জন নাগরিক ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন। পাশাপাশি আগরতলায় উপস্থিত আরও দুইজন…

Read Full News

“স্পেশাল ব্রাঞ্চের তথ্যে বড়সড় সাফল্য! পিস্তল-কার্তুজ-গাঁজাসহ গ্রেফতার উত্তম দে”

মোহনপুর প্রতিনিধি | মোহনপুর, ১৩ জুন:স্পেশাল ব্রাঞ্চের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সিধাই থানার অন্তর্গত মনতলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানে এক নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সিমনা বিধানসভা এলাকার মনতলায় অবস্থিত একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।…

Read Full News

নিয়মিতকরণের দাবিতে সরব অনিয়মিত কর্মচারীরা, ৮ দফা দাবি নিয়ে ঘোষণা আগামী কর্মসূচির

আগরতলা, ২৮ জুলাই: চাকরি নিয়মিতকরণসহ ৮ দফা দাবিতে ফের সরব হলেন অনিয়মিত কর্মচারীরা। আগামী দিনের কর্মসূচি নিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দাবি ও আন্দোলনের পরিকল্পনা তুলে ধরেন তারা।সংবাদ সম্মেলনে কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়মিতভাবে কাজ করে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত…

Read Full News

দা দিয়ে কুপিয়ে মহিলাকে হত্যার চেষ্টার অভিযোগ, জিবি হাসপাতালে সংকটজনক অবস্থায় ৪৫ বছরের মহিলা

জম্পুই জলা, ২৮ জুলাই: গভীর রাতে ঘরে ঢুকে এক মহিলাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৪৫ বছর বয়সি আইডিসরি মলসুম।ঘটনাটি ঘটেছে জম্পুই জলা ব্লকের দুর্গম পাহাড়ি এলাকা উজান পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের বিজয় নন্দী মলসুম পাড়ায়। মৃত স্বামী তিলক দেববর্মার পর…

Read Full News

মুক্তধারা হলে দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন, শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার মুক্তধারা হলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা-সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিধায়িকা মীনা রাণী সরকার, এলাকার কাউন্সিলরসহ অন্যান্য…

Read Full News

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাগবাসায় জাতীয় সড়ক অবরোধ, অনড় হাইস্পিড টুকটুক চালকরা

বাগবাসা: প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ফের আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন বাগবাসা এলাকার হাইস্পিড টুকটুক চালকরা।জানা গেছে, গতকাল যাত্রী পরিষেবাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর হাইস্পিড টুকটুক চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তপন দাস নামে এক ব্যক্তি আহত হন। ঘটনার পর তাঁর পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত থানায় মামলা…

Read Full News