গরু বোঝাই পিকআপ উল্টে চাঞ্চল্য! আহত একাধিক গবাদি পশু, চালক পলাতক
দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গরু বোঝাই একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায় সাদা রঙের একটি বোলেরো পিকআপ (নম্বর: TR08 1607) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তার উপর তেল ও মোবিল ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা একাধিক গবাদি পশু আহত হয়েছে…
