Headlines

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন। বুধবার আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শংকর প্রসাদ দত্ত, ডিওয়াইএফের রাজ্য সম্পাদক নবারুণ দেবসহ অন্যান্যরা।রাষ্ট্রদূতের ত্রিপুরা সফরকে ঘিরে সংশ্লিষ্ট মহলে উৎসাহ তৈরি হয়েছে। সফরকালে বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Read More

অঙ্গনওয়াড়ি কর্মীদের সাংবাদিক সম্মেলন! একাধিক দাবি নিয়ে সরব রাজ্য কমিটি

ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপাস ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জের বিষয়গুলি তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শিশু ও মাতৃস্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের ন্যায্য ভাতা…

Read More

⚡ নতুন ইলেকট্রিক MEMU ট্রেনের শুভ সূচনা, আগরতলা–করিমগঞ্জ রুটে যাত্রার সবুজ সংকেত

আগরতলা, ৪ জুলাই: উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগে নতুন সংযোজন হিসেবে আগরতলা–করিমগঞ্জ রুটে নতুন ইলেকট্রিক MEMU ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই ট্রেন পরিষেবার উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, যিনি সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির শুভ সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই নতুন ইলেকট্রিক MEMU ট্রেন চালুর ফলে ত্রিপুরা ও আসামের মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত এবং…

Read More

দিল্লিতে নায়কের সংবর্ধনা অস্মিতা দে-কে, উচ্ছ্বাসে ভাসলেন ত্রিপুরার স্বর্ণকন্যা

নয়াদিল্লি, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের পর রাজধানী দিল্লিতে পৌঁছাতেই উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় ভাসলেন ত্রিপুরার কৃতি ক্রীড়াবিদ অস্মিতা দে। সোমবার দিল্লি বিমানবন্দরে তাঁকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। ক্রীড়াপ্রেমী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন মহলের মানুষ ফুল, করতালি ও শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন।অস্মিতার এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে উপস্থিত সকলেই তাঁর ভবিষ্যৎ…

Read More

স্মার্ট মিটার ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বিদ্যুৎ নিগম কার্যালয় ঘেরাও

আগরতলা, ৮ জুন: রাজ্যে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা, স্মার্ট মিটার নিয়ে জনঅসন্তোষ, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং বিদ্যুৎ দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সদর জেলা কংগ্রেস কমিটি।বিক্ষোভে অংশ নিয়ে কংগ্রেস নেতৃবৃন্দ রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে সরব হন। তাদের দাবি, স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের উপর…

Read More

কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে বিজেপির উদ্যোগ, সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে ভারতীয় জনতা পার্টির ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার শ্যামাপ্রসাদ টাউন হলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর জেলা বিজেপি…

Read More

প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে বিলোনিয়া কলেজে ছাত্রদের বিক্ষোভ, উত্তাল ক্যাম্পাস

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আন্দোলন থেকে পিছু হটলেন না ছাত্রছাত্রীরা। সোমবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া কলেজ প্রাঙ্গণে বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ ও আন্দোলনে সামিল হন শিক্ষার্থীরা।বৃষ্টিকে উপেক্ষা করে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে একাধিক পরিকাঠামোগত ও একাডেমিক সমস্যা চললেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর…

Read More

রথ দেখতে গিয়ে সর্বস্ব খোয়াল পরিবার! লিচুবাগানে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক লুটপাট

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা দেখতে বাড়ির সবাই বাইরে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আগরতলার লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন সাহা পাড়ায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, সাহা পাড়ার বাসিন্দা জীবন বণিকের পরিবারের সদস্যরা রথযাত্রা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ অর্থ, সোনার গয়না-সহ…

Read More

ফটিকরায়ে বড় সাফল্য, ২৭১ কেজির বেশি গাঁজাসহ গাড়ি আটক; ধৃত ২

কুমারঘাট, ২৯ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভা এলাকার ডেমডুমে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাবোঝাই গাড়িটি আটক করা হয়। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য এবং পাচারচক্রের সঙ্গে…

Read More

পহেলগাম হামলার পর বিশ্বে একঘরে পাকিস্তান, দৃঢ়তায় অটল ভারত।

পহেলগাম হামলার পর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী মনোভাবের মুখে পাকিস্তান আরও একবার চাপে পড়েছে। আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়ার আশঙ্কায়, ইসলামাবাদ এখন বেইজিংয়ের দ্বারস্থ হয়েছে। চীনের সহায়তা নিয়ে পাকিস্তান ভারতবিরোধী প্রচারে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের খবর। সম্প্রতি পহেলগামে সংঘটিত জঙ্গি হামলায় ভারতীয় নাগরিকদের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় ভারত কড়া ভাষায় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের…

Read More