Headlines
Women's Day 2025

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫

আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী উদযাপিত হয়, যা নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সাফল্যকে সম্মান জানায়। ২০২৫ সালে, এই বিশেষ দিনের মূল প্রতিপাদ্য হলো “বেটি বাঁচাও, বেটি পড়াও” কর্মসূচির দশম বার্ষিকী উদযাপন। এই কর্মসূচি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০১৫ সালে চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য ছিল…

Read More

সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধার পাশে বিধায়িকা কল্যাণী সাহা রায়

তেলিয়ামুড়া, ২২ জুন: সংবাদমাধ্যমে প্রকাশিত এক অসহায় বৃদ্ধার মানবেতর জীবনযাপনের খবরের পর দ্রুত পদক্ষেপ নিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা Kalyani Saha Roy। সোমবার গামাইবাড়ি এলাকার বাসিন্দা সান্তনা বালা দাসের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন এবং বিভিন্ন সরকারি সুবিধা পুনরায় চালুর আশ্বাস দেন।কয়েকদিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে বার্ধক্যের ভারে ন্যুব্জ সান্তনা বালা দাসের করুণ জীবনসংগ্রামের…

Read More

বিলোনিয়ায় BSF-পুলিশের যৌথ অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গাড়ি ফেলে পালাল চালক

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া হৃষ্যমুখ ব্লকের নলুয়া অভয়নগর দাসপাড়ায় BSF ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। রবিবার একটি সন্দেহভাজন প্রাইভেট গাড়িকে ধাওয়া করে আটক করার পর তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় গাড়ির চালক গাড়িটি ঘটনাস্থলে রেখেই পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে…

Read More

🏀 আগরতলায় আন্তঃজেলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা

আগরতলার এনএসআরসিসি (NSRCC)-তে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অল ত্রিপুরা আন্তঃজেলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল ৫টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।রাজ্যের বিভিন্ন জেলার প্রতিভাবান বাস্কেটবল খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা ক্রীড়া জগতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়,…

Read More

মনোশ্রীর পাশে অর্থ সহায়তার হিসাব ও হুমকির অভিযোগ, পশ্চিম জেলার দ্বারস্থ দুই সচেতন নাগরিক

মনোশ্রীর দ্রুত সুস্থতা কামনা করে যখন সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন, তখনই উঠল নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।সুস্মিতা নন্দী নামে এক মহিলা সামাজিক মাধ্যমে মনোশ্রীর বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অভিযোগ, এরপর বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে আজ পশ্চিম জেলার…

Read More

বেহাল রাস্তার বলি! মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন সড়কে উল্টে গেল রড বোঝাই টুকটুক

কৈলাসহর, ১৯ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন প্রেস ক্লাব এলাকার বেহাল রাস্তার কারণে একটি রড বোঝাই টুকটুক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ…

Read More

৬ মাসেই বেহাল নতুন রাস্তা! নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন মান্দাইয়ের বাসিন্দারা

জিরানিয়া, নিজস্ব প্রতিনিধি: মেরামতের মাত্র ছয় মাসের মধ্যেই বেহাল অবস্থায় পৌঁছে গেছে মান্দাই থেকে চকবস্তা হয়ে ভুবনচন্তাই যাওয়ার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-এর রাস্তা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের ফলেই অল্প সময়ের মধ্যেই রাস্তার এমন দুরবস্থা হয়েছে।স্থানীয়দের দাবি, জিরানিয়া মহকুমার মান্দাই ব্লকের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ সড়কটি সম্প্রতি…

Read More

জামাই ষষ্ঠীর আগে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টি ও মল মাসে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

আগরতলা, ১৯ জুন: আগামীকাল বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন বাজারে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। করমচা, ফুল, দূর্বা, বেলপাতা, ফলমূলসহ ষষ্ঠী পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে জমজমাট প্রস্তুতি দেখা গেলেও অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্রেতাদের ভিড় তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা।ব্যবসায়ীদের মতে, গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝেমধ্যেই…

Read More

পূজোর মাঠ নাকি ব্যক্তিগত জমি? আড়ালিয়ায় মালিকানা বিতর্কে তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

আগরতলা: রাজধানীর আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে মালিকানা বিতর্ক ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে দুর্গাপূজার আয়োজনে ব্যবহৃত ওই জমি নিয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবিতে এসডিএম, তহশিল অফিস ও স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের দাবি, গত ২৫ থেকে ৩০ বছর ধরে এলাকাবাসীর উদ্যোগে ওই মাঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে…

Read More

“রাস্তার মাঝেই ভেঙে পড়ল সিগন্যালের খুঁটি! অল্পের জন্য প্রাণে বাঁচল নাবালক”

আগরতলা, ১৯ জুন:শহরের নাগরিক পরিকাঠামো নিয়ে ফের প্রশ্নের মুখে পুর প্রশাসন। শুক্রবার বিকেলে ব্যস্ত রাস্তায় হঠাৎ একটি ট্রাফিক সিগন্যালের খুঁটি ভেঙে পড়ে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় এক নাবালক।প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘদিন ধরে সিগন্যালের খুঁটিটি মরচে ধরা অবস্থায় ছিল। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেটি দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভেঙে রাস্তায় পড়ে…

Read More