Headlines

‘এক পেড় মা কে নাম’-এ বৃক্ষরোপণ, মন্দিরে সাফাই অভিযানে রাজীব ভট্টাচার্য

ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি চলছে। এরই অঙ্গ হিসেবে রবিবার আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়।৩১ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণে ‘এক পেড় মা কে নাম’ আহ্বানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য…

Read Full News

অন্ত্যোদয় কার্ড থাকলেও মেলেনি আবাস! জরাজীর্ণ মাটির ঘরেই দিন কাটছে মান্দাইয়ের মালতী দেববর্মার

সরকারি আবাসন প্রকল্পের সুবিধা না পেয়ে এখনও জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই বসবাস করছেন মান্দাই ব্লকের ধনইপাড়ার বাসিন্দা মালতী দেববর্মা। অন্ত্যোদয় রেশন কার্ডধারী হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।মালতী দেববর্মার দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য তিনি একাধিকবার প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এমনকি তাঁর বাড়ির জিও-ট্র্যাকিংও হয়েছে, কিন্তু দীর্ঘ অপেক্ষার…

Read Full News

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে TET উত্তীর্ণরা, মহিলা কলেজের সামনে পুলিশের বাধা

২০২৪ সালের TET উত্তীর্ণদের একসঙ্গে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন চাকরিপ্রার্থীরা। তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছানোর আগেই মহিলা কলেজের সামনে পুলিশ তাদের আটকে দেয়। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা TET উত্তীর্ণদের এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

Read Full News

ক্লাসেই অসুস্থ ১৩ পড়ুয়া! শ্বাসকষ্টে আতঙ্ক বিলোনিয়ার স্কুলে

বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা।জানা গেছে, সপ্তম শ্রেণির প্রায় ১৩ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে একজন ছাত্র এবং বাকি ১২ জন ছাত্রী। অসুস্থ পড়ুয়াদের শ্বাসকষ্ট, হাত-পা খিঁচে যাওয়া এবং…

Read Full News

মহালয়ায় জগন্নাথ বাড়ির দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ

আগরতলা: বাঙালির আবেগ, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মহালয়া। আশ্বিন মাসের সূচনালগ্ন থেকেই দেবীপক্ষকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। মহালয়ার পুণ্য তিথিতে আগরতলার জগন্নাথ বাড়ির দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে সমবেত হন মানুষ।ধর্মীয় রীতি মেনে পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন অনেকে। প্রতিবছরের মতো মহালয়ার এই বিশেষ দিনে শ্রদ্ধা…

Read Full News

সার্কিট হাউসে কংগ্রেস-বিজেপি কর্মসূচি ঘিরে উত্তেজনা, মোতায়েন অতিরিক্ত পুলিশ

আগরতলা, ২২ জুলাই: আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির সময় পাশ দিয়ে বিজেপির একটি মিছিল অতিক্রম করাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীদের মতে, একই সময়ে দুই রাজনৈতিক দলের কর্মসূচি একই এলাকায় হওয়ায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অপ্রীতিকর ঘটনা এড়াতে…

Read Full News

দু’বার সংস্কারেও বেহাল রাস্তা, পানীয় জলের সংকটে ফুঁসছে কাঁঠালিয়ার ৮২ পরিবার

কাঁঠালিয়া উত্তর ও দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকায় রাস্তা সংস্কারকে ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘ প্রায় ৭০ বছরের পুরনো এই গ্রামীণ সড়কটি গত দুই বছরে পরপর দুইবার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে রাস্তার অবস্থার তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বরং অবৈজ্ঞানিক নির্মাণকাজ ও নিম্নমানের কাজের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।স্থানীয় সূত্রে…

Read Full News

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ডিজিপি অনুরাগ ধ্যানকরকে শেষ শ্রদ্ধা, পুলিশ সদর দপ্তরে আবেগঘন বিদায়

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরকে পুলিশ সদর দপ্তরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিক, সহকর্মী এবং প্রশাসনের বিশিষ্ট কর্তারা।শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় প্রয়াত ডিজিপিকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় প্রোটোকল মেনে সালামির মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়।…

Read Full News

চুরি যাওয়া সোনা বিক্রি করতে এসে পুলিশের জালে যুবক!

চুরি যাওয়া স্বর্ণালংকার বিক্রি করতে এসে পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পূর্ব থানার পুলিশ। অভিযোগ, চুরি যাওয়া স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকেই ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া বলে সন্দেহ করা স্বর্ণালংকার উদ্ধার হয়েছে বলে জানা গেছে।আটক যুবককে…

Read Full News

নতুন প্রেমের আগমন!

বলিউডে রোমান্টিক সিনেমার ইতিহাসে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া রাজশ্রী প্রোডাকশনের এই ছবিটি সলমন খানকে ‘প্রেম’ চরিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। সেই ঐতিহাসিক প্রেম আবার ফিরছে বড়পর্দায়, তবে একেবারে ভিন্ন রূপে। রাজশ্রী ফিল্মস এবং সুরজ বরজাতিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তাঁরা ‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’ নিয়ে আসছেন, যেখানে থাকছেন না সলমন…

Read Full News