Headlines

শিবনগরে ফ্ল্যাটে হানা, বিপুল নেশার সিরাপ উদ্ধার; আটক তরুণী বধূ

আগরতলা, ১৯ জুন: রাজধানীর শিবনগর এলাকায় নেশাজাতীয় সিরাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শিবনগরের অরুন্ধতী অ্যাপার্টমেন্টে এক ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার করা হয়েছে।জানা যায়, কৃশানু দেবের মালিকানাধীন ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন লিটন দেববর্মা ও তাঁর পরিবার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালালে ফ্ল্যাট থেকে…

Read More

দলীয় কার্যালয়ের সামনেই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, নীরব দর্শক নেতারা!

আগরতলা, ২৩ জুন: ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরে নৈতিক অবক্ষয়ের এক উদ্বেগজনক ঘটনার অভিযোগ সামনে এসেছে। সোমবার রাতে আগরতলা পুর নিগমের (এএমসি) ২৭ নম্বর ওয়ার্ড এলাকায় দলেরই এক সক্রিয় কর্মীকে মারধরের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ, ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আড়ালিয়া স্কুল চৌমুহনির বিজেপি দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন বিজেপি নেতা ও তাদের অনুগামীদের নেতৃত্বে একদল দুষ্কৃতী…

Read More

‘খেত বাঁচাও অভিযান’-এ মুখ্যমন্ত্রী মানিক সাহা, কৃষি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বার্তা

কৃষিজমি সংরক্ষণ এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বামুটিয়ার বেরিমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘খেত বাঁচাও অভিযান’ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।এই কর্মসূচিতে কৃষিজমি রক্ষা, আধুনিক কৃষি পদ্ধতির প্রসার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং এলাকার…

Read More

“প্রধান ডাকঘর ঘিরে ক্ষোভ! নেশার সিরাপ পাচারের অভিযোগে বাম যুব সংগঠনগুলির বিক্ষোভ”

আগরতলা, ১৯ জুন:রাজ্যে ক্রমবর্ধমান নেশাজাতীয় দ্রব্যের পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগরতলার প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বামপন্থী চারটি যুব সংগঠন। সংগঠনগুলির অভিযোগ, সম্প্রতি আগরতলার প্রধান ডাকঘরকে ব্যবহার করে বারবার নেশাজাতীয় এস-কফ সিরাপ রাজ্যে প্রবেশ করছে, যা যুব সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।বিক্ষোভে অংশগ্রহণকারী সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের…

Read More

মাটির ট্রাকে ভেঙে চুরমার রাস্তা! বৃদ্ধিনগর-আর কে নগর সড়ক মেরামতের দাবিতে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

বৃদ্ধিনগর: মাটি বহনকারী ট্রাকের অতিরিক্ত যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে নগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত রাস্তা মেরামত এবং ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ আরোপের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অসংখ্য মাটিবাহী ট্রাক অতিরিক্ত বোঝাই করে দ্রুত গতিতে…

Read More

এক পশলা বৃষ্টিতেই জলের তলায় বিশালগড় নিচের বাজার, ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা

মাত্র এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল বিশালগড়ের নিচের বাজার এলাকা। অপর্যাপ্ত ও বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে বাজারজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা কার্যত ‘মিনি সমুদ্র’-এর চেহারা নিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতারা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাজার এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে জল রাস্তায় উঠে আসে এবং…

Read More

শ্রম দপ্তরের সহায়তায় নতুন জীবন, জিবি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দগ্ধ শ্রমিক

শ্রম দপ্তরের উদ্যোগ ও সহায়তায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ ত্রিপুরার একটি মিষ্টির দোকানে কর্মরত বহিরাজ্যের এক শ্রমিক। কয়েকদিন আগে কর্মরত অবস্থায় তার শরীরে গরম তেল পড়ে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। পরে তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায় জিবি হাসপাতালে গিয়ে ওই শ্রমিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকদের…

Read More

“দলবিরোধী কর্মকাণ্ডে কড়া বার্তা! ‘কেমোথেরাপি’ দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর”

দলবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না— স্পষ্ট ভাষায় এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সংগঠনের ভিত নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পরিস্থিতি মোকাবিলায় “কেমোথেরাপি” দেওয়ার প্রয়োজন পড়লেও দল পিছপা হবে না বলেও মন্তব্য করেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, দলের ভেতরে থেকে কেউ যদি শৃঙ্খলাভঙ্গ করে বা…

Read More

উদয়পুরে শুরু ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’, নাট্যমঞ্চে খুদে শিল্পীদের উচ্ছ্বাস

উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্র বৃহস্পতিবার মুখরিত হয়ে উঠল খুদে নাট্যশিল্পীদের প্রাণচাঞ্চল্যে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর, উদয়পুর পৌর পরিষদ ও গোমতী জেলা পরিষদের যৌথ সহযোগিতায় শুরু হয়েছে গোমতী জেলা ভিত্তিক ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক…

Read More

পিণ্ডদান করতে গিয়ে চরম দুর্ভোগ! ভাঙা ঘাট, নেই শৌচাগার-চেঞ্জিং রুম—সোনামুড়ার বটতলীতে ক্ষোভ পুণ্যার্থীদের

সোনামুড়া, ১৬ জুলাই: পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান ও তর্পণ করতে এসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সোনামুড়া বটতলীর সুইজগেট এলাকার গোমতী নদীর তীরে আসা পুণ্যার্থীরা। ভাঙাচোরা ঘাট, নিরাপত্তাহীন পরিবেশ এবং ন্যূনতম পরিকাঠামোর অভাবে প্রতিদিনই ঝুঁকি নিয়ে ধর্মীয় আচার পালন করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, গোমতী নদীর এই ঘাটে আগে একটি পাকা ঘাট ছিল। কিন্তু গত বছরের…

Read More