Headlines

📰 ঝাড়খণ্ডের চাকরি কেলেঙ্কারি নিয়ে রাহুল নীরব কেন? প্রশ্ন সুশান্ত চৌধুরীর

আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেসকে নিশানা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সম্পাদক বিপিন দেববর্মা ও দলের মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।মন্ত্রী অভিযোগ করেন, ঝাড়খণ্ডে চাকরি সংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নীরব রয়েছেন। তাঁর দাবি, ঝাড়খণ্ডে কংগ্রেসের সরকার থাকায় এই বিষয়ে রাহুল গান্ধী কোনও সরব ভূমিকা নিচ্ছেন না।একইসঙ্গে…

Read Full News

জিবি হাসপাতালে ফের মোবাইল চুরির অভিযোগ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন রোগীর পরিজনদের

ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে রোগীর আত্মীয়-পরিজনদের মোবাইল ও টাকা-পয়সা চুরির অভিযোগ ঘিরে বাড়ছে ক্ষোভ। অভিযোগ, নিত্যদিনই হাসপাতালে এমন ঘটনা ঘটলেও চুরি রুখতে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের দুই সদস্যের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ। তাঁদের দাবি, একটি মোবাইল কয়েকদিন আগে এবং আরেকটি বুধবার সকালে হাসপাতাল চত্বর থেকেই চুরি…

Read Full News

পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী করতে আইএমএ হাউসে বর্ধিত সভা

পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে আগরতলার আইএমএ হাউসে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের বর্ধিত সভা। সভায় পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বিধায়ক বিরোজিৎ সিনহা সহ অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা। পঞ্চায়েতকে…

Read Full News

🚨 উদয়পুরে গভীর রাতে ‘লঙ্কা কাণ্ড’! গাড়ি থেকে এয়ারগান-ধারালো অস্ত্র, আটক ২

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা ও ফলাফল ঘোষণার ঠিক আগে উদয়পুরে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়াল। শনিবার রাতে ধজ্জ্বনগর পুলিশ লাইন চৌমুহনি এলাকায় একটি দ্রুতগামী মারুতি ইকো নিয়ন্ত্রণ হারিয়ে অস্থায়ী দোকান ও একটি বাইকে ধাক্কা দেয়। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে একটি এয়ারগান ও ধারালো অস্ত্র উদ্ধার হয় বলে জানা গেছে।জানা যায়, TR03T0589 নম্বরের গাড়িটি উদয়পুর থেকে…

Read Full News

‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর পূর্বাশা! রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ইসকনের রথযাত্রার শুভ সূচনা

আগরতলা, ১৬ জুলাই: ভক্তিময় পরিবেশে রাজধানীর পূর্বাশা প্রাঙ্গণে ইসকনের উদ্যোগে আয়োজিত রথযাত্রা উৎসবের শুভ সূচনা হলো। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহাসহ বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী একসঙ্গে রথের দড়ি টেনে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করেন। এরপর তারা ভগবান শ্রীজগন্নাথের পূজা-অর্চনায় অংশ নেন এবং রাজ্যের…

Read Full News

অরবিন্দনগর কলোনিতে ইয়াবা নিয়ে যুবক আটক! এলাকাবাসীর হাতে ধরা পড়ে পুলিশের হেফাজতে

কৈলাসহর থানার অন্তর্গত অরবিন্দনগর কলোনিতে ইয়াবা বিক্রি করতে এসে এক যুবক এলাকাবাসীর হাতে আটক হয়েছে বলে অভিযোগ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই যুবককে হেফাজতে নেয়।পুলিশের তল্লাশিতে আটক যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা যায়, আটক যুবকের বাড়ি রাঙ্গাউটি এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে অরবিন্দনগর কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।…

Read Full News

প্রেমিকের হাত ধরে নববধূর পলায়ন, ক্ষোভে প্রেমিকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! উত্তাল সোনামুড়া

সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন নতুন বাজার এলাকায় প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিয়ের কয়েকদিনের মধ্যেই এক নববধূ তার দীর্ঘদিনের প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে মেয়ের পরিবারের লোকজন প্রেমিকের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে।স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাজার এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন মজুমদারের ছেলে আরিফ…

Read Full News

বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়ায় ডেপুটেশন, বিল পুনর্বিবেচনার দাবি

সোনামুড়া, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বুধবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। বিদ্যুৎ বিল পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন সোনামুড়া বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, জেলা কমিটির সম্পাদক রতন সাহা-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।প্রতিনিধিদলের…

Read Full News

বিদ্যুৎ বিভ্রাট ও চড়া বিলের অভিযোগে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, পথ অবরোধ

কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবার অবনতি, দীর্ঘক্ষণ লোডশেডিং এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে সরব হলো ঊনকোটি জেলা কংগ্রেস। শুক্রবার দুপুরে সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।দুপুর প্রায় ৩টা নাগাদ ঊনকোটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে…

Read Full News

ধর্মনগর হাসপাতালে হামলার অভিযোগে FIR, নিরাপত্তা জোরদারের দাবি চিকিৎসকদের

নিজস্ব সংবাদদাতা: ধর্মনগর জেলা হাসপাতালে মৃত রোগীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে। শুক্রবার হাসপাতালের ট্রমা সেন্টারের দ্বিতীয় তলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানান।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার, সংগঠনের সম্পাদক ডা….

Read Full News