Headlines

সাত দফা দাবিতে গণঅবস্থান, ADC-তে নিয়োগ নিয়ে সরব GMP-TYF-TSU

আগরতলা: সাত দফা দাবিতে আগরতলায় গণঅবস্থানের আয়োজন করল GMP, TYF ও TSU। সোমবার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনগুলোর অন্যতম প্রধান দাবি, এডিসিতে কথিত বেআইনি নিয়োগ বাতিল করে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। পাশাপাশি ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাস করার দাবিও জানানো…

Read More

মরণফাঁদ ঝুলন্ত সেতুতে দুর্ঘটনা, ফাঁকে পা গলে রক্তাক্ত ৬০ বছরের বৃদ্ধ

মেলাঘর: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে থাকা তেল কাজলা ঝুলন্ত সেতুতে ফের দুর্ঘটনা। সেতুর ফাঁকে পা গলিয়ে গুরুতরভাবে আহত হলেন আব্দুল বারেক নামে প্রায় ৬০ বছরের এক বৃদ্ধ। ঘটনাকে ঘিরে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।ধনপুর বিধানসভার তেল কাজলা ও বানিয়াছড়া এলাকার সংযোগকারী ঐতিহ্যবাহী এই ঝুলন্ত সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায়…

Read More

এক বছর ধরে নিভে ট্রাফিক সিগন্যাল! পানিসাগরে যানজটের আশঙ্কা, বেহাল পুলিশ বুথও

পানিসাগর, ৮ আগস্ট: প্রায় এক বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে পানিসাগর ট্রাফিক পয়েন্টের ট্রাফিক সিগন্যাল লাইট। দীর্ঘদিন ধরে সিগন্যাল ব্যবস্থা অচল থাকায় যান চলাচল নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি রাস্তা পারাপারের সময় পথচারীদেরও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই ট্রাফিক পয়েন্টে দীর্ঘদিন ধরে সিগন্যাল বিকল থাকলেও তা মেরামতের জন্য কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে…

Read More

ফল বিক্রি করতে অস্বীকার, ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের হামলা! বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২২ জুন: ফল বিক্রি করতে অস্বীকার করায় এক ফল ব্যবসায়ীর উপর দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন ওই ফল ব্যবসায়ী। অভিযোগ, কয়েকজন যুবক তার কাছ থেকে ফল নিতে চাইলে কোনো কারণে তিনি ফল…

Read More

বেহাল রাস্তা, পানীয় জলের সংকট! শান্তিরবাজারে ক্ষোভে ফুঁসলেন মহিলারা

শান্তিরবাজার, ২ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের গনজি টিলা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিশেষ করে স্থানীয় মহিলারা সংবাদমাধ্যমের সামনে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে বন্যায় এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত তা…

Read More

জল নেই, পরিকাঠামো বেহাল! পূর্ণ জয় রিয়াংপাড়া স্কুলে চরম দুর্ভোগ

শান্তিরবাজার, ২১ আগস্ট: পানীয় জল, শৌচাগার, রাস্তা ও বিদ্যালয়ের পরিকাঠামোগত সংকট ঘিরে ক্ষোভ বাড়ছে শান্তিরবাজার মহকুমার গাদ্দাং এলাকার পূর্ণ জয় রিয়াংপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়কে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার মধ্যেই পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের।অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। নলকূপ বা জল সরবরাহের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। একইসঙ্গে বিদ্যালয়ের…

Read More

আইজিএম হাসপাতালে অচল লিফট, ৬ তলা সিঁড়ি ভেঙে উঠছেন রোগী-পরিজন!

আগরতলার আইজিএম হাসপাতালের লিফট পরিষেবা অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগে রোগী ও তাঁদের পরিজনরা। জানা গেছে, সকাল থেকে হাসপাতালের তিনটি লিফটের মধ্যে মাত্র একটি লিফট সচল ছিল। অতিরিক্ত চাপের কারণে সেটিও অচল হয়ে যাওয়ায় কার্যত বিপাকে পড়েছেন সকলে।বিকল্প র‌্যাম্প বা অন্য কোনো ব্যবস্থা না থাকায় অসুস্থ রোগীদের নিয়েই ছয় তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে…

Read More

কদমতলা ও গন্ডাতুইসা হিংসা মামলায় দ্রুত তদন্তের দাবি, মানবাধিকার কমিশনে সিপিআই(এমএল)-এর ডেপুটেশন

উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ন্যায়বিচারের দাবিতে সোমবার রাজ্য মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করে সিপিআই(এমএল)।দলটির পক্ষ থেকে দাবি করা হয়, ওই ঘটনাগুলির তদন্ত কার্য দ্রুত সম্পন্ন করতে হবে এবং আক্রান্ত পরিবারগুলির দায়ের করা অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও…

Read More

উদয়পুরে দুই থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত DGP জি. এস. রাও, নজরে ড্রাগস ও মহিলা নিরাপত্তা

উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাধাকিশোরপুর থানা ও মহিলা থানা পরিদর্শন করলেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত DGP জি. এস. রাও। ১৯৯৯ ব্যাচের এই IPS আধিকারিক থানায় পৌঁছালে পুলিশ কর্মীদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়।পরিদর্শনকালে দুই থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি থানার সামগ্রিক কার্যক্রম, পুলিশি পরিষেবা, মামলার অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আধিকারিকদের…

Read More

🚔 শান্তিরবাজারে কড়া যানবাহন তল্লাশি, লাইসেন্স বাজেয়াপ্ত ও মোটা জরিমানা

শান্তিরবাজার, ৪ জুলাই: সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা রোধে শনিবার সকালে শান্তিরবাজার নাকা পয়েন্টে বিশেষ যানবাহন তল্লাশি অভিযান চালায় মোটর ভেহিকেলস দপ্তর। মহকুমার মোটর ভেহিকেলস ইন্সপেক্টরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করে বিশাল পুলিশ বাহিনী।শনিবার সকাল প্রায় ৯টা থেকে প্রশাসনিক অনুমতি নিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এই বিশেষ চেকিং অভিযান। মহকুমার অন্যতম ব্যস্ত নাকা পয়েন্ট…

Read More