Headlines

আইজিএম হাসপাতালে ৬ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসা পরিষেবা নিয়ে পরিবারের গুরুতর অভিযোগ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলার আইজিএম (IGM) হাসপাতালে চিকিৎসাধীন এক ৬ মাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুর মৃত্যুর পর চিকিৎসা পরিষেবা ও দায়িত্বে থাকা চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতি এবং হাসপাতালের পরিষেবায় একাধিক ত্রুটির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়। পরিবারের…

Read Full News

কর্তব্যের ফাঁকে উৎসবের আনন্দ, বিশ্বকর্মা পুজোয় সেজে উঠছে কুমারঘাটের TSR ক্যাম্প

কুমারঘাট: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে ঘিরে ঊনকোটি জেলার কুমারঘাটের সায়দাবাড়িতে ১৫ নম্বর টিএসআর ব্যাটেলিয়ন ক্যাম্পে এখন সাজো সাজো রব।সামনেই বিশ্বকর্মা পুজো। তাই সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি পুজোর প্রস্তুতিতেও ব্যস্ত জওয়ানরা। কেউ তৈরি করছেন প্যান্ডেল, কেউ ব্যস্ত প্রতিমা ও মণ্ডপ সাজানোর…

Read Full News

উদয়পুরে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল, ৮ জেলার লড়াই

উদয়পুর, ৫ আগস্ট: আগামী ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত উদয়পুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে উদয়পুরের রমেশ স্কুলের সিন্থেটিক ফুটবল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এই উপলক্ষে বুধবার গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের…

Read Full News

পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ! বোনের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা

বামুটিয়া, ৫ জুন: পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক মহিলার উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বামুটিয়া এলাকায়। ঘটনায় থানার দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।অভিযোগ অনুযায়ী, লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকার ভোগজোর গ্রামের বাসিন্দা শুক্লা সরকারকে পিতৃসম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে তার ভাই ও পরিবারের সদস্যরা…

Read Full News

গণপতি বাপ্পার বিদায়ে বিশালগড়ে বর্ণাঢ্য নিরঞ্জন শোভাযাত্রা

বিশালগড়: গণেশ চতুর্থী উপলক্ষে আয়োজিত পূজার শেষে ভক্তিভরে গণপতি বাপ্পার নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হল বিশালগড় মণ্ডলে। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ভক্তদের উচ্ছ্বাসে শোভাযাত্রায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশালগড়ের স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, মণ্ডল সভাপতি তপন দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাসসহ দলের কর্মী-সমর্থক এবং মাতৃশক্তির সদস্যরা।গণপতি বাপ্পাকে বিদায় জানাতে শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ।…

Read Full News

বাজারে বেরিয়ে গাড়ির ধাক্কা! গুরুতর আহত ৪৭ বছরের পথচারী, পালাল ঘাতক গাড়ি

তেলিয়ামুড়া থানার অন্তর্গত তুইচিনদ্রাই বাজার এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। আহত ব্যক্তির নাম বিবেক রঞ্জন দে (৪৭)।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার করতে তুইচিনদ্রাই বাজার এলাকায় এসেছিলেন বিবেক রঞ্জন দে। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার জেরে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।গুরুতর আহত অবস্থায় তাঁকে পড়ে…

Read Full News

স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা, সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার

স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে এডি নগর পুলিশ কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ, এসডিপিও পান্নালাল সেন, সুব্রত বর্মন, আশিস দাস এবং বিএসএফের আধিকারিকরা। এদিন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর এবং কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ…

Read Full News

ডিজিপির মৃত্যু নিয়ে বিরোধীদের ‘বিভ্রান্তির রাজনীতি’ অভিযোগ বিজেপির, তোপ রণজিৎ দাসের

নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইত্রিপুরার প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে ঘিরে বিরোধীদের বক্তব্যের কড়া সমালোচনা করল রাজ্য বিজেপি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক রণজিৎ দাস, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন।সাংবাদিক বৈঠকে রণজিৎ দাস বলেন, ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে…

Read Full News

মোহনপুরে ই-রিকশা শ্রমিক সংঘের রক্তদান শিবির, উদ্বোধনে মন্ত্রী রতন লাল নাথ

মোহনপুরে ইলেকট্রিক রিকশা শ্রমিক সংঘের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ।রক্তদান কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি অন্যান্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রক্তের সংকট মোকাবিলায় এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উদ্যোক্তারা।মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা, সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Read Full News

মানবতা এখনো বেঁচে আছে! সততার উজ্জ্বল দৃষ্টান্ত মেলাঘরে

সমাজ টিকে আছে এখনো কিছু ভালো মানুষের জন্য। মেলাঘরে ঘটে গেল এক অনুকরণীয় ঘটনা, যা প্রমাণ করল মানবতা এখনো বিলীন হয়নি। সিপাহীজলা অটো রিক্সা মজদুর সংঘের সদস্য ও অটোচালক হরে কৃষ্ণ শীল তার অটোতে পাওয়া ২০,১০০ টাকা সততার সঙ্গে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলেন, যা আজকের সমাজে বিরল।সম্প্রতি, এক উপজাতি মহিলা তৈবান্দাল রাজদেবি দেববর্মা ভুলবশত…

Read Full News