Headlines

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বাড়ানোর দাবি! স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন যুব কংগ্রেসের

ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধি এবং অনলাইন ব্যবস্থা চালুর দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১০ জুলাই ২০২৬ তারিখে জারি করা নোটিশ নং NO-4(233) TNCL 2024/575-77 অনুযায়ী নিবন্ধিত সকল নার্সকে অতি দ্রুত তাঁদের নিবন্ধন সংক্রান্ত তথ্য হালনাগাদ করার নির্দেশ…

Read More

দেবদারুতে বাসে তল্লাশি, আটক দুই বাংলাদেশি নাগরিক!

দক্ষিণ ত্রিপুরার দেবদারু থানা এলাকায় অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।ঘটনার পর আটক দুই…

Read More

গো-হত্যা বন্ধের দাবিতে সক্রিয় বজরং দল, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন

ঈদ উপলক্ষে গরু জবাই বন্ধের দাবিকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলায় ডেপুটেশন প্রদান করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সংগঠনের প্রতিনিধিরা পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিয়ে আইন অনুযায়ী গো-হত্যা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন যাতে কোথাও অবৈধভাবে গরু জবাই না করা হয়,…

Read More

একমাত্র ইংরেজি শিক্ষিকার বদলিতে জাতীয় সড়ক অবরোধ, উত্তাল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়

বিশ্রামগঞ্জ, ২৯ জুন: বিদ্যালয়ের একমাত্র ইংরেজি বিষয়ের শিক্ষিকা তানিয়া সাহার বদলির প্রতিবাদে সোমবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, প্রায় ১,৪০০ ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের মাত্র একজন শিক্ষিকা ছিলেন। তাঁর বদলির ফলে পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং…

Read More

‘ইডিয়ট’ বিতর্কে দক্ষিণ জেলার এসপির পাশে ডিজিপি অনুরাগ, সীমান্ত ও আইন-শৃঙ্খলা নিয়েও কড়া বার্তা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারকে ঘিরে ‘ইডিয়ট’ মন্তব্যের বিতর্কে এবার প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ালেন ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া জানান। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন।ডিজিপি বলেন, রাজ্য পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন…

Read More

বিজ্ঞান-সৃজনশীলতার অনন্য মেলবন্ধন! আগরতলায় জমকালো ‘আউক্সি ইগনিট এনওএল এক্সিবিশন ২০২৬’

আগরতলার অক্সিলিয়াম গার্লস স্কুলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো “আউক্সি ইগনিট এনওএল এক্সিবিশন ২০২৬”। ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীতে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীরা বিজ্ঞান, গণিত, পরিবেশ, শিল্প ও কারুশিল্পসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আকর্ষণীয় মডেল, উদ্ভাবনী প্রজেক্ট এবং সৃজনশীল উপস্থাপনা প্রদর্শন করে।…

Read More

সবুজের বার্তা নিয়ে বনমহোৎসব, বৃক্ষরোপণে আহ্বান

ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে পালিত হলো বনমহোৎসব উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষকে আরও বেশি করে…

Read More

⚡ নতুন ইলেকট্রিক MEMU ট্রেনের শুভ সূচনা, আগরতলা–করিমগঞ্জ রুটে যাত্রার সবুজ সংকেত

আগরতলা, ৪ জুলাই: উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগে নতুন সংযোজন হিসেবে আগরতলা–করিমগঞ্জ রুটে নতুন ইলেকট্রিক MEMU ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই ট্রেন পরিষেবার উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, যিনি সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির শুভ সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই নতুন ইলেকট্রিক MEMU ট্রেন চালুর ফলে ত্রিপুরা ও আসামের মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত এবং…

Read More

যোগেন্দ্রনগর হামলার প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে CPI(M)

যোগেন্দ্রনগর আঞ্চলিক CPI(M) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল সিপিআইএম।সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মী-সমর্থকরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে পৌঁছান। পরে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন দলীয় নেতৃত্ব।সিপিআইএমের অভিযোগ, যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের…

Read More

বেহাল সুবল সিং–আগরতলা সড়ক, পথ অবরোধে গ্রামবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৯ জুন: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সুবল সিং–আগরতলা সড়ক সংস্কারের দাবিতে সোমবার পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। রাস্তার দুরবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাদের।বিক্ষোভকারীদের দাবি, সড়কের অধিকাংশ অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ…

Read More