Headlines

জোলাইবাড়িতে পুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে হামলার অভিযোগ, চিকিৎসাধীন অটোচালক ও ছেলে

জোলাইবাড়ি, ১০ অক্টোবর: দুর্গাপুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে এক অটোচালক, তাঁর ছেলে এবং অটোর যাত্রীদের উপর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জোলাইবাড়ি ফাঁড়ি থানার সংলগ্ন এলাকায়। এই ঘটনায় উত্তর জোলাইবাড়ির বাগানটিলা এলাকার একটি দুর্গাপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অটোচালক লক্ষ্মী মোহন ত্রিপুরা।অভিযোগ অনুযায়ী, শনিবার বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার থেকে কেনাকাটা সেরে নিজের TR-08-B-3569 নম্বরের…

Read Full News

কর্ণেল চৌমুহনীতে আন্তর্জাতিক আদিবাসী জন দিবস পালন

আজ কর্ণেল চৌমুহনীতে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী জন দিবস পালন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি তাঁদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Read Full News

আমতলীতে নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য! ১৮ কেজি গাঁজাসহ যুবক আটক, গন্তব্য ছিল গোয়াটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:আজ সকালে নিয়মিত নাকা চেকিং চলাকালীন আমতলী থানার পুলিশের হাতে বড়সড় সাফল্য আসে। পুলিশের তৎপরতায় ১৮ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, সন্দেহজনক আচরণের ভিত্তিতে ওই যুবককে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা দুটি ট্রলিব্যাগ থেকে মোট ১৮…

Read Full News

‘মেম, নিঃশ্বাস নেব কীভাবে?’— বিলোনিয়া জেবি স্কুলে গাছ কাটাকে ঘিরে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি সংলগ্ন জেবি স্কুলে একাধিক গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের কথা থাকলেও স্কুল প্রাঙ্গণের প্রায় সব বড় গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ।ঘটনার পর সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তৃতীয় শ্রেণির ছাত্রী পূরুবী দাসের একটি…

Read Full News

ভিলেজ কাউন্সিল ভোট কাল, ঊনকোটিতে কড়া নিরাপত্তা

ঊনকোটি: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে টিটিএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে ঘিরে ঊনকোটি জেলাতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন পোলিং স্টেশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী।রবিবার সকাল থেকেই ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের চিনিবাগান হাই স্কুলের স্ট্রং রুম থেকে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন…

Read Full News

অপরাজিতার পঞ্চম প্রতিষ্ঠা দিবসে পুরস্কার বিতরণ, উপস্থিত প্রতিমা ভৌমিক

আগরতলা, ১১ অক্টোবর: অপরাজিতা সামাজিক সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের সাফল্যকে স্বীকৃতি জানাতেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন…

Read Full News

উদয়পুরে শিক্ষক দিবসে সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সম্মাননা-২০২৬ অনুষ্ঠান।বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও ড. রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ…

Read Full News

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক! সেনা অভিযানে উদ্ধার অভিযান

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনের প্রায় ৪৫০ যাত্রী জিম্মি হন। মঙ্গলবার (১১ মার্চ) বোলান জেলার ধাদর এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎই সশস্ত্র বিদ্রোহীরা ট্রেনে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যাত্রীদের বন্দি করে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেনা অভিযান শুরু হয়। অভিযানে ১০০ জনের বেশি যাত্রী উদ্ধার হয়েছে, তবে…

Read Full News

ত্রিপুরা জয়েন্টে পশ্চিম জেলার সাফল্য, দুই বিভাগে ছেলেদের দাপট

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এবারের ফলাফলে পশ্চিম জেলার ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য সাফল্য উঠে আসে বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চলতি বছরে পশ্চিম জেলার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। বিশেষ করে ছেলেদের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। দুইটি গুরুত্বপূর্ণ বিভাগে ছেলেরা এগিয়ে থেকে সাফল্যের স্বাক্ষর রেখেছে।শিক্ষা মহলের মতে,…

Read Full News

ত্রিপুরা পুলিশে যুক্ত ৪৭০ নতুন কনস্টেবল! আরকেনগরে জাঁকজমকপূর্ণ পাসিং আউট প্যারেডে মুখ্যমন্ত্রী

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আরকেনগরের এ. চন্দ্র রামা রাও টিএসআর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো ৯২তম পুলিশ কনস্টেবল (পুরুষ) ব্যাচের পাসিং আউট প্যারেড। শৃঙ্খলা, দক্ষতা ও প্রশিক্ষণের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, রাজ্য পুলিশের মহাপরিচালক (DGP) অনুরাগ-সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।এদিনের পাসিং আউট প্যারেডে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে…

Read Full News