Headlines

“আগে রক্তদান নয়, রক্ত শোষণ হতো” — রক্তদান শিবিরে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী কিশোর বর্মনের

নলছড়, ৭ জুন: ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে নলছড় দশমী ঘাট কমিউনিটি হলে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “বিগত দিনে রক্তদান করা হতো না, রক্ত শোষণ করা হতো।” তাঁর এই মন্তব্যকে ঘিরে…

Read More

সমীর দাস হত্যাকাণ্ডের জেরে তাণ্ডব! ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ৪ জন গ্রেফতার

কাঁঠালতলী এলাকার বহুল আলোচিত সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার তদন্তে নেমে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম রাজু লস্কর, পবন দাস, সজল দাস এবং লক্ষণ মালাকার। অভিযোগ, সমীর দাস হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় তারা সক্রিয়ভাবে জড়িত ছিল।পশ্চিম জেলার…

Read More

🚨 আমতলী বাইপাসে পুলিশের জালে দুই সন্দেহভাজন চোর, গাড়ি আটক

আমতলী থানার পুলিশের অভিযানে গাড়ি সহ আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশের দাবি, আটক দু’জনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ রয়েছে।আটক ব্যক্তিরা হলেন রাজীব সাহা, বাড়ি দক্ষিণ নারায়ণপুর এবং প্রণব দাস, বাড়ি মলয়নগর। জানা গেছে, গতকাল গভীর রাতে আমতলী বাইপাস এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে।চুরির ঘটনাগুলির…

Read More

মেধার স্বীকৃতিতে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি, ১৩ কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা ও মেধাবৃত্তি

আগরতলা, প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি-র উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ‘বীর বল্লভ সাহা স্মৃতি মেধাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠান।অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রথম ১০ জনসহ মোট ১৩ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে স্মারক, সম্মাননা এবং আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের…

Read More

সুপ্রিম কোর্টের লোক আদালতেও সমাধান নয়! শিক্ষকদের নিয়মিতকরণ মামলায় অনড় রাজ্য সরকার

শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিতকরণের দাবিতে চলমান মামলার শুনানি অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে। তবে এই গুরুত্বপূর্ণ মামলায় সমঝোতার পথে হাঁটতে রাজি হয়নি রাজ্য সরকার।জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষকরা চাকরির প্রাথমিক দিন থেকে নিয়মিতকরণের সুবিধা ও সংশ্লিষ্ট আর্থিক প্রাপ্যতার দাবিতে আইনি লড়াই চালিয়ে আসছেন। সেই মামলারই অংশ হিসেবে বিশেষ লোক আদালতে উভয়…

Read More

ধলাবিলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, আটক বাংলাদেশি যুবক! খোয়াইয়ে চাঞ্চল্য

খোয়াই, ২২ জুন: সীমান্তবর্তী খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধলাবিল সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মনা কুমার দাস (৩০)। তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।স্থানীয় সূত্রে খবর,…

Read More

🚨 শ্রীনগরে ফের দুঃসাহসিক চুরি! শিক্ষকের বাড়ি থেকে ১০ ভরি সোনা-নগদ উধাও, পুলিশের ভূমিকায় প্রশ্ন

আগরতলা, ৪ জুলাই: রাজধানীর শ্রীনগর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আনন্দনগর গার্লস হোস্টেল এবং আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আনন্দনগর পাঁচ নম্বর পাড়ায়।অভিযোগ অনুযায়ী, শুক্রবার গভীর রাতে স্কুলশিক্ষক বোপেশ দেবনাথের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা ঘুমিয়ে…

Read More

৬ ছাত্রের জন্য ৬ শিক্ষক! জম্পুইজলার সরকারি স্কুলে শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন

জম্পুইজলা, ৬ আগস্ট: জম্পুইজলা মহকুমার টিটিএএডিসি এলাকার লংমাহাতী পশ্চিম গুরুপদ কলোনি জেবি স্কুলে ছাত্র-শিক্ষকের অনুপাত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে বিদ্যালয়ে মাত্র ৬ জন ছাত্র-ছাত্রী থাকলেও পাঠদান করছেন ৬ জন শিক্ষক।জানা গেছে, বিদ্যালয়ের পরিকাঠামো মোটামুটি ভালো হলেও শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম। এমনও দিন যায়, যখন মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত থাকে, আবার কোনো কোনো দিন…

Read More

সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু

আগরতলার দশরথ দেব ভবনের মিলনায়তনে শুরু হলো সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে দলের সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ রাজ্য নেতৃত্বের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন। সংগঠন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Read More