ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে লোডশেডিংয়ের ভোগান্তি! ব্যাকআপ ব্যবস্থার দাবিতে উঠছে প্রশ্ন
ধর্মনগর, ২১ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগীদের দুর্ভোগের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে। রোগী ও তাঁদের পরিবারের দাবি, লোডশেডিং হলেই ডায়ালাইসিস পরিষেবা ব্যাহত হচ্ছে, ফলে জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।অভিযোগ অনুযায়ী, সরকারি অর্থে পরিচালিত হলেও ডায়ালাইসিস সেন্টারটি একটি…
