Headlines

পালাটানায় ৪.৬০ কোটি টাকার আধুনিক কৃষি মার্কেট! কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বড় উদ্যোগ

পালাটানা | ৩০ জুলাই: কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং আধুনিক বিপণন ব্যবস্থার সুযোগ করে দিতে পালাটানায় ৪ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক কৃষি মার্কেট নির্মাণের কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার পালাটানা বাজারে এই প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী Ratan Lal Nath, স্থানীয়…

Read Full News

বৈঠক শেষে বড় সিদ্ধান্ত, অতিরিক্ত মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা বিধায়ক রণজিত দেববর্মার!

গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বেরিয়ে এসে অতিরিক্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানালেন বিধায়ক রণজিত দেববর্মা। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে মনোনয়নপত্র নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।বিধায়ক রণজিত দেববর্মা জানান, দলের কৌশল ও নির্বাচনী সমীকরণ বিবেচনা করেই অতিরিক্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও…

Read Full News

দুর্গাপুজোর প্রস্তুতিতে ইয়ংস কর্নার ক্লাবে খুঁটিপুজো

আগরতলা: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে বনমালীপুরের ইয়ংস কর্নার ক্লাবে অনুষ্ঠিত হলো খুঁটিপুজো। পুজোর প্রস্তুতি ও আয়োজনকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী-সহ ক্লাবের সদস্য ও অন্যান্য বিশিষ্টজনেরা।

Read Full News

রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড প্রদান, উন্নয়নের স্বীকৃতিতে সম্মানিত সেরা পঞ্চায়েতগুলি

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতে আগরতলার এ.ডি. নগরে রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও পঞ্চায়েত দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন জেলার পঞ্চায়েত প্রতিনিধিরা…

Read Full News

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ! বিশালগড় খাদ্যগুদামে শ্রমিকদের বিক্ষোভ

বিশালগড়, ২১ জুলাই: বিনা পারিশ্রমিকে ধান লোডিং করানোর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের খাদ্য দপ্তরের অধীনস্থ খাদ্যগুদামের শ্রমিকরা। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শ্রমিকদের অভিযোগ, কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান বড় পাঞ্জাব বডি ট্রাকে তোলার কাজ তাঁদের দিয়ে করানো হচ্ছে, কিন্তু এই অতিরিক্ত কাজের জন্য কোনো পারিশ্রমিক বা আলাদা…

Read Full News

তিন মাস ধরে ভাতা নেই, খোয়াইয়ে মিড ডে মিল রাঁধুনিদের বিক্ষোভ

টানা তিন মাস ধরে ন্যূনতম মাসিক ভাতা না পাওয়ার অভিযোগে খোয়াই জেলার মিড ডে মিল রাঁধুনিরা সরব হলেন। মঙ্গলবার খোয়াই জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মার কাছে ডেপুটেশন দেন তাঁরা।রাঁধুনিদের অভিযোগ, সংসার চালানোর ক্ষেত্রে এই সামান্য ভাতাটুকুই তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তিন মাস পেরিয়ে গেলেও নির্ধারিত ভাতা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি।প্রতিনিধিদের দাবি, প্রতি মাসে নির্দিষ্ট…

Read Full News

সরকারি পাঠ্যপুস্তক চুরির চেষ্টা ব্যর্থ, নৈশপ্রহরীর তৎপরতায় হাতেনাতে ধরা চোর

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সরকারি পাঠ্যপুস্তকের গুদামে চুরির চেষ্টা নস্যাৎ করে দিলেন এক নৈশপ্রহরী। সোমবার গভীর রাতে গুদাম থেকে পাঠ্যপুস্তক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে মিঠুন দাস নামে এক ব্যক্তি। ধৃতের বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায়।কার্যালয়ের নৈশপ্রহরী রাজু বাসপার জানান, সোমবার রাত প্রায় ২টা নাগাদ সন্দেহজনক শব্দ শুনে তিনি গুদামের দিকে যান।…

Read Full News

চুরি যাওয়া বুলডোজার উদ্ধার, বদলে গেল রেজিস্ট্রেশন নম্বর! ধর্মনগরে চাঞ্চল্য

চুরি হয়ে যাওয়ার কয়েক মাস পর ধর্মনগরের দক্ষিণ হুরুয়া এলাকা থেকে একটি বুলডোজার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া বুলডোজারটির রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রকৃত মালিক। গোটা ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।ঘটনার বিবরণে জানা যায়, কালাছড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুস তাঁর নামে নিবন্ধিত TR 02L1838 নম্বরের বুলডোজারটি ২০২৫ সালের ২ জানুয়ারি ধর্মনগর…

Read Full News

ধর্মনগরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত গৃহবধূ

ধর্মনগর: সোমবার গভীর রাতে ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন গৃহবধূ পায়েল রায়।স্থানীয় সূত্রে জানা যায়, পায়েলের স্বামী বিক্রমজিৎ রায় পেশায় টমটম চালক। সোমবার রাতে কাজের কারণে তিনি ধর্মনগরে ছিলেন। রাত প্রায় ১১টার দিকে বাড়ির দরজায় ইশারা শুনে পায়েল তাঁর স্বামী বাড়িতে…

Read Full News

বাড়িতেই যুবককে পিটিয়ে খুন! রহস্য ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি | ২৭ জুলাইনিজ বাড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম সুমন দেবনাথ (২৭)। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।নিহতের বড় ভাই জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তাও এখনও স্পষ্ট নয়।ঘটনার খবর পেয়ে পুলিশ…

Read Full News