Headlines

বিশালগড়ে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ, সিআরপিএফ টহলের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ কংগ্রেস

বিশালগড় মহকুমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল বিশালগড় জেলা কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে জমা দেওয়া স্মারকলিপিতে মহকুমায় রাতের বেলায় পুলিশের পাশাপাশি সিআরপিএফ দিয়ে নিয়মিত টহলদারির দাবি জানানো হয়।বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গুপীনাথ সাহা বলেন, সাম্প্রতিক সময়ে মহকুমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষ নিজেদের নিরাপদ মনে…

Read Full News

NSS দিবসে মানবিক উদ্যোগ, দরিদ্রদের হাতে নতুন পোশাক আগরতলা মহিলা কলেজের

আগরতলা মহিলা কলেজে পালিত হলো NSS দিবস। কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সঞ্জিতা রিয়াং-সহ অধ্যাপক, NSS স্বেচ্ছাসেবক ও অন্যান্যরা।NSS দিবসকে ঘিরে শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি কলেজের সদস্যরা। মানবিক উদ্যোগ হিসেবে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। কলেজের এই উদ্যোগে উপকৃত হন বহু মানুষ।সামাজিক দায়িত্ববোধ…

Read Full News

৯৪টি সিসিটিভি অচল! নজরদারিহীন ধর্মনগরে বাড়ছে চুরির অভিযোগ, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

ধর্মনগর, ১৪ জুলাই: উত্তর ত্রিপুরার গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরের সিসিটিভি নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ অচল থাকার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত প্রায় ৯৪টি সিসিটিভি ক্যামেরার একটিও বর্তমানে সচল নেই। এরই মধ্যে শহরে চুরি ও অন্যান্য অপরাধমূলক ঘটনার সংখ্যা বেড়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি দপ্তর,…

Read Full News

🏥 জিবিপিতে নতুন ICU ও CSSD, উন্নত হবে চিকিৎসা পরিষেবা

আগরতলার এজিএমসি ও জিবিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকের আইসিইউ (ICU) এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট (CSSD)-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন এই পরিষেবা চালুর ফলে হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীনা…

Read Full News

অঙ্গনওয়াড়ি কর্মীদের সাংবাদিক সম্মেলন! একাধিক দাবি নিয়ে সরব রাজ্য কমিটি

ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপাস ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জের বিষয়গুলি তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শিশু ও মাতৃস্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের ন্যায্য ভাতা…

Read Full News

আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিপরা স্টুডেন্ট ফেডারেশন

তিপরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের বিভিন্ন দাবি ও অবস্থানও তুলে ধরা হয়।

Read Full News

পশ্চিম মহিলা থানায় সম্প্রীতির রাখি, পুলিশের সঙ্গে মিলল সমাজের বিভিন্ন স্তর

পশ্চিম মহিলা থানার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পালিত হলো রাখি বন্ধন উৎসব। পুলিশের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার ভারপ্রাপ্ত পুলিশ মহা নির্দেশক জি. এস. রাও, আইজি ল অ্যান্ড অর্ডার মনচাক ইপ্পার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠকসহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।এছাড়াও অনুষ্ঠানে…

Read Full News

মণিপুরে বন্ধক নতুন মারুতি, বিপাকে মালিক!

ওয়েব নিউজ কপি:নতুন মারুতি গাড়ি ভাড়ায় দিয়ে বিপাকে পড়েছেন আমতলির চারিপাড়া এলাকার বাসিন্দা কর্ণজিৎ ভৌমিক। অভিযোগ, মাসিক ১১ হাজার টাকার বিনিময়ে ভাড়ায় দেওয়া তাঁর TR-01-CF-0520 নম্বরের গাড়িটি একাধিক ব্যক্তির হাত ঘুরে শেষ পর্যন্ত মণিপুরে এক যুবকের কাছে বন্ধক রাখা হয়েছে।অভিযোগ অনুযায়ী, কর্ণজিৎ ভৌমিক তাঁর গাড়িটি ফুলতলীর মতিনগর এলাকার আশিস মিয়ার কাছে ভাড়ায় দেন। পরে আশিস…

Read Full News

রাবার স্মোক হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড! দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল একাধিক বসতবাড়ি

শান্তিরবাজার, ১ জুন: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি রাবার স্মোক হাউস। তবে দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেল পাশের একাধিক বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রনগর ভূঁইয়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিট নাগাদ গিরিধারী দেবনাথের মালিকানাধীন একটি রাবার স্মোক হাউসে আচমকাই আগুন লাগে। প্রাথমিকভাবে…

Read Full News

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ হয়।প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এই সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে। রাজ্যপালও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি সামাজিক মাধ্যমে উল্লেখ করেন। তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

Read Full News