Headlines

গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে ভয়াবহ সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ গেল যুবকের

বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম প্রণয় দে (জুন)। তিনি তেলিয়ামুড়া থানার অন্তর্গত জয়নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গোলাবাড়ি-মাইগঙ্গা সড়কে একটি গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইক আরোহী প্রণয় দে গুরুতরভাবে আহত হন…

Read Full News

ইন্দ্রনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সাহায্য

গতকাল রাতে ইন্দ্রনগর কালী মন্দির সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। এসডিএমের পক্ষ থেকে পরিবার দুটিকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি, সদর এসডিএম মানিক লাল দাস ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখেন। বিপর্যস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেয় প্রশাসন।

Read Full News

৩ বছর ধরে মরণফাঁদে যাতায়াত! সোনামুড়ার মধুবনের ঝুলন্ত সেতু নিয়ে চরম ক্ষোভ, বড় দুর্ঘটনার আশঙ্কা

সোনামুড়া: প্রায় তিন বছর ধরে ভগ্নপ্রায় ও ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতু দিয়েই জীবন বাজি রেখে যাতায়াত করছেন সোনামুড়া মহকুমার মধুবন এলাকার হাজারো মানুষ। গোমতী নদীর উপর অবস্থিত এই সেতুটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে কার্যত মরণফাঁদে পরিণত হলেও প্রশাসনের উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায়।বরনারায়ন, গরুরবান্দ ও বেজিমারা—এই তিন গ্রামের বাসিন্দাদের সোনামুড়া শহরে কাজ, বাজার, চিকিৎসা এবং…

Read Full News

“যুব সমাজকে নেশার গ্রাস থেকে বাঁচাতে পূর্ব মহিলা থানায় গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন”

আগরতলা শহরের বনমালীপুর এলাকার যুব সমাজকে ক্রমবর্ধমান নেশার কবল থেকে রক্ষা করার দাবিতে সরব হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সোমবার সংগঠনের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে আগরতলা পূর্ব মহিলা থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বনমালীপুর এলাকায় নেশাজাতীয় দ্রব্যের প্রভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এলাকার…

Read Full News

কৈলাসহরে ঈদ-উল-আযহার উৎসবমুখর আবহ, মসজিদে নামাজ ও মেলায় উপচে পড়া ভিড়

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে মুখরিত হয়ে উঠল কৈলাসহর। সকাল থেকেই শহর ও জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করতে ভিড় জমান ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তায় উদযাপিত হয় পবিত্র এই উৎসব।ঈদকে কেন্দ্র করে Tilabazar Mosque এবং Babur Bazar Jamia Islamia Hossainia Madrasa-র সামনে বসে বর্ণাঢ্য মেলা। সেখানে…

Read Full News

ইন্দ্রনগরে তোলাবাজির অভিযোগ, এনসিসি থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার এই অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীরা এনসিসি থানায় গিয়ে ওসির কাছে ডেপুটেশন দেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এলাকাবাসীর অভিযোগ, ইন্দ্রনগরে কংগ্রেস ব্লক সভাপতি সঞ্জীব দে-র বাড়িতে রাতে নিয়মিত নেশার আসর বসে। পাশাপাশি তাঁর ভাই সুজিত দে-র বিরুদ্ধে ঠিকেদারসহ বিভিন্ন ব্যক্তির কাছ…

Read Full News

বি সি আই চেয়ারম্যানের অপসারণের দাবিতে আগরতলায় আইনজীবীদের বিক্ষোভ

আগরতলা, ২১ আগস্ট: বার কাউন্সিল অব ইন্ডিয়া (BCI)-এর চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে শুক্রবার প্রতিবাদ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন, ত্রিপুরা স্টেট কমিটি। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আগরতলা জর্জ কোর্টের পশ্চিম গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সংগঠনের অভিযোগ, বি সি আই-এর মতো গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে…

Read Full News

আগরতলা রেলস্টেশনে ১১৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার, কালোবাজারে মূল্য প্রায় ২ লক্ষ টাকা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলা রেলস্টেশনে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল জিআরপিএস (GRPS) ও ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ যৌথ অভিযানে ১১৯ বোতল সন্দেহভাজন নিষিদ্ধ কফ সিরাপ-সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া যুবকের নাম সাহিন আলম (২০) ওরফে শাকিল। তিনি সিপাহিজলা জেলার সোনামুড়া থানার উরমাই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশ সূত্রে…

Read Full News

PRTC, DGP মৃত্যু ও শূন্যপদ পূরণের দাবিতে DYFI-TYFI’র ডেপুটেশন

PRTC প্রদান, DGP-র অস্বাভাবিক মৃত্যুর তদন্ত এবং রাজ্যের সমস্ত শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে সরব হলো DYFI ও TYFI। শুক্রবার ছাত্র-যুব সংগঠন দুটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে বহু পদ শূন্য পড়ে রয়েছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজেও…

Read Full News

চাকরির দাবিতে বিক্ষোভ, টেট উত্তীর্ণদের উপর জলকামান-গ্রেফতার

চাকরির দাবিতে আন্দোলনে নামা টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের উপর জলকামান ব্যবহার করে পুলিশ। এরপর কয়েকজন চাকরিপ্রত্যাশীকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গ্রেফতারদের পুলিশ গাড়িতে করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Read Full News