বরমুড়ায় ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়
তেলিয়ামুড়া, ১৫ জুন: বড়সড় সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। আগরতলা থেকে তেলিয়ামুড়ায় ফেরার পথে বরমুড়া পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি বাঁক নেওয়ার সময় বিধায়িকার বহরে থাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বিধায়িকার গাড়ির চালক…
