গ্যাস লিক থেকে আগুন, কৈলাশহরে আতঙ্ক
বিশেষ প্রতিনিধি, কৈলাশহর:কৈলাশহর গৌরনগর আর.ডি. ব্লকের ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে বুধবার রাতে বিধান চৌধুরীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। লেলিহান শিখা দেখে আশপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে…
