Headlines

তেলিয়ামুড়ায় বিদ্যুৎ সংযোগের নামে ৩,৬০০ টাকা নেওয়ার অভিযোগ, সরকারি নথিতে সংযোগই নেই!

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাসকে ঘিরে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ৩,৬০০ টাকা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ব্রহ্মছড়া এলাকার এক গ্রাহক পরিবারের দাবি, প্রায় এক বছর আগে টাকা দেওয়ার পর তাঁদের বাড়িতে সংযোগ দেওয়া হলেও সরকারি নথিতে সেই সংযোগের কোনো তথ্য ছিল না।অভিযোগকারী পরিবারের সদস্য সবিতা মোদকের দাবি, নতুন সংযোগের জন্য প্রায় এক…

Read More

সরকার নয়, নিজের টাকায় রাস্তার গর্ত ভরাট করলেন ই-রিকশা চালক!

কুমারঘাট, ৩০ জুন: উন্নয়নের দাবি আর রাজনৈতিক ভাষণের ভিড়ে বাস্তবের চিত্র যেন একেবারেই ভিন্ন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কুমারঘাট মহকুমার ফটিকরায়–কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ। বড় বড় গর্তে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কথা জানানো…

Read More

সীমান্তে কফ সিরাপ পাচারের মামলায় গ্রেফতার যুবক

সোনামুড়ার নগর বর্ডার রোড এলাকা থেকে নিষিদ্ধ কফ সিরাপ পাচারের মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট মধ্যরাতে সোনামুড়া থানার পুলিশ ও ৮১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ যৌথ অভিযান চালায় ইউএনসি নগরের ২ নম্বর ওয়ার্ডের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়।অভিযানের সময় একটি বাইক থেকে ২৫টি নিষিদ্ধ কফ সিরাপের বোতল উদ্ধার করা হয়।…

Read More

রাতের অন্ধকারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, কুমারঘাটে আতঙ্ক

কুমারঘাট: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাট শহরে। জাতীয় সড়ক লাগোয়া শহরের প্রাণকেন্দ্রে গভীর রাতে একটি সোনার দোকান ও পাশের পান দোকানে চুরির অভিযোগ উঠেছে।জানা গেছে, চোরেরা ধ্রুব জুয়েলারির পেছনের দরজা ভেঙে এবং পাকা দেওয়ালে ফুটো করে দোকানের ভিতরে প্রবেশ করে। দোকানের মালিক স্বপন দেবনাথের দাবি, লকারে রাখা বিভিন্ন গ্রাহকের কাজের অর্ডারের সোনাসহ প্রায়…

Read More

বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে! থানায় গিয়েও মেলেনি সুরাহা, ক্ষোভ সেকেরকোটে

আগরতলার আমতলী থানার অন্তর্গত সেকেরকোট নেতাজী সুভাষ কলোনি সাব-সেন্টার সংলগ্ন এলাকায় এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে তাঁরই ছোট ছেলে বাচ্চু সরকারের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ। সম্প্রতি ছোট ছেলে বাচ্চু সরকার তাঁকে মারধর…

Read More

জিবি হাসপাতালে রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৬ আগস্ট: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের দাবি, কয়েকদিন আগে ধর্মনগর থেকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসা এক রোগী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।বৃহস্পতিবার যুব কংগ্রেসের প্রতিনিধিদল স্বাস্থ্য দপ্তরে গিয়ে ঘটনার প্রতিবাদ জানায় এবং…

Read More

বোন-মেরো রোগে আক্রান্ত বিশ্বজিৎকে দেখতে জিবি হাসপাতালে বিধায়ক জহর চক্রবর্তী, উন্নত চিকিৎসার জন্য আজ বহিরাজ্যে পাঠানো হচ্ছে

ধর্মনগরের বাসিন্দা বিশ্বজিৎ ধরকে দেখতে আগরতলার জিবি হাসপাতালে যান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। জানা গেছে, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে বোন-মেরো জনিত এক জটিল রোগে ভুগছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে।রোগীর চিকিৎসার অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন বিধায়ক। তিনি রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।রাজ্য সরকারের…

Read More

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রীর সৌজন্য উপহার, আখাউড়া সীমান্ত দিয়ে গেল ৬০০ কিউ জাতের আনারস

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উদ্যোগে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে রাজ্যের বিখ্যাত কিউ (Kew) জাতের আনারস পাঠানো হয়েছে। বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট (ICP) হয়ে এই উপহার বাংলাদেশে পাঠানো হয়।এদিন সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব…

Read More

মাটি চাপায় দুই যুবকের মৃত্যু, নিষ্ক্রিয় দুর্যোগ দল! তেলিয়ামুড়া প্রশাসনকে ঘিরে তীব্র ক্ষোভ

তেলিয়ামুড়া, ১৩ জুন: চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসে দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে পৌঁছেও উদ্ধারকাজে সক্রিয় ভূমিকা না নিয়ে তারা কার্যত দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিল। অন্যদিকে অগ্নিনির্বাপক কর্মী ও TSR জওয়ানরাই ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।শনিবার সকালে কৃষ্ণপুর…

Read More

সংগঠন শক্তিশালী করতে যুব কংগ্রেসের রাজ্য কার্যনির্বাহী সভা, নেতৃত্বে নীলকমল সাহা

আগরতলা, ১২ জুলাই: ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আগরতলার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো মাসিক রাজ্য কার্যনির্বাহী সভা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়।সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা-সহ রাজ্যের বিভিন্ন জেলার যুব কংগ্রেসের নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী সদস্যরা।বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথস্তরে সাংগঠনিক…

Read More