Headlines

শিলাছড়িতে কংগ্রেসের বাড়ি বাড়ি প্রচার, প্রার্থীর সমর্থনে জনসংযোগ

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শিলাছড়ি এডিসি ভিলেজে জোরকদমে প্রচারে নামল জাতীয় কংগ্রেস। শনিবার শিলাছড়ি এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কংগ্রেস মনোনীত প্রার্থীর সমর্থনে ভোট প্রচার ও জনসংযোগ করেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা।প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সম্পাদক কমল দেওয়ান, ওবিসি ডিপার্টমেন্টের সহ-সভাপতি প্রল্লাদ ঘোষ এবং যুব নেতা…

Read Full News

ডিজিপির মৃত্যু নিয়ে বিরোধীদের ‘বিভ্রান্তির রাজনীতি’ অভিযোগ বিজেপির, তোপ রণজিৎ দাসের

নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইত্রিপুরার প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে ঘিরে বিরোধীদের বক্তব্যের কড়া সমালোচনা করল রাজ্য বিজেপি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক রণজিৎ দাস, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন।সাংবাদিক বৈঠকে রণজিৎ দাস বলেন, ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে…

Read Full News

পাসিং আউট প্যারেড শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা

নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, প্রশাসনিক কর্তাব্যক্তি এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসনের আধুনিকীকরণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি…

Read Full News

দীর্ঘ অপেক্ষার পর ভোটের উৎসব, তেলিয়ামুড়ায় ভিলেজ কাউন্সিলের বুথে সকাল থেকেই দীর্ঘ লাইন

প্রায় এক দশকের অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকেই ত্রিপুরার টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে শুরু হয় ভোটগ্রহণ। ভোট শুরু হতেই তেলিয়ামুড়া আরডি ব্লকের বিভিন্ন পোলিং স্টেশনে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।তারা চান রূপিনী এস.বি. স্কুল, হদ্রাই রাধামাধব হাই স্কুল, দুখাই জমাদারপাড়া স্কুল-সহ একাধিক ভোটকেন্দ্রে সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার…

Read Full News

শিলাবৃষ্টির ক্ষতিপূরণ থেকে বঞ্চিত তিন পরিবার! বৈষম্যের অভিযোগ বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি | বিশ্রামগঞ্জ | ২৭ জুলাইপ্রায় আড়াই থেকে তিন মাস আগে হওয়া প্রবল শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত সরকারি ক্ষতিপূরণ পাননি চড়িলাম ব্লকের বিশ্রামগঞ্জ বড়জলা গ্রাম পঞ্চায়েতের বাঁধের পাড় এলাকার তিনটি দিনমজুর পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, একই এলাকায় অন্য ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা পেলেও তাঁরা এখনও বঞ্চিত।ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা হলেন মাহেজা বেগম, মমতা বেগম…

Read Full News

ফাঁকা বাড়িতে হানা! তালা ভেঙে স্বর্ণালংকার-নগদ লুট কাঞ্চনপুরে

কাঞ্চনপুর মহকুমার লালজুরি এলাকায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।জানা গেছে, লালজুরি এলাকার বাসিন্দা নির্মল নাথের বাড়িতে রবিবার দুপুরে এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। বাড়ির মালিক নির্মল নাথ সেই সময় কাঞ্চনপুরে ছিলেন। অন্যদিকে…

Read Full News

২৮ সেপ্টেম্বর ভিলেজ নির্বাচন, ৫ অক্টোবর ভোটগণনা

ত্রিপুরায় আসন্ন ভিলেজ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোটের ফলাফল গণনা করা হবে ৫ অক্টোবর।নির্বাচনের দিনক্ষণ সামনে আসতেই রাজনৈতিক দলগুলির পাশাপাশি সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যেও তৎপরতা বাড়তে শুরু করেছে। বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে…

Read Full News

উদয়পুরে শুরু ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’, নাট্যমঞ্চে খুদে শিল্পীদের উচ্ছ্বাস

উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্র বৃহস্পতিবার মুখরিত হয়ে উঠল খুদে নাট্যশিল্পীদের প্রাণচাঞ্চল্যে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর, উদয়পুর পৌর পরিষদ ও গোমতী জেলা পরিষদের যৌথ সহযোগিতায় শুরু হয়েছে গোমতী জেলা ভিত্তিক ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক…

Read Full News

পুকুরে কাঁদা ছোড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ! মেলাঘরে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১৫ জুন :সামান্য পুকুরে স্নান করা এবং কাঁদা ছোড়াছুড়িকে কেন্দ্র করে মেলাঘরের ইন্দ্রনগর এলাকায় ঘটে গেল এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এক মহিলার প্রতিবাদের জেরে তাঁকে, তাঁর স্বামী এবং শ্বশুরকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় একই পরিবারের তিন সদস্য মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে…

Read Full News

বিধানসভায় উল্টো জাতীয় পতাকা, বিতর্কে মন্ত্রী বিকাশ দেব্বর্মা

ত্রিপুরা বিধানসভায় জাতীয় পতাকা উল্টোভাবে ধরাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেব্বর্মা উল্টো জাতীয় পতাকা হাতে তুলে ধরেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

Read Full News