Headlines

বিজেপির নতুন রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, সদর কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ

গোমতী জেলার বিধায়ক অভিষেক দেবরায় আনুষ্ঠানিকভাবে বিজেপির নতুন রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন। রাজধানীর বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অভিষেক দেবরায়কে শুভেচ্ছা জানানো হয়। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি দলকে আরও শক্তিশালী করে তৃণমূল স্তরে সংগঠন বিস্তারের উপর জোর দেন।…

Read Full News

মনীষা দাসের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বটতলায় বিক্ষোভ, সরব ছাত্র-যুব সংগঠনগুলি

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হোস্টেল কেয়ারটেকার মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বিক্ষোভে সরব হলো বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন।রবিবার বটতলা এলাকায় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঘ (AIMSS), অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO) এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (AIDYO)-এর যৌথ উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে…

Read Full News

‘উন্নত স্বাস্থ্য পরিষেবায় রাজ্যেই মিলছে চিকিৎসা’— মুখ্যমন্ত্রী সমীপেষুতে আশ্বাস ডা. মানিক সাহার

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত আবেদন সরাসরি শোনার লক্ষ্যে বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’-র ৭১তম পর্ব। কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এদিন মোট ১৮ জন সাহায্যপ্রার্থী মুখ্যমন্ত্রীর সঙ্গে…

Read Full News

বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী, নেতাদের ‘পেটানোর’ হুঁশিয়ারি!

সিপাহিজলা: জেলা শাসকের কার্যালয় থেকে মাত্র ১০০ মিটার দূরে, অথচ রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ননজলা গ্রামের বাসিন্দারা। শুক্রবার গ্রামের মহিলারা সংবাদমাধ্যমের সামনে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন।গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও…

Read Full News

ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী নিয়ে অভিযোগ, তদন্তের দাবিতে সরব স্থানীয়রা

সিমনা: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও রড নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের জন্য আনা বিপুল পরিমাণ ইট অন্যত্র বিক্রি করা হয়েছে। পাশাপাশি একটি বাড়িতে কয়েক টন রড পাওয়া যাওয়ার ঘটনাও সামনে এসেছে।অভিযোগের পর শ্যাম ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানেজার কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। তাঁর দাবি, অঞ্জন…

Read Full News

হেজামারায় হামলার অভিযোগ! আহত স্বপনকে হাসপাতালে দেখতে রঞ্জিত দেববর্মা

হেজামারা আরডি ব্লকের সামনে আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার হাসপাতালে চিকিৎসাধীন স্বপন দেববর্মাকে দেখতে যান তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও স্বপন…

Read Full News

ঝড়ে নদীতে ভেঙে পড়া বাঁশঝাড়ে দুর্ভোগ! প্রশাসনের দ্বারস্থ ফকিড়ামুড়ার কৃষকরা

উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ফকিড়ামুড়া এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত কৃষকরা এবার প্রশাসনের দ্বারস্থ হলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার কৃষকরা বিশালগড় মহকুমা শাসক ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান।কৃষকদের অভিযোগ, গত এপ্রিল মাসে হওয়া ভয়াবহ ঝড়-বৃষ্টি ও তুফানের জেরে বিশাল একটি বাঁশঝাড় গোড়া সহ উপড়ে নদীতে পড়ে যায়। এরপর থেকেই নদীর…

Read Full News

পূর্ব চড়কবাইয়ে উদ্বোধন ‘বিবেকানন্দ শিশু উদ্যান’, শিশুদের মোবাইল আসক্তি রুখতেই নতুন উদ্যোগ

দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী ব্লকের অন্তর্গত বাইখোড়া পূর্ব চড়কবাই গ্রামপঞ্চায়েত এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হল “বিবেকানন্দ শিশু উদ্যান”। এলাকার শিশু ও প্রবীণদের অবসর বিনোদন এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক…

Read Full News

উদয়পুরে ফের প্রাণ কেড়েছে বাইক দুর্ঘটনা, নিহত এক যুবক

উদয়পুর | দক্ষিণ ত্রিপুরার উদয়পুরে ফের মর্মান্তিক বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।প্রাথমিকভাবে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনার কবলে পড়লে গুরুতর আহত হন ওই যুবক। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয়…

Read Full News

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

ডাক্তারি ভর্তির সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস ও দক্ষিণ জেলা যুব কংগ্রেস। এদিন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বিলোনিয়া শহর।দুপুরে বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ…

Read Full News