সুশৃঙ্খল পুজো ও নিরঞ্জনে পুরস্কার, রাত ১০টার পর উচ্চক্ষমতার সাউন্ডে নিষেধাজ্ঞা
শারদীয় দুর্গাপুজোকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বড় ঘোষণা করল অমরপুরের বীরগঞ্জ থানা। সুষ্ঠুভাবে পুজো পরিচালনা এবং প্রতিমা নিরঞ্জন করতে পারলে পুজো কমিটিগুলিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার বীরগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঘোষণা করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুক্রমনি দেববর্মা।এদিনের বৈঠকে মহকুমার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে…
