Headlines

হারানো ৮০ হাজার টাকা ফিরিয়ে দিলেন অটোচালক আক্তার, প্রশংসায় উদয়পুর

উদয়পুর: অর্থের লোভকে উপেক্ষা করে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উদয়পুরের অটোরিকশাচালক আক্তার হোসেন। যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা প্রায় ৮০ হাজার টাকা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষ।জানা যায়, শনিবার রাত প্রায় ৮টা ২০ মিনিট নাগাদ মেলাঘরের…

Read Full News

অন্ধকারের আড়ালে বিমানসেবিকা

কলকাতার এক বিমানসেবিকা গুরুগ্রামের একটি নামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন, যা ডিজিটাল অপরাধের নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। অভিযোগ অনুযায়ী, আইসিইউ-তে অর্ধচেতন অবস্থায় থাকা সেই বিমানসেবিকাকে হাসপাতালের এক প্রযুক্তিকর্মী তার দায়িত্বের সুযোগ নিয়ে হেনস্থা করে। পরে তদন্তে উঠে আসে, অভিযুক্ত ব্যক্তি ঘটনার আগে ও পরে পর্নোগ্রাফি দেখেছিল, যা তার বিকৃত মানসিকতার ইঙ্গিত…

Read Full News

বুদ্ধিসত্ত্ব হত্যা মামলায় বড় মোড়, হাইকোর্টে বেকসুর খালাস সুমিত বণিক ও সুমিত চৌধুরীর

আগরতলা শহরের বহুল আলোচিত বুদ্ধিসত্ত্ব দাস হত্যা মামলায় গুরুত্বপূর্ণ মোড় এনে দিল ত্রিপুরা হাইকোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে এই মামলায় অভিযুক্ত সুমিত বণিক ও সুমিত চৌধুরীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের এই রায় ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে।উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে সংঘটিত এই হত্যাকাণ্ড তৎকালীন সময়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নিহত…

Read Full News

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব লক্ষ্মী প্রতিমার দামেও

কোজাগরী লক্ষ্মীপুজোকে সামনে রেখে বাজারে আসতে শুরু করেছে লক্ষ্মী ঠাকুরের প্রতিমা। আগামী রবিবার ঘরে ঘরে পূজিত হবেন দেবী লক্ষ্মী। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে প্রতিমার দামেও। গত বছরের তুলনায় এ বছর লক্ষ্মী প্রতিমার দাম অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পুজোর প্রস্তুতিতে ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা।

Read Full News

‘সমকাজে সম বেতন ও পেনশন চাই’— ৭ দফা দাবিতে সোনামুড়ায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের ডেপুটেশন

সোনামুড়া, ১ জুন: চাকরির নিয়মিতকরণ, সমকাজে সম বেতন, গ্র্যাচুইটি, নিয়মিত পেনশনসহ সাত দফা দাবিতে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সোমবার ডেপুটেশন প্রদান করেন। রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে এই ডেপুটেশন জমা দেওয়া হয় সোনামুড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিওর মাধ্যমে।সোমবার সোনামুড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও প্রবাল কান্তি বর্মন-এর নিকট সাত দফা…

Read Full News

“জুমের জমি দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ! ৫ জনের বিরুদ্ধে মামলা, পুলিশের ভূমিকায় ক্ষোভ”

সিধাই, ১৫ জুনঃ জুমের জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সিধাই থানাধীন হেজামারা বালুয়াছড়া এলাকা। জমি জবরদখলের অভিযোগকে ঘিরে এক পরিবারের উপর হামলার ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সিধাই থানায় মামলা দায়ের করা হলেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী পরিবার।অভিযোগ, বালুয়াছড়া এলাকার বাসিন্দা কিরণমালা দেববর্মার জুমের…

Read Full News

গোমতীর ভাঙনে বিপর্যস্ত মেলাঘর! টেন্ডার জটে থমকে বোল্ডারের কাজ, আতঙ্কে শতাধিক পরিবার

গোমতী নদীর অব্যাহত ভাঙনে চরম সংকটের মুখে পড়েছেন মেলাঘর পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী বাসিন্দারা। নদীর জলস্তর বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই বহু পরিবারের বসতভিটা নদীতে তলিয়ে গেছে, আর অনেকের বাড়ি এখন ভাঙনের একেবারে কিনারায় দাঁড়িয়ে রয়েছে।পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, যেকোনো মুহূর্তে বাড়িঘর নদীতে তলিয়ে…

Read Full News

মোদির জন্মদিনে ত্রিপুরাজুড়ে ‘আশীর্বাদ প্রদীপ’, সন্ধ্যা ৬:৩০-এ ঘরে ঘরে আলো জ্বালানোর আহ্বান

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর ত্রিপুরাজুড়ে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানোর আহ্বান জানালেন প্রাণিসম্পদ উন্নয়ন, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ নিজ বাড়িতে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার আবেদন জানান তিনি।মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে…

Read Full News

উন্নয়নের অগ্রযাত্রায় নতুন দিগন্ত – ২০২৫-২৬ ত্রিপুরা বাজেট

অর্থমন্ত্রী ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করে বলেন, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে মূলধন ব্যয়ে জোর দেওয়া হয়েছে। এবারের বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি, বরং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।আয় ও ব্যয়: আর্থিক স্বচ্ছতায় অগ্রগতিরাজ্যের নিজস্ব কর রাজস্ব: ৪০১০ কোটি টাকানিজস্ব কর-বহির্ভূত রাজস্ব: ৫০৪ কোটি টাকামূলধন ব্যয়: ৭৯০৩ কোটি…

Read Full News

উল্টো রথের সেই কালরাতের এক বছর পর—কেমন আছেন কুমারঘাট ট্র্যাজেডিতে নিহতদের স্বজনেরা?

কুমারঘাট, ১৬ জুলাই: উল্টো রথের উৎসব ঘিরে ঘটে যাওয়া সেই হৃদয়বিদারক দুর্ঘটনার স্মৃতি আজও তাড়া করে বেড়ায় কুমারঘাটবাসীকে। এক মুহূর্তে উৎসবের আনন্দ পরিণত হয়েছিল শোকের মাতমে। প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ, আহত হয়েছিলেন আরও অনেকে। সময় এগিয়ে গেলেও নিহতদের পরিবারের কাছে সেই ক্ষত আজও অমলিন।প্রিয়জনকে হারানোর বেদনা নিয়ে দিন কাটাচ্ছেন বহু পরিবার। কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র…

Read Full News