Headlines

শিক্ষক সংকটে স্কুলে তালা, রাস্তায় বসে বিক্ষোভে ছাত্রছাত্রীরা

নলছড়, ১ জুলাই: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে বুধবার সকাল থেকে নলছড় বিধানসভার লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। স্কুলের সামনে রাস্তায় বসে তারা অবিলম্বে পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানায়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে স্কুলে মোট ২২৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। অথচ শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে একাদশ ও…

Read More

তামাকের বিরুদ্ধে সচেতনতার বার্তা, আগরতলায় স্টেট লেভেল ওয়ার্কশপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ

আগরতলা, ২৮ জুলাই: তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্টেট লেভেল ওয়ার্কশপ। অনুষ্ঠানে তামাকবিরোধী প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের…

Read More

সূর্যমণি নগরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণে প্রভাত ফেরি, কুইজে বিজয়ীদের পুরস্কৃত করলেন রামপ্রসাদ পাল

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে আয়োজিত ধারাবাহিক প্রভাত ফেরি কর্মসূচি বৃহস্পতিবারও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে গত ২৩ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।বৃহস্পতিবার সকালে কাঠালতলী এলাকা থেকে শুরু হওয়া প্রভাত ফেরিতে প্রায় ৪০০ থেকে…

Read More

হেজামারায় জমি-বিবাদে গুলিকাণ্ড! অভিযুক্ত অধরা, থানায় বিক্ষোভ; জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি

খোয়াই, ১৭ জুন: জুমের জমি দখলকে কেন্দ্র করে সিধাই থানাধীন হেজামারা বালুয়াছড়া এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, দীর্ঘদিনের জমি-বিবাদের জেরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এলাকায় গুলিচালনার ঘটনাও ঘটে। এই ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগকারী সম্প্রায় দেববর্মার পরিবারের দাবি, জুমের জমি জবরদখলের অভিযোগ নিয়ে তারা আগেই সিধাই থানায় লিখিত অভিযোগ…

Read More

রাস্তাজুড়ে পড়ে গাছ, বিপাকে সাধারণ মানুষ! কাউন্সিলারের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় বেসিক ট্রেনিং মাঠে যাওয়ার প্রধান রাস্তায় একটি বড় গাছ পড়ে থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে গাছটি রাস্তার উপর পড়ে থাকলেও তা অপসারণে কোনও দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি প্রতিদিন বহু মানুষ ব্যবহার করেন। কিন্তু গাছ পড়ে যাওয়ার কারণে…

Read More

রক্তদান শিবির ও জাতীয় পতাকা উত্তোলনে বাধার প্রতিবাদে বাম ছাত্র-যুবদের মিছিল

আগরতলা: ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দে-র বাড়িতে আয়োজিত রক্তদান শিবিরে বাধা দেওয়া এবং সোনামুড়ায় জাতীয় পতাকা উত্তোলনে বাধার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। ছাত্র যুব ভবন থেকে মিছিলটি শুরু হয়। কর্মসূচিতে অভিযোগের প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন আন্দোলনকারীরা।

Read More

হাসপাতালে মৃতদেহ নিয়ে অবহেলার অভিযোগ, ক্ষোভে স্বাস্থ্য অধিকর্তার দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

এক আইনজীবীর মৃতদেহ হাসপাতাল থেকে হস্তান্তরকে কেন্দ্র করে চরম অবহেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য দফতরের অধিকর্তার কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়।বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, মৃতদেহ সংরক্ষণ ও পরিবারের কাছে হস্তান্তরের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে মৃতের পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।…

Read More

বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু! পরিবারকে সমবেদনা জানাতে বাড়িতে কংগ্রেস প্রতিনিধি দল

খোয়াই, ২ জুলাই: খোয়াই জেলার পহড়মুড়া কপালীপাড়ায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এক দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করতে তাঁর বাড়িতে পৌঁছাল কংগ্রেসের রাজ্য ও জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান নেতারা এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি কমিটির চেয়ারম্যান…

Read More

সতর্কতার পরও ব্যবস্থা নয়! খোয়াই স্কুলে ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র

খোয়াই, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, প্রায় এক মাস আগেই বিদ্যালয় ভবনে ভীমরুলের চাক থাকার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।…

Read More

কাঞ্চনমালায় বাড়িঘরে ঢুকল বন্যার জল, জল নিষ্কাশন নিয়ে ক্ষোভে বাসিন্দারা

কাঞ্চনমালা, ১৩ জুলাই: টানা বৃষ্টির জেরে সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজার এলাকায় একাধিক বাড়িতে বন্যার জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অরচুৎ রায়ের বাড়িসহ মদন পালের বাড়ি এবং আরও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বাজার সংলগ্ন এলাকায় এক বাসিন্দা নিজের জমিতে পুকুর খনন করলেও জল নিষ্কাশনের জন্য কোনো ড্রেনের ব্যবস্থা করা হয়নি।…

Read More