Headlines

প্রতিষ্ঠা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ! কৃতি ছাত্রীকে সংবর্ধনা, শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অটো মজদুর সংঘ

শান্তিরবাজার, ২৩ জুলাই: ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজারে নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। বগাফা অটোস্ট্যান্ডে দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক সঙ্গীত পরিবেশন এবং সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।এদিন সংগঠনের পক্ষ থেকে শান্তিকলোনী এলাকার এক শ্রমিকের কৃতী কন্যাকে সংবর্ধনা জানানো হয়। ওই ছাত্রী ত্রিপুরা…

Read More

খুমুলংয়ে উন্নয়ন বৈঠক! টিটিএএডিসি এলাকার প্রকল্প অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

টিপ্রা টেরিটোরিয়াল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে খুমুলং অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিভিন্ন অবকাঠামোগত ও জনকল্যাণমূলক প্রকল্পের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, প্রশাসনিক প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে…

Read More

‘ঝগড়া থামাতে গিয়েই ফাঁসানো হয়েছে’— শান্তিরবাজারে মুখ খুললেন শম্ভু

শান্তিরবাজার, ১২ জুলাই: শান্তিরবাজারের আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় শুক্রবার রাতের হাতাহাতির ঘটনাকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের মধ্যে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ দাস ওরফে শম্ভু। তিনি দাবি করেছেন, সম্পূর্ণ মানবিক কারণে ঝগড়া থামাতে গিয়েই আজ তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।প্রসেনজিৎ দাসের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় তিনি নিজের দোকানেই উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা…

Read More

বিলোনিয়ায় বাংলাদেশি দুই মহিলা সহ ভারতীয় টাউট আটক, চাঞ্চল্য সীমান্ত এলাকায়

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া পিআর বাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি মহিলা এবং এক ভারতীয় টাউটকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পিআর বাড়ি থানা এলাকার একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই মহিলাকে। তাদের…

Read More

হঠাৎ কাঁপলো দেশ: চট্টগ্রামসহ বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত ৪.০ মাত্রার ভূমিকম্প

১১ এপ্রিল ২০২৫, শুক্রবার বিকেল ৪টা ২২ মিনিটে বাংলাদেশে হঠাৎ কেঁপে উঠল মাটি। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০, যার কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল—চট্টগ্রাম ও আশপাশের এলাকায়। উৎপত্তিস্থলের ভৌগোলিক স্থানাঙ্ক ছিল ২৪.০৫° উত্তর অক্ষাংশ এবং ৯১.৩৭° পূর্ব দ্রাঘিমাংশে, আর ভূগর্ভস্থ গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কিছু সেকেন্ড স্থায়ী হলেও চমকে ওঠেন সাধারণ মানুষ। চট্টগ্রাম,…

Read More

“নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা”

দক্ষিণ ত্রিপুরায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অল্পের জন্য রক্ষা পেলেন একটি যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীরা। বুধবার সকাল প্রায় ১০টা ৫৫ মিনিট নাগাদ সাব্রুম থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী বাস বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুর্ঘটনার কবলে পড়ে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিরবাজার অগ্নিনির্বাপক…

Read More

সোনামুড়ায় সরকারি ধান কেনায় উত্তেজনা, ৫ শতাংশ বাদ দেওয়া নিয়ে ক্ষোভ

সোনামুড়া এগ্রি মার্কেটে সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ২৩ আগস্ট থেকে শুরু হওয়া দুই দিনের সরকারি ধান ক্রয় প্রক্রিয়ায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে উৎপাদিত ধান নিয়ে বাজারে হাজির হন কৃষকরা। কিন্তু ধানের মান যাচাইয়ের পর নির্দিষ্ট শতাংশ ধান বাদ দেওয়াকে কেন্দ্র করে আপত্তি জানান তাঁরা।কৃষকদের অভিযোগ, বাজারে ধান নিয়ে আসার পর প্রায়…

Read More

বাংলাদেশি যুবককে সহযোগিতার অভিযোগের পর ফের বিতর্কে, হোটেলে আটক বিজেপি ঘনিষ্ঠ কৌশিক

বাংলাদেশি এক যুবককে সহযোগিতার অভিযোগে ঊনকোটি জেলার যুব মোর্চার সহ-সভাপতি দীপঙ্কর রায়কে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।অভিযোগ, চণ্ডীপুর বিধানসভার বিজেপির আইটি ইনচার্জ তথা মন্ত্রীঘনিষ্ঠ বলে পরিচিত কৌশিককে ধর্মনগরের একটি অভিজাত হোটেল থেকে এক তরুণীর সঙ্গে অবস্থানকালে সাংবাদিকরা আটক করেন। হোটেলের কক্ষে অবৈধ কার্যকলাপ চলছিল বলেও অভিযোগ উঠেছে।তবে ঘটনাটি…

Read More

🚨 আগরতলা রেলস্টেশনে মাদক পাচার নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ইঙ্গিত

আগরতলা, ৪ জুলাই: আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে নেশাজাতীয় সামগ্রী পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাদক পাচারের বিরুদ্ধে রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এই ধরনের অপরাধ দমনে আইনপ্রয়োগকারী সংস্থাগুলি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।মুখ্যমন্ত্রী জানান, রেলপথে মাদক পাচারের বিভিন্ন ঘটনার ওপর প্রশাসনের কড়া নজর…

Read More

লোকনাথ মন্দিরের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি! অভিযানে ধরা পড়ল জয় গোপাল মিষ্টান্ন ভান্ডার

রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে অভিযানের মুখে পড়ল Joy Gopal Mistanna Bhandar। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে পরিচালিত অভিযানে উঠে আসে চাঞ্চল্যকর চিত্র।জানা যায়, লক্ষ্মীনারায়ণবাড়ি রোডের এই জনপ্রিয় মিষ্টির দোকানের উৎপাদন কারখানায় স্বাস্থ্য দপ্তরের টিম অভিযান চালায়। কারখানাটি রাজধানীর লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত। অভিযানে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি…

Read More