Headlines

“আত্মরক্ষায় সচেতনতা, নিরাপত্তায় আত্মবিশ্বাস”

আজ হেনরি ডিরোজিও একাডেমি, কুঞ্জাবন, আগরতলার NSS ইউনিটের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আত্মরক্ষা বিষয়ক মক ড্রিল অনুষ্ঠিত হয়। এই বিশেষ কার্যক্রমে সম্মানীয় শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং NSS স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন NSS প্রোগ্রাম অফিসার, শ্রীমতি বানী রানী দাস। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে আত্মরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি আত্মবিশ্বাস…

Read Full News

গাড়ির গোপন চেম্বারে ১৯৫ কেজি গাঁজা! ধর্মনগরে চালক-সহচালক আটক

ধর্মনগর, ৭ অক্টোবর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। বুধবার বিকেলে আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে একটি চারচাকা মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা…

Read Full News

‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’, নির্বাচন কমিশন ইস্যুতে বিজেপি-কে জিতেন্দ্রর কটাক্ষ

নির্বাচন কমিশনকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গে বিজেপি ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর বক্তব্যে উঠে আসে বহুল প্রচলিত প্রবাদ— “ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।”জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপি ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে। তিনি বলেন, মানুষের খাতায় সবকিছু লেখা…

Read Full News

নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, পিএসও ছাড়লেন বিধায়ক রণজিৎ দেববর্মা

বিধায়ক হিসেবে গত সাড়ে চার বছর ধরে বারবার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) পরিবর্তনের অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রণজিৎ দেববর্মা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিকবার চিঠি দিয়েও কোনও উত্তর পাননি বলে তাঁর অভিযোগ। এই পরিস্থিতিতে নিজের পিএসওদের ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি শহরে না থেকে নিজের গ্রামে…

Read Full News

IPS অফিসারকে ‘ইডিয়ট’ মন্তব্যের জেরে বিতর্ক, জিতেন্দ্র চৌধুরীর প্রকাশ্য ক্ষমা দাবি অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৬ জুলাই: এক আইপিএস (IPS) আধিকারিককে উদ্দেশ্য করে ‘ইডিয়ট’ মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চ্যাপ্টার।সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী একজন সর্বভারতীয় পরিষেবার আধিকারিক সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত…

Read Full News

৩০ লক্ষ টাকার ঋণ, ক্রোক বাড়ি! অসুস্থ বৃদ্ধ মা-বাবা নিয়ে পথে সুকমল

তেলিয়ামুড়া: প্রায় ৩০ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে ফের ক্রোক করা হলো তেলিয়ামুড়ার গৌরাঙ্গ টিলা এলাকার একটি বাড়ি। মঙ্গলবার প্রশাসনিক আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে দেওয়ার পর বাড়িটি পুনরায় ক্রোক করে ঋণ প্রদানকারী সংস্থা চোলা ম্যান্ডেলাম ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড।জানা গেছে, ২০২৪ সালে ব্যবসায়িক প্রয়োজনে…

Read Full News

নিম্নমানের কাজের প্রতিবাদ, থমকে রাস্তা মেরামত! বেলবাড়িতে দুর্ভোগে জনজীবন

নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদ করায় মেরামত বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেলবাড়ি আর ডি ব্লকের পদ্মলোচন পাড়ার জঙ্গাইলা থেকে চম্পকনগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি।স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাস্তাটির মেরামতের কাজ শুরু হলেও কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানালে পরবর্তীতে রাস্তার মেরামতের কাজ আর…

Read Full News

জন্মাষ্টমীতে রঙ-তুলিতে শ্রীকৃষ্ণের ভাবনা, মন্দিরে বসে আঁকো প্রতিযোগিতা

জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হলো শিশু-কিশোরদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। উৎসবের আবহে খুদে শিল্পীদের রঙ-তুলিতে ফুটে উঠল শ্রীকৃষ্ণের নানা রূপ ও ভাবনা।প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার বহু শিশু। কেউ ক্যানভাসে তুলে ধরে বাঁশি হাতে শ্রীকৃষ্ণের ছবি, আবার কারও তুলিতে ফুটে ওঠে জন্মাষ্টমীর নানা দৃশ্য। প্রতিযোগিতাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।আয়োজকদের পক্ষ…

Read Full News

আইজিএম হাসপাতালে ৬ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসা পরিষেবা নিয়ে পরিবারের গুরুতর অভিযোগ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলার আইজিএম (IGM) হাসপাতালে চিকিৎসাধীন এক ৬ মাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুর মৃত্যুর পর চিকিৎসা পরিষেবা ও দায়িত্বে থাকা চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতি এবং হাসপাতালের পরিষেবায় একাধিক ত্রুটির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়। পরিবারের…

Read Full News

ফাইনকে কেন্দ্র করে উত্তপ্ত লেম্বুতুলি, অটোচালক-পুলিশ মুখোমুখি

বিশালগড়: ট্রাফিক ফাইনকে কেন্দ্র করে বিশালগড় থানার পুলিশের সঙ্গে অটোচালকদের বচসাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় কমলাসাগরের লেম্বুতুলি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ফাইন আদায়কে কেন্দ্র করে পুলিশ ও অটোচালকদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলেও পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার…

Read Full News