Headlines

বৃষ্টিকে সঙ্গী করে বিলোনিয়ায় বনকর ওরিয়েন্টাল ক্লাব ফুটবল টুর্নামেন্টের জমকালো সূচনা

বিলোনিয়া, ২২ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় বনকর ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে তৃতীয় বর্ষের ফুটবল টুর্নামেন্টের জমকালো সূচনা হলো বুধবার বিকেলে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান…

Read More

শহরের বুকে যুবতীর রহস্যমৃত্যু, ঘটনাস্থলে ফরেন্সিক দল

শহর আগরতলায় এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিচয় জানা গেছে—চিত্রাঙ্কা হাজারী, পিতা গোপীনাথ হাজারী। তাঁর বাড়ি লক্ষ্মীনারায়ণবাড়ি সংলগ্ন প্রভু বাড়ির পাশে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম। তদন্তে উপস্থিত ছিলেন এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More

গোমতীর ভাঙনে তলিয়ে তেলকাজলার প্রধান সড়ক, আতঙ্কে শতাধিক পরিবার; স্থায়ী সমাধানের দাবি

উদয়পুর, নিজস্ব প্রতিনিধি:গোমতী নদীর ভয়াবহ ভাঙনে গোমতী জেলার তেলকাজলা এলাকার প্রধান সড়ক কার্যত নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন দুই পঞ্চায়েতের বাসিন্দারা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে নদীর জল লোকালয়ে ঢুকে পড়ে শত শত পরিবার, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচারমাট ঘাটের…

Read More

খবর প্রকাশের এক মাসের মধ্যেই মিলল প্রতিবন্ধী ভাতা, কৃতজ্ঞতায় ভাসলেন মান্দাইয়ের রূপা দেববর্মা

সংবাদ প্রকাশের ইতিবাচক প্রভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল মান্দাই ব্লকে। মান্দাই ব্লকের অন্তর্গত লক্ষীপুর এডিসি ভিলেজের কণ্ঠমণি ঠাকুর পাড়ার বাসিন্দা রূপা দেববর্মা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সরকারি প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার মাত্র এক মাসের মধ্যেই তিনি প্রতিবন্ধী ভাতার সুবিধা পেয়েছেন।সরকারি সহায়তা হাতে পেয়ে রূপা দেববর্মা আনন্দ প্রকাশ…

Read More

“ঝড়ে উড়েছে অঙ্গনওয়াড়ির চাল, মৃত্যুফাঁদের নিচেই চলছে পাঠদান! আতঙ্কে শিশু ও অভিভাবক”

সোনামুড়া, ১৫ জুনঃ কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা ঘিরে চরম উদ্বেগ ছড়িয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, প্রায় তিন মাস আগে ঝড়ে কেন্দ্রটির ঘরের চাল উড়ে গেলেও এখনও পর্যন্ত সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রাণের ঝুঁকি নিয়েই পাঠদান চলছে সোরামনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া ২ নম্বর ওয়ার্ডের সোরামনি অঙ্গনওয়াড়ি…

Read More

রাখির সুতোয় BSF জওয়ানদের সঙ্গে মানবতার বন্ধন, আখাউড়ায় হৈমন্তিকার বিশেষ উদ্যোগ

রাখির পবিত্র বন্ধনে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আগরতলার আখাউড়া চেকপোস্টে বিশেষ রাখি উৎসবের আয়োজন করল ‘হৈমন্তিকা—সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংস্থা’। ‘রাখির সুতোয় বাঁধি মানবতার বন্ধন’ শীর্ষক এই অনুষ্ঠানে সংস্থার সদস্যারা সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর জওয়ানদের হাতে রাখি পরিয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে এই আন্তরিক মিলন উৎসবে…

Read More

১৬ জুলাই আগরতলায় ইসকনের মহা রথযাত্রা! রাজ্যপাল ও মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে বর্ণাঢ্য সূচনা

আগরতলা, ১৪ জুলাই: আসন্ন রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার আগরতলার পূর্বাশা গ্রাউন্ডে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকনের সহ-সভাপতি শ্রী ধাম গোবিন্দ দাস-সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট সদস্যরা।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, রথযাত্রা বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান উৎসব, যা ভগবান শ্রীজগন্নাথদেবের করুণা, প্রেম এবং সর্বজনীন ঐক্যের বার্তা বহন করে। এবারের রথযাত্রায় সুসজ্জিত…

Read More

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখির উৎসব, বোনেদের ভালোবাসায় আবেগঘন মুহূর্ত

রাখি বন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো বিশেষ উদযাপন। উৎসবের আবহে মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন বোনেরা।ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক বন্ধনের প্রতীক রাখি বন্ধন উপলক্ষে সরকারি বাসভবনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বোনেরা মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।এই উপলক্ষে মুখ্যমন্ত্রীও সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানান এবং ভাই-বোনের এই…

Read More

আগরতলায় AILU-র রাজ্য সম্মেলন উপলক্ষে সেমিনার, উপস্থিত বিশিষ্ট আইনজীবীরা

সারা ভারত আইনজীবী ইউনিয়ন (AILU) ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে ১৭৩তম রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার মুক্তধারা হলে এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে উপস্থিত ছিলেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র, AILU-র সর্বভারতীয় সভাপতি তথা সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সিনিয়র অ্যাডভোকেট পি. ভি. সুরেন্দ্রনাথ সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা।অনুষ্ঠানে দেশের…

Read More

স্বাধীনতার আবেগে শান্তিরবাজারে বিশাল তিরঙ্গা বাইক র‍্যালি

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিরবাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তিরবাজার মহকুমা প্রশাসন, বোকাফা ব্লক ও শান্তিরবাজার পুরপরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই র‍্যালির সূচনা হয় বোকাফা ব্লক প্রাঙ্গণ থেকে।র‍্যালির উদ্বোধন করেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং ও মহকুমাশাসক তরুণকান্তি সরকার। জাতীয় পতাকা হাতে বাইক নিয়ে র‍্যালিটি শান্তিরবাজার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে…

Read More