Headlines

স্মার্ট সিটির কাজে বড় বিপদ! অভয়নগরে গ্যাস পাইপলাইন কেটে আতঙ্ক

স্মার্ট সিটির উন্নয়নমূলক কাজ চলাকালীন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলো রাজধানীর অভয়নগর জগৎপুর এলাকায়। কাজের সময় অসাবধানতাবশত কেটে ফেলা হয় গ্যাসের পাইপলাইন। মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে গ্যাসের তীব্র গন্ধ, সৃষ্টি হয় চাঞ্চল্য ও আতঙ্ক।স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর এবং দমকল বাহিনীকে জানালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের…

Read Full News

“বলিউড কুইনের বিদ্যুৎ বিল নিয়ে রাজনীতি! কে ঠিক, কঙ্গনা না বিদ্যুৎ বোর্ড?”

১ লাখ টাকার বিদ্যুৎ বিল! কঙ্গনার অভিযোগে হিমাচল বোর্ডের পাল্টা জবাব — ‘উনি নিজেই বিল জমা দেন না ’Kangana Ranaut Electricity Bill Controversy Rocks Himachal Politics বলিউড অভিনেত্রী এবং সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত ফের শিরোনামে উঠে এসেছেন। তবে এবার কোনও সিনেমা বা রাজনীতি নয়, বিতর্কের কেন্দ্রে রয়েছে তাঁর মানালির বাড়ির একটি বিশাল বিদ্যুৎ…

Read Full News

রাবার চুরি করতে গিয়ে ধরা, গণধোলাইয়ের পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে সৌমিত্র

শান্তিরবাজার, ২২ জুন: শান্তিরবাজার মহকুমার বগাফা রোডের পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি রাবার দোকান থেকে চুরি করা রাবার বিক্রির চেষ্টা করার সময় এক অটোচালকের তৎপরতায় ওই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। বিষয়টি দ্রুত…

Read Full News

বিশ্রামগঞ্জে রেললাইনে বৃদ্ধের দেহ উদ্ধার, পরিচয় ঘিরে ধোঁয়াশা

বিশ্রামগঞ্জ, ১৬ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও আদিবাসী কলোনি এলাকার মধ্যবর্তী রেললাইনে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৭৫ থেকে ৮০ বছর। এলাকাবাসীর প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে একটি ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তবে কীভাবে এই…

Read Full News

বিশালগড়ে কি শুরু হচ্ছে বুলডোজার অভিযান? রাস্তা দখলকারীদের ৫ দিনের আলটিমেটাম প্রশাসনের

বিশালগড়, ১৯ জুন:জাতীয় সড়কের জমি দখল করে নির্মিত অবৈধ দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে শীঘ্রই বুলডোজার অভিযান চালানো হতে পারে বলে ইঙ্গিত দিল প্রশাসন। শুক্রবার বিশালগড় মহকুমা প্রশাসন এবং NHIDCL-এর আধিকারিকরা যৌথভাবে চড়িলাম বন দফতরের সামনে থেকে বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত এলাকায় পরিদর্শন ও চিহ্নিতকরণ অভিযান চালান।অভিযান চলাকালীন জাতীয় সড়কের জমি দখল করে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা…

Read Full News

হাজারো ক্ষুদ্র পণ্যবাহী যান চালকের মহাকরণ অভিযান, পুলিশের বাধা পেরিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক

আগরতলা, ৫ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ভারতীয় মজদুর সংঘ (BMS) অনুমোদিত ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ বুধবার মহাকরণ অভিযান কর্মসূচির আয়োজন করে। সংগঠনের দাবি, এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনুমানিক দুই থেকে তিন হাজার চালক অংশগ্রহণ করেন।মিছিল মহাকরণের উদ্দেশ্যে রওনা দিলে সার্কিট হাউজ এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। ফলে সেখানেই কিছু সময় অবস্থান…

Read Full News

🚨 নাইট পেট্রোলে পরিত্যক্ত গাড়ি, মিলল ১৪ কেজি গাঁজা

খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানার পুলিশের নাইট পেট্রোলিংয়ে উদ্ধার হল ১৪ কেজি শুকনো গাঁজা। রাস্তার পাশে দীর্ঘক্ষণ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা বলে জানা গেছে।মুঙ্গিয়াকামি থানার ওসি জানান, গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ থানার অফিসার ও কর্মীরা…

Read Full News

শহরের বাইরে থেকে আসা ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান

আগরতলা: আগরতলা শহরের বাইরে থেকে আসা ইলেকট্রিক অটোর বিরুদ্ধে অভিযান চালাল ট্রাফিক দপ্তর। মঙ্গলবার আগরতলার উত্তর গেইট সংলগ্ন এলাকায় ট্রাফিক ডিএসপি প্রণব দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানের সময় শহরে প্রবেশকারী ই-অটোগুলির কাগজপত্র ও চলাচলের বৈধতা খতিয়ে দেখা হয়। নিয়ম না মেনে চলাচলকারী অটোগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।ট্রাফিক দপ্তরের…

Read Full News

নীরমহল জল উৎসবের উদ্বোধন, নৌকা বাইচের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

মেলাঘর, ৯ অক্টোবর: উৎসবের আবহে মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে উদ্বোধন হলো নীরমহল জল উৎসবের। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। পাশাপাশি তাঁর হাত ধরেই সূচনা হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।নীরমহলকে কেন্দ্র করে আয়োজিত এই জল উৎসবের…

Read Full News

তিন দফতরে স্মারকলিপি, দাবি জানাল অনিয়মিত কর্মচারী মঞ্চ

আগরতলা: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য, পঞ্চায়েত এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তাদের কাছে স্মারকলিপি দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সোমবার সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরগুলিতে গিয়ে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।সংগঠনের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে অনিয়মিত কর্মচারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি ও সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরগুলির দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি…

Read Full News