Headlines

Faith on Wheels: পুলিশের সাফল্যে আনন্দে মালিক

১৮ই জুন অভয়নগর এলাকা থেকে চুরি হওয়া রিপন চাকমার বাইক অবশেষে উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। বাইকটি কোনাবন এলাকা থেকে উদ্ধার করা হয় এবং যথাযথ যাচাই-বাছাইয়ের পর প্রকৃত মালিক রিপন চাকমার হাতে তুলে দেন থানার অফিসার ইনচার্জ প্রজিত মালাকার। এই ঘটনা এলাকাবাসীর মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে। থানার ওসি জানান, আরও চুরি হওয়া যানবাহন উদ্ধারে…

Read Full News

আগরতলায় অস্ত্রসহ বিহারের ২ যুবক গ্রেপ্তার, চাঞ্চল্য

গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলায় বড়সড় অস্ত্র উদ্ধারে সাফল্য পেল পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী। শালবাগান এলাকায় অভিযান চালিয়ে বিহারের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে দুইটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার অভিযান চালিয়ে এই সাফল্য মেলে।সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি…

Read Full News

কাঁঠালতলীতে মনীষার নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ল পরিবার! মায়ের অভিযোগ, “পরিকল্পিতভাবে খুন করা হয়েছে”

শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে উদ্ধার হওয়া তরুণী মনীষা দাসের মরদেহ শুক্রবার সকালে তার নিজ বাড়ি কাঁঠালতলীতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা।পরিবারের অভিযোগ, মনীষার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। মনীষার মায়ের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে…

Read Full News

রাস্তা-জলের দাবিতে সোনামুড়ায় পথ অবরোধ! ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকির অভিযোগ

সোনামুড়া, ২ জুলাই: দীর্ঘদিনের বেহাল রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সড়ক অবরোধে সামিল হলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার এনসিনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন সোনামুড়া–বক্সনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড হওয়া সত্ত্বেও এলাকায় উন্নয়নের কোনো বাস্তব চিত্র নেই। বহুবার রাস্তা সংস্কার ও পানীয় জলের…

Read Full News

বিশ্রামগঞ্জে ফের বাইক চুরি! শ্রমজীবী পরিবারের একমাত্র ভরসা উধাও

বিশ্রামগঞ্জ থানা এলাকায় যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বাইক চুরি। এবার চুরির শিকার হলেন রাজমিস্ত্রির যোগালি কাজ করে সংসার চালানো ৫০ বছর বয়স্ক বুদ্ধ দেববর্মা। তাঁর বাজাজ পালসার বাইকটি ঘর থেকে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়।জানা যায়, প্রতিদিনের মতো বাইকটি বাড়ির সামনে রেখে ঘুমাতে যান বুদ্ধ দেববর্মা। সকালে ঘুম…

Read Full News

বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন, গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার প্রস্তুতি

বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত হলো এক সাংবাদিক সম্মেলন। দলের পক্ষ থেকে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব ও প্রতিনিধিরা।সাংবাদিক সম্মেলনে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। পাশাপাশি আসন্ন কর্মসূচি এবং রাজনৈতিক অবস্থান নিয়েও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হতে পারে।বিজেপি প্রদেশ কার্যালয়ের এই সাংবাদিক…

Read Full News

khowaiএ পর পুরুষের সঙ্গে পালাল স্ত্রী

Khowai জেলার এক নিঃস্ব স্বামীর কাহিনী রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্ত্রী পর পুরুষের সঙ্গে পালিয়েছেন—সঙ্গে নিয়েছেন তিন বছর সাত মাসের শিশু কন্যা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার! ঘটনাটি জানার পর বাকরুদ্ধ স্থানীয়রাও। অসহায় স্বামী প্রশান্ত দাস জানিয়েছেন, রথযাত্রার দিন তার স্ত্রী রেশমি দাস বাপের বাড়ি বেড়াতে যায়। কিন্তু সেখান থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। পরে…

Read Full News

“চাকমাঘাটে বাড়ি বাড়ি মন্ত্রী বিকাশ দেববর্মা, ভাতা সমস্যা সমাধান ও স্বনির্ভরতার আশ্বাস”

খোয়াই, ২০ জুন: সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের দৈনন্দিন সমস্যা ও অভাব-অভিযোগ সরাসরি শুনতে শনিবার সারাদিন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, মণ্ডল…

Read Full News

গাঁজা পাচার মামলায় ৫ বছরের জেল, ২৫ হাজার টাকা জরিমানা

গাঁজা পাচার মামলায় দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানার সাজা দিল আদালত। সাজাপ্রাপ্তরা হলেন দামছড়ার বাসিন্দা জয়হরি লাল চাকমা এবং পেচারতলার তালুকদারপাড়ার বাসিন্দা বিকাশ চাকমা।সরকারি পক্ষের আইনজীবী ধ্রুব গোস্বামী জানান, ২০২২ সালের ২৩ মার্চ দামছড়া-খেদাছড়া সড়কের ঋষিপাড়া নাকা পয়েন্টে রুটিন তল্লাশির সময় একটি অল্টো গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি…

Read Full News

শান্তিনিকেতন কাণ্ডে বিচারপতির তত্ত্বাবধানে SIT গঠনের দাবিতে CITU-র বিক্ষোভ

আগরতলা, ১৩ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত এক শ্রমজীবী মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি, সি-আই-টি-ইউ (CITU)।বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের নেতৃবৃন্দ দাবি জানান, ঘটনাটিকে সাধারণ মৃত্যু হিসেবে না দেখে সম্ভাব্য হত্যাকাণ্ডের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত…

Read Full News