বাবা-মাকে শেষবার ভালোবাসার বার্তা, আগরতলায় ইঞ্জিনিয়ারিং ছাত্র রোহন গিরির রহস্যজনক মৃত্যু
আগরতলার চানমারী এলাকায় এক মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম রোহন গিরি। মৃত্যুর আগে তিনি বাবা-মায়ের উদ্দেশে ভালোবাসা ও কৃতজ্ঞতার বার্তা রেখে গেছেন বলে পরিবারের দাবি।রোহনের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ও রোহনের বাবা ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।…
