Headlines

জলেফায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

সাতচাদ ব্লকের উদ্যোগে দক্ষিণ জেলার জলেফা কমিউনিটি হলে “কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬” বাস্তবায়নের ওপর এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণ শিবিরে কঠিন বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার প্রক্রিয়া এবং পরিবেশ দূষণ রোধে করণীয় বিভিন্ন বিষয়ে…

Read Full News

গৌড় গোবিন্দ সেবাশ্রমের উন্নয়নে ১০ লক্ষ টাকা, কাজ পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

কৃষ্ণপুর: বৈষ্ণব ভাবধারা ও ধর্মীয় ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘গৌড় গোবিন্দ ভক্তি বিনোদ সেবাশ্রম’-এর পরিকাঠামোগত উন্নয়নে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই অর্থে মন্দির চত্বরে চলছে বিভিন্ন নির্মাণ ও উন্নয়নমূলক কাজ।রবিবার সেবাশ্রমে গিয়ে নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন জনজাতি কল্যাণমন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা। মন্দির চত্বর ঘুরে দেখার…

Read Full News

কর্ণেল চৌমুহনীতে আন্তর্জাতিক আদিবাসী জন দিবস পালন

আজ কর্ণেল চৌমুহনীতে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী জন দিবস পালন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি তাঁদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Read Full News

শ্যামলী বাজারে অটোর ধাক্কায় বাইক থেকে ছিটকে গুরুতর আহত মহিলা

আগরতলা, ২১ জুলাই: আগরতলার শ্যামলী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। অটোরিকশার ধাক্কায় স্বামীর চালানো মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর জখম হন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত মহিলাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে…

Read Full News

ব্রেইল প্রিন্টার পড়ে নষ্ট, দৃষ্টিহীনদের সমস্যায় ডেপুটেশন

দৃষ্টিহীনদের গ্রন্থাগার ব্যবহারের ক্ষেত্রে নানা সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরে বীরচন্দ্র স্টেট লাইব্রেরির প্রধান গ্রন্থাগারিক অরুণাংশু দাসের কাছে ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।ডেপুটেশনে দৃষ্টিহীন পাঠকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। সংগঠনের অভিযোগ, লাখ লাখ টাকা ব্যয়ে আনা ব্রেইল প্রিন্টার মেশিন পড়ে থাকলেও তা কার্যত ব্যবহার হচ্ছে না। ফলে গুরুত্বপূর্ণ…

Read Full News

ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যু, শোকস্তব্ধ গোটা রাজ্য

আগরতলা, বৃহস্পতিবার: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যজুড়ে। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ আগরতলার পুলিশ সদর দপ্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জিবি পন্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়েও তাঁকে বাঁচাতে পারেননি। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক…

Read Full News

দাবি মানলেই ৭২ ঘণ্টার অবরোধ প্রত্যাহার! খোয়াই চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধ

সরকারের কাছে একাধিক দাবি জানিয়ে খোয়াই চৌমুহনী এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসেছেন আত্মসমর্পণকারী জঙ্গিরা। শুক্রবার সকাল থেকেই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে।অবরোধকারীদের বক্তব্য, সরকার তাদের দাবি মেনে নিলে ৭২ ঘণ্টার অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা…

Read Full News

এসসি সম্প্রদায়ের উন্নয়নে বড় উদ্যোগের ইঙ্গিত, সোনার তরীতে উচ্চপর্যায়ের বৈঠক

আগরতলা, ১৬ জুন: তপশিলি জাতিভুক্ত (এসসি) সম্প্রদায়ের মানুষের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের সচিব দীপা ডি নায়ার। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরাও…

Read Full News

প্রতিবন্ধী অধিকার আন্দোলনকে শক্তিশালী করতে তৎপরতা, ছাত্র-যুব ভবনে রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলার ছাত্র-যুব ভবনে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের আসন্ন রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পবিত্র কর, প্রস্তুতি কমিটির ভাইস চেয়ারম্যান তথা রাজ্য গণআন্দোলনের অন্যতম নেতা সুধন দাস এবং প্রস্তুতি কমিটির…

Read Full News

মেলাঘরে প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত হামলা, কুপিয়ে খুন এক ব্যক্তি; গুরুতর আহত বাবা-ছেলে

নিজস্ব প্রতিনিধি: সিপাহীজলা জেলার মেলাঘরে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় বাবা ও ছেলে গুরুতর আহত হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশ্য রাস্তায় একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে…

Read Full News